Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

বিশ্বের প্রথম ‘বিলিয়নেয়ার’ ফুটবলার রোনাল্ডো! জেনে নিন ব্যাঙ্ক ব্যালান্সের খুঁটিনাটি

বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ার্স থাকা ইনস্টাগ্রাম তারকা রোনাল্ডো—তাঁর অনুগামী সংখ্যা এখন ৬৬ কোটি ছাড়িয়েছে! শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েই বছরে কয়েকশো কোটি টাকা আয়।

বিশ্বের প্রথম ‘বিলিয়নেয়ার’ ফুটবলার রোনাল্ডো! জেনে নিন ব্যাঙ্ক ব্যালান্সের খুঁটিনাটি

রোনাল্ডো

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 October 2025 10:15

দ্য ওয়াল ব্যুরো: মাঠে কিংবদন্তি, মাঠের বাইরে ব্যবসায়ী সাম্রাজ্য—দুই দিক মিলিয়েই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ‘বিলিয়নেয়ার’(Billionaire Footballer) ক্লাবে নাম লেখালেন তিনি। সৌদি প্রো লিগের (Saudi Pro League) ক্লাব আল নাসরের (Al Nassr) সঙ্গে নতুন চুক্তিতেই (Contract Extension 2025) রোনাল্ডোর সম্পদের অঙ্ক ছাড়িয়েছে অবিশ্বাস্য ১.৪ বিলিয়ন মার্কিন ডলার—ভারতীয় মূল্যে প্রায় ১১ হাজার ৪০০ কোটি টাকা!

ব্লুমবার্গের (Bloomberg) রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জুনে আল নাসরের সঙ্গে তাঁর নতুন চুক্তিই বিত্তের মোড় ঘুরিয়েছে। চুক্তির মোট মূল্য প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা (৪০০ মিলিয়ন ডলার)—সঙ্গে ক্লাবের ১৫ শতাংশ শেয়ারও তুলে দেওয়া হয়েছে পর্তুগিজ তারকার হাতে।

কত রোজগার করেন রোনাল্ডো? এক নজরে হিসেব

১. বার্ষিক বেতন ও বোনাস:

আল নাসরে যোগ দেওয়ার পর থেকে রোনাল্ডো বছরে পাচ্ছেন গড়ে ১ হাজার ৬৬০ কোটি (২০০ মিলিয়ন ডলার)—পুরোটাই ট্যাক্স ফ্রি (সৌদি ব্যবস্থার কারণে)। ইউরোপের (Europe) ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) বা রিয়াল মাদ্রিদে (Real Madrid) খেলার সময় যা পেতেন, তার তুলনায় এই পরিমাণ প্রায় দ্বিগুণ।

২. ব্র্যান্ড এনডোর্সমেন্ট:

রোনাল্ডোর সঙ্গে নাইকির (Nike) আজীবন চুক্তি—প্রতি বছর ১৫০ কোটি (১৮ মিলিয়ন ডলার)। এর বাইরে আর্মানি (Armani), ক্যাস্ট্রলের (Castrol) মতো ব্র্যান্ড থেকে তাঁর আয় মোট ১ হাজার ৪০০ কোটি টাকার (১৭৫ মিলিয়ন ডলার) বেশি।

৩. ইউরোপে খেলার সময়কার বেতন:

২০০২ থেকে ২০২৩ পর্যন্ত ইউরোপীয় ক্লাব ফুটবলে খেলেছেন রোনাল্ডো। সেই সময়েই তাঁর বেতনবাবদ মোট আয় দাঁড়িয়েছিল প্রায় ৪ হাজার ৬০০ কোটি (৫৫০ মিলিয়ন ডলার)।

৪. চুক্তির বোনাস:

আল নাসরে সই করার সময়ই এককালীন ২৪৫ কোটি (৩০ মিলিয়ন ডলার) পেয়েছিলেন তিনি।

৫. সোশ্যাল মিডিয়া, রিয়েল এস্টেট ও ব্যবসায়িক প্রভাব:

বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ার্স থাকা ইনস্টাগ্রাম তারকা রোনাল্ডো—তাঁর অনুগামী সংখ্যা এখন ৬৬ কোটি ছাড়িয়েছে! শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েই বছরে কয়েকশো কোটি টাকা আয়। পাশাপাশি, ইউরোপে ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে রয়েছে তাঁর বিলাসবহুল সম্পত্তি-সাম্রাজ্য—প্রাসাদোপম বাড়ি, হোটেল চেন, জিম ব্র্যান্ড, পারফিউম লাইন ও সিআর৭ (‘CR7’) ফ্যাশন লেবেল।

রোনাল্ডো এখন ৪০। কিন্তু তাঁর সাম্রাজ্য ফুটবল ছাড়িয়ে বহু দূর পর্যন্ত বিস্তৃত। মাঠে যতটা নিখুঁত ফিনিশার, ব্যবসায়ও ততটাই হিসেবি। প্রমাণ করেছেন—সত্যিকারের ‘গোল মেশিন’ শুধু মাঠে নয়, অর্থনীতির ময়দানেও গোল দিতে জানে!


```