Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

প্রস্তুতি ম্যাচে আউট করেন রাহুলকে, ভারতের রক্তচাপ বাড়িয়ে কোন বোলারকে ডেকে পাঠাল ইংল্যান্ড?

২০ জুন হেডিংলে টেস্টে তরুণ সিমার নামবেন কি নামবেন না এটা ঠিক না হলেও তাঁকে দলের সঙ্গে প্র্যাকটিসের জন্য ইতিমধ্য ডেকে পাঠানো হয়েছে। 

প্রস্তুতি ম্যাচে আউট করেন রাহুলকে, ভারতের রক্তচাপ বাড়িয়ে কোন বোলারকে ডেকে পাঠাল ইংল্যান্ড?

এডি জ্যাক

শেষ আপডেট: 11 June 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন ইংল্যান্ড সিরিজে করুণ নায়ার (Karun Nair), শুভমান গিলদের (Shubhman Gill) রাতের ঘুম কেড়ে নিতে চলেছেন এমন এক বোলার, যিনি দেশের হয়ে একটিও টেস্ট খেলেননি। অনূর্ধ-১৯ টিমে নেমেছেন বটে। কিন্তু সিনিয়র দলের হয়ে মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচে বল করেছেন। কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন: তবে কি দীর্ঘদেহী (প্রায় ৬ ফুট ৪) পেসার এডি জ্যাকের (Eddie Jack) উপরই আস্থা রাখতে চলেছে ইংল্যান্ড শিবির?

২০ জুন হেডিংলে টেস্টে তরুণ সিমার নামবেন কি নামবেন না এটা ঠিক না হলেও তাঁকে দলের সঙ্গে প্র্যাকটিসের জন্য ইতিমধ্য ডেকে পাঠানো হয়েছে। এমনিতেই ইংল্যান্ডের বোলিং বিভাগ এই মুহূর্তে এলোমেলো। জফ্রা আর্চার আইপিএলে ছন্দে ছিলেন না, প্রথম টেস্টে চোটের কারণে নামতে পারবেন না। মার্ক উড তো গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। হাল ধরতে পারতেন গাস অ্যাটকিনসন। তিনিও হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি।

এই পরিস্থিতিতে অনামা এডি জ্যাকের শরণাপন্ন হয়েছে ইংরেজ বাহিনী। ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারতীয় এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নির্বাচকদের নজরে এসেছেন। আউট করেছেন কেএল রাহুলকে, বিড়ম্বনায় ফেলেছেন ধ্রুব জুরেল, করুণ নায়ারদের।

বছর উনিশের এই অনভিজ্ঞ পেসারের বেড়ে ওঠা হ্যাম্পশায়ারে। তাঁকে নিয়ে ইতিবাচক রিপোর্ট জমা দিয়েছে ইংল্যান্ড লায়ন্সের কোচিং গ্রুপ। যেখানে রয়েছেন অ্যান্ড্রু ফ্লিনটফ, গ্রেম সোয়ান ও মার্ক উডের মতো খ্যাতনামা প্রাক্তন ক্রিকেটার।

অবাক করা বিষয় হচ্ছে, ভারতীয় এ দলের বিরুদ্ধে দুটি বেসরকারি ম্যাচ ছাড়া এডির ঝুলিতে সিনিয়র টিমের হয়ে খেলার তেমন অভিজ্ঞতা নেই। যদিও অনূর্ধ-১৯ টিমের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছেন। 
বেসরকারি ম্যাচে ভাল খেলা এক বিষয়। যতই জুরেল, রাহুলদের আউট করুন না কেন, নেট সেশনে দুর্দান্ত পারফর্ম দেখান—আন্তর্জাতিক ময়দানে খেলাটা আলাদা চাপ। অভিজ্ঞতা ছাড়া, অভিজ্ঞ পেসারদের সাহায্য ছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের কতটা বিপাকে ফেলতে পারবেন জ্যাক? প্রশ্ন উঠছে।


```