Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শনিবার কল্যাণীতেই ডার্বি, মহিলা দর্শকদের জন্য বিশেষ সুবিধা

ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ মানেই প্রচুরসংখ্যক মহিলা দর্শকদের (Female Audiance) উপস্থিতি। তাই মহিলা দর্শকদের কথা ভেবে আসন্ন ডার্বি নিয়ে বিশেষ চিন্তাভাবনা করা হয়েছে।

শনিবার কল্যাণীতেই ডার্বি, মহিলা দর্শকদের জন্য বিশেষ সুবিধা

ছবি- সংগৃহীত

সৌম্য বাগচী

শেষ আপডেট: 23 July 2025 21:51

দ্য ওয়াল ব্যুরো: শনিবার কল্যানী স্টেডিয়ামে (Kalyani Stadium) কলকাতা ফুটবল লিগের (CFL) ডার্বি। গত শনিবার এই মেগা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে যায়। এরপর আইএফএ ও রাজ্য পুলিশের মধ্যে বৈঠকের পর স্থির হয় কল্যাণীতেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohunbagan)।

নদিয়া জেলা পুলিশ কর্তৃপক্ষ  ও আইএফএ পদাধাকারীদের বৈঠকের পর দুই তরফের সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচ আগামী ১৯ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৬ জুলাই ২০২৫  কল্যানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এত অল্প সময়ে দর্শকদের টিকিট সংগ্রহে অসুবিধার কথা মাথায় রেখেই তাদের সুবিধার্থে  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতিকালে দেখা যাচ্ছে, ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ মানেই প্রচুরসংখ্যক মহিলা দর্শকদের (Female Audiance) উপস্থিতি। তাই মহিলা দর্শকদের কথা ভেবে আসন্ন ডার্বি নিয়ে বিশেষ চিন্তাভাবনা করা হয়েছে।

ডার্বি ম্যাচ সংক্রান্ত বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইএফএকে মহিলা দর্শকদের মাঠে আনার বিষয়ে পদক্ষেপ করার পরামর্শ দিয়েছিলেন। তার ফলে অবাঞ্ছিত হিংসা কম হবে বলে তাঁর মত। তাঁর সেই পরামর্শ মাথায় রেখেই আইএফএ মহিলা দর্শকদের মাঠে আসার জন্য উৎসাহিত করতে  আগামী শনিবার কল্যানী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচে মহিলা দর্শকদের জন্য ১৫০ টাকা মূল্যের প্রিন্টেড টিকিটে ছাড় দিয়ে ১০০ টাকা করা হয়েছে। এর ফলে মহিলা দর্শকরা আরও বেশি সংখ্যায় মাঠে আসার জন্য উৎসাহিত হবেন বলে আশা আইএফএর।


```