Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আহাল এফকে-র বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী বাগান কোচ বললেন, ‘জয় ছাড়া কিছু ভাবছি না’

প্রতিপক্ষ আহাল এফকে যথেষ্ট শক্তিশালী দল। ম্যাচটা কঠিন হবে। তবে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। 

আহাল এফকে-র বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী বাগান কোচ বললেন, ‘জয় ছাড়া কিছু ভাবছি না’

হোসে মোলিনা ও অনিরুদ্ধ থাপা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 16 September 2025 11:12

দ্য ওয়াল ব্যুরো: গত মরশুম স্বপ্নের গিয়েছে মোহনবাগানের (Mohunbagan)। তবে এবারের মরশুমের শুরুতেই হোঁচট খেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ইস্টবেঙ্গলের কাছে হেরে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে মেরিনার্সকে। তবে হোসে মোলিনার (Jose Molina) ছাত্রদের কাছে ডুরান্ড কাপ এখন অতীত। আজ এসিএল২-এর অভিযান শুরু করবে মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গণে তাদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আহাল এফকে (Ahal FK)। 

আন্তঃমহাদেশীয় স্তরের এই প্রতিযোগিতায় নামার আগে অতীত নিয়ে ভাবছেন না বাগান চাণক্য হোসে মোলিনা। বরং নিজের দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। যদিও মেরিনার্স হেডকোচ জানেন প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী, তাই লড়াইটা কঠিন হতে চলেছে। তবে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে চান তিনি। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দিলেন, তাঁরা ছাত্ররা এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণ করতে মরিয়া।

সোমবার ম্যাচ পূর্ব সাংবাদিক সম্মেলনে মোলিনা উপস্থিত হয়েছিলেন দলের মাঝমাঠের অন্যতম ভরসা অনিরুদ্ধ থাপাকে সঙ্গে নিয়ে। বাগানের প্রধান কোচ বলেন, “প্রতিপক্ষ আহাল এফকে যথেষ্ট শক্তিশালী দল। ম্যাচটা কঠিন হবে। তবে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। ভাল প্লেয়ার ছাড়া ভাল কোচ হয় না। আমাদের দলে সেরা ফুটবলাররা আছে। প্রতিটি পজিশনেই একাধিক বিকল্প আছে। আর সেটাই আমার কাছে প্রধান সমস্যা প্রথম একাদশ বাছার ক্ষেত্রে।”

সেই সঙ্গে গোষ্ঠ পাল সরণির ক্লাবের হেডস্যার আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, “আমরা শুধু ভারতের সেরা দল নই, এবার প্রমাণ করে দিতে চাইএশিয়ার মঞ্চে লড়তেও আমরা প্রস্তুত। আমরা জয় ছাড়া আর কিছু ভাবছি না।” 

এদিকে চোট সারিয়ে আজ মাঠে নামার জন্য প্রস্তুত অধিনায়ক শুভাশিস বোস। যদিও মনবীর সিং এখনও চোটমুক্ত নন। মোলিনা জানিয়েছেনআহাল এফকে’র বিরুদ্ধে অনিশ্চিত মনবীর। এই ম্যাচে মোহনবাগানের বড় অ্যাডভান্টেজ হল, তারা ঘরের মাঠে খেলবে। তাই মোলিনা চাইছেন সবুজ-মেরুন সমর্থকরা মাঠে উপস্থিত হয়ে ফুটবলারদের উদ্বুদ্ধ করুক। মেরিনার্স কোচ বলেছেন, “সমর্থকদের পাশে পেলে লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যায়। খেলোয়াড়রাও নিজেদের সেরাটা দিতে উদ্বুদ্ধ হয়।”

সাংবাদিক সম্মেলনে অনিরুদ্ধ থাপা বলছেন, “অবশ্যই কঠিন ম্যাচ হবে। তবে আমরা শুরুটা ভাল করতে চাই। আমাদের দল খুবই শক্তিশালী, তাই আমরা আত্মবিশ্বাসী। গতবছরও আমাদের মোটামুটি এই দলটাই ছিল। ফলে কোচ কী চান আমরা ভাল করে জানি।” 

মোহনবাগানের সব থেকে বড় সমস্যা হল নিজেদের প্রস্তুত করার জন্য মাত্র ছয় সপ্তাহ সময় পেয়ছিলেন মোলিনা। যেখানে আহাল এফকে তুর্কমেনিস্তানের লিগের অর্ধেক মরশুম খেলে ফেলেছে। তাই বাগান ফুটবলারদের ম্যাচ ফিটনেস ও তালমিল নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


```