Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এশিয়ান কাপের মূলপর্বে খেলবে ভারত, আত্মবিশ্বাসী ছাংতে

ছাংতে বলেন, “আমাদের গ্রুপে এশিয়ার অন্যতম সেরা দলগুলি ছিল। তবে আমাদের অভিজ্ঞতা ভাল হয়নি। তবে ব্যক্তিগত ভাবে আমি অনেক কিছু শিখেছিলাম। বিশেষত প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে।

এশিয়ান কাপের মূলপর্বে খেলবে ভারত, আত্মবিশ্বাসী ছাংতে

লালরিনজুয়ালা ছাংতে

শেষ আপডেট: 29 May 2025 19:54

দ্য ওয়াল ব্যুরোভারতীয় ফুটবলের (Indian Football) অন্যতম সেরা উইঙ্গার এখন লালরিনজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte)। ২৭ বছরের মিজোরামের এই ফুটবলারের বর্তমান ক্লাব মুম্বই এফসি। পাশাপাশি জাতীয় দলের আক্রমণভাগের অন্যতম ভরসা তিনি। 

মেন ইন ব্লুজ কোচ মানোলো মার্কুয়েজও ভরসা করেন ছাংতেকে। সামনেই ভারতের রয়েছে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ (Friendly Match with Thailand)। থাইল্যান্ড ম্যাচের পরই ভারত খেলবে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচে (AFC Asian Cup 2027 Qualification Round) হংকংয়ের (Hong Kong) বিরুদ্ধে। এই দুই ম্যাচেই দলকে ভরসা দিতে প্রস্তুত ছাংতে। 

হেডস্যার মানোলোর অধীনে ভারতীয় দল এখন প্রস্তুতি সারছে কলকাতায়। ছাংতেও রয়েছেন সেই শিবিরে। মুম্বই এফসির এই গুরুত্বপূর্ণ তারকা মনে করছেন, পুরোনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেকে উন্নত ফুটবলার ও দলনেতা হিসাবে গড়ে তুলতে তিনি সক্ষম হবেন।

মুম্বই সিটি এফসির এই তারকা জাতীয় দলের জার্সিতে ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে নজর কেড়েছেন। তিনি মনে করছেন, এশীয় স্তরের টুর্নামেন্টে যে শিক্ষা পেয়েছিলেন ভারতীয় ফুটবলাররাএবার সেই শিক্ষা কাজে লাগিয়েই ভাল পারফরম্যান্স দেখাতে পারবেন তিনি এবং তাঁর সতীর্থরা। আত্মবিশ্বাসী ছাংতে জানালেন, ২০২৭-এর এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতাও অর্জন করতে পারবে ভারত। 

গতবারের এশিয়ান কাপেই প্রথমবার এশীয় মঞ্চে দেখা যায় ছাঙতেকে। কিন্তু মূলপর্বে ভারতীয় দল একটিও জয় অর্জন করতে পারেনি। তবে সেই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখেছিলেন বলে জানিয়েছেন ছাংতে। 

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ছাংতে বলেন, “আমাদের গ্রুপে এশিয়ার অন্যতম সেরা দলগুলি ছিল। তবে আমাদের অভিজ্ঞতা ভাল হয়নি। তবে ব্যক্তিগত ভাবে আমি অনেক কিছু শিখেছিলাম। বিশেষত প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে। আমার মনে হয়সেই ব্যর্থতা আমাদের প্রত্যেককেই আরও ভাল ফুটবলার ও দৃঢ়চরিত্রের মানুষ হিসাবে গড়ে উঠতে সাহায্য করেছে। এখন আমরা পরবর্তী চ্যালেঞ্জের দিকে তাকিয়ে রয়েছি। এখন আমাদের একমাত্র লক্ষ্যফের এশিয়ান কাপে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করা।

আগামী ১০ জুন হংকংয়ের কাওলুন সিটিতে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারতযা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। এই ম্যাচের প্রস্তুতির অঙ্গ হিসেবে ৪ জুন তারা থাইল্যান্ডের পাতুম থানিতে একটি প্রীতি ম্যাচ খেলবে শ্যামের দেশের জাতীয় দলের বিরুদ্ধে। 

কলকাতায় এই দুই ম্যাচের প্রস্তুতি শুরু হয়েছে ১৯ মে থেকে। ২৭ বছর বয়সি ছাংতে ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। এবার তিনি নিজের সেরাটা দিতে চান। তিনি বলেন, “যে কোনও ফুটবলারের কাছেই জাতীয় দলের হয়ে খেলা সবচেয়ে বড় সাফল্য। যখন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পাই, তখন সর্বস্ব উজাড় করে দেওয়াই উচিত। জাতীয় শিবিরে এসে বরাবরই সেই চেষ্টা করি আমি। তবে কোনও কিছুই নিশ্চিত মনে করি না। প্রতিদিন দেশের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। 

আসন্ন ম্যাচগুলিতে ভারতীয় দলের আক্রমণ বিভাগের তারকাদের সামনে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ গোল করাযা তারা বাংলাদেশের বিরুদ্ধে করতে পারেনি। গত এশিয়ান কাপের মূলপর্বেও ভারত কোনও গোল পায়নি। এই সমস্যাই দূর করার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে তাদের। এই চাপকেই প্রেরণায় পরিণত করতে চান তিনি। এই প্রসঙ্গে এই মিজো ফুটবলার বলেন, “জাতীয় দলের হয়ে খেলতে নামলে এবং ভাল খেললে প্রত্যাশা বাড়বেই। সমর্থককোচসতীর্থদের প্রত্যাশা ক্রমশ বাড়ে। এটা আমার ভালই লাগে। এর ফলে আরও পরিশ্রম করার ইচ্ছা জাগে। প্রতিদিন নিজেকে সেই ভাবে গড়ে তোলার চেষ্টা করিযাতে তরুণ ফুটবলারদের সামনে উদাহরণ হয়ে উঠতে পারি। 


```