Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

Cristiano Ronaldo: কেরিয়ারের ৯৫০তম গোল, ‘অতৃপ্ত’ রোনাল্ডো জানালেন তিনি এখনও ‘ক্ষুধার্ত’!

বয়স ৪০ ছুঁইছুঁই। তবু থামতে নারাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিগ বদলাচ্ছে, ক্লাব পাল্টাচ্ছে। কিন্তু গোল করে চলেছেন সমান তালে। 

Cristiano Ronaldo: কেরিয়ারের ৯৫০তম গোল, ‘অতৃপ্ত’ রোনাল্ডো জানালেন তিনি এখনও ‘ক্ষুধার্ত’!

রোনাল্ডো

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 October 2025 17:48

দ্য ওয়াল ব্যুরো: বয়স ৪০ ছুঁইছুঁই। তবু থামতে নারাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। লিগ বদলাচ্ছে, ক্লাব পাল্টাচ্ছে। কিন্তু গোল করে চলেছেন সমান তালে। সৌদি প্রো লিগে (Saudi Pro League) আল নাসরের (Al Nassr) হয়ে আল হাজমের (Al-Hazm) বিরুদ্ধে ২–০ স্কোরলাইনে জয়ের ম্যাচে জালে জড়ালেন কেরিয়ারের ৯৫০তম গোল। ম্যাচের পর জানালেন, তাঁর ক্ষুধা এখনও মেটেনি! গোল চান আরও।

বুরাইদার (Buraidah) কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শনিবারের ম্যাচে শেষ মুহূর্তে ৮৮ মিনিটে গোল করেন রোনাল্ডো। চলতি মরশুমে এটি তাঁর ছ’নম্বর গোল, সমসংখ্যক ম্যাচে। এই জয়ের সুবাদে অপরাজিত আল নাসর উঠে গেছে লিগ টেবিলের শীর্ষে—১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল তাওনের (Al-Taawoun) থেকে তিন পয়েন্ট আর বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের (Al-Ittihad) থেকে আট পয়েন্টে এগিয়ে।

ম্যাচের পর নিজের ইনস্টাগ্রামে (Instagram) রোনাল্ডো লিখেছেন, ‘টিমকে জেতায় সাহায্য করতে পেরে খুশি। ৯৫০ গোল পূর্ণ করে গর্বিত। এখনও ক্ষুধার্ত!’ পাঁচবারের ব্যালন ডি’অর (Ballon d’Or) জয়ী পর্তুগিজ তারকা আগেই ঘোষণা করেছিলেন, তাঁর লক্ষ্য হাজার গোলের মাইলফলক ছোঁয়া। কয়েক সপ্তাহ আগে পর্তুগাল ফুটবল গ্লোব (Portugal Football Globe) অনুষ্ঠানে প্রথম ‘প্রেস্টিজ অ্যাওয়ার্ড’ (Prestige Award) জয়ের পরও একই কথা বলেছিলেন রোনাল্ডো—‘আমি জানি, আর খুব বেশি দিন খেলব না। কিন্তু যতদিন আছি, উপভোগ করতে চাই। অনেকে, বিশেষ করে পরিবার, বলে, থেমে যাও। কিন্তু আমি এখনও ভালো খেলছি, ক্লাব ও জাতীয় দলের হয়ে অবদান রাখছি। তাই থামব কেন?’ পরে জুড়ে দেন, ‘আজ থেকে ২০ বছর আগে আমি হয়তো বলতাম—পুরো পৃথিবী জয় করতে চাই। এখন বয়স বাড়ায় ভাবনাও পালটেছে। প্রতিদিন উপভোগ করতে চাই: ট্রেনিং–টু–ট্রেনিং, ম্যাচ–টু–ম্যাচ। ভবিষ্যতে যা হওয়ার হবে!’

সোমবার কিং কাপ অফ চ্যাম্পিয়নসের (King Cup of Champions) শেষ ষোলোয় আল নাসেরের মুখোমুখি আল ইত্তিহাদ। সেখানে রোনাল্ডোর সামনে থাকবেন তাঁর পুরনো সতীর্থ করিম বেঞ্জেমা (Karim Benzema)। পরের লক্ষ্য এখন স্পষ্ট—গোলের সংখ্যা আরও বাড়ানো আর নিজের ‘অতৃপ্তি’-র গল্পটা আরও লম্বা করা।


```