Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হংকংয়ের কাছে হার, ক্ষুব্ধ বাইচুং চাইছেন কল্যাণের পদত্যাগ

এআইএফএফ-এর সভাপতি হঠকারি সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁর দ্রুত পদত্যাগ করা উচিত। আর সেটা না হলে দেশের ফুটবলের উন্নয়ন কোনওমতেই সম্ভব নয়।

হংকংয়ের কাছে হার, ক্ষুব্ধ বাইচুং চাইছেন কল্যাণের পদত্যাগ

বাইচুং ভুটিয়া

শেষ আপডেট: 11 June 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার এশিয়ান এএফিস কাপের কোয়ালিফায়ারের (AFC Asian Cup qualifier) ম্যাচে হংকংয়ের (India vs Hong Kong) কাছে শেষ মুহূর্তর গোলে হেরে গিয়েছে ভারত। র‍্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে এই হার মেনে নিতে পারছে না ভারতের ফুটবলপ্রেমী জনতা। সোশ্যাল মিডিয়ায় তাঁরা নিজেদের তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন। পাশাপাশি দল পরিচলানা সমিতি নিয়ে সরব হয়েছেন প্রাক্তন জাতীয় ফুটবলাররাও।

ভারতের এই হারে রীতিমতো ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে (AIFF) তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, হংকং ম্যাচ জিতলে খেলোয়াড়দের ৫০,০০০ মার্কিন ডলার বোনাস দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যা মোটেই সমর্থন যোগ্য নয়। এআইএফএফ-এর সভাপতি হঠকারি সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁর দ্রুত পদত্যাগ করা উচিত। আর সেটা না হলে দেশের ফুটবলের উন্নয়ন কোনওমতেই সম্ভব নয়।

এশিয়ান এএফিস কাপের কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিলে মানোলো মার্কুয়েজের ছাত্ররা। এরপর হংকংয়ের বিরুদ্ধে স্টপেজ-টাইম পেনাল্টিতে গোল খেয়ে হেরে যায় ভারত। এর ফলে মেন ইন ব্লুজের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন শেষে হয়ে গিয়েছে।

আইএএনএস-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, ভুটিয়া বলেছেন, এআইএফএফ সভাপতি পদ থেকে কল্যাণ চৌবে (Kalyan Chaubey) পদত্যাগ না করলে ভারতীয় ফুটবলকে কোনওমতেই বাঁচানো যাবে না। সেই সঙ্গে তিনি  এই ধরনের অ্যাড-হক আর্থিক প্রলোভনের পিছনে কী যুক্তি রয়েছে, সেই নিয়েও প্রশ্ন তোলেন।

বাইচুং বলেছেন, "আমরা এমন খবর দেখেছি যেখানে বলা হয়েছে, খেলোয়াড়রা তাদের দৈনিক ২,৫০০ টাকা ভাতাও পাননি। ভারতীয় ফুটবলারদের ক্রিকেটারদের মতো কেন্দ্রীয় চুক্তি নেই। তারা লক্ষ লক্ষ বা কোটি টাকা আয় করে না। তাদের উপার্জন মূলত দৈনিক ভাতার মাধ্যমে আসে"

এরপর বাইচুংয়ের সংযোজন, "তারপর হঠাৎ করেই ঘোষণা করা হয়ম্যাচ জিতলে ৫০,০০০ মার্কিন ডলার দেওয়া হবে। এটা কোথা থেকে এল? যদি ভারত জিতত, তাহলে কি পরবর্তী চারটি খেলার জন্য একই বোনাস দেওয়া হত? স্পষ্টতই কোনও ব্যবস্থা নেই, কোনও কৌশল নেই। কেবল স্পষ্টতা ছাড়াই এলোমেলো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।"

২০২৩ সালের জুলাই মাসে, ভারতে ফিফা র‍্যাঙ্কিং ছিল ৯৯। সেই বছর ভারত জিতেছিল ইন্টারকন্টিনেন্টাল কাপ, ত্রি-জাতিক টুর্নামেন্ট এবং SAFF চ্যাম্পিয়নশিপ। বাইচুং বলেছেন, ২০২৩-এর পর থেকেই একের পর এক বিপর্যয় হয়ে আসছে।

ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ভারতের বাদ পড়ার পর দলটি ২০২৪ সাল জুড়ে জয়হীন ছিল। তাদের একমাত্র জয় আসে সম্প্রতি। প্রীতি ম্যাচে ৩-০ ব্যবধানে মালদ্বীপকে হারায় ভারত। ৪৮৯ দিনের মধ্যে এটি ছিল ভারতের একমাত্র জয়।

বাইচুং বলেছেন, "কল্যাণ চৌবের নেতৃত্বে এটি ভয়াবহ আড়াই থেকে তিন বছর কেটেছে। মাঠের পারফরম্যান্স খারাপ ছিল, এবং মাঠের বাইরে ব্যবস্থাপনায় ছিল চরম বিশৃঙ্খলতা। ছিল বিতর্কে ভরা সময়। ভারতীয় ফুটবলের স্বার্থে তাঁর (কল্যাণ চৌবে) পদত্যাগের সময় এসেছে।"


```