Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

দলবিরোধী কথা বলে নিয়ম ভেঙেছেন! বিশ্বকাপজয়ী এনজো ফার্নান্দেজকে ‘শাস্তি’ দিল চেলসি

দলবিরোধী মন্তব্য করে চরম বিপাকে চেলসির বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ। ক্লাব শৃঙ্খলা ভাঙায় আগামী দুই ম্যাচের জন্য তাঁকে নির্বাসিত করলেন কোচ লিয়াম রোজেনিয়র। ঠিক কী বলেছিলেন এনজো? বিস্তারিত পড়ুন।

দলবিরোধী কথা বলে নিয়ম ভেঙেছেন! বিশ্বকাপজয়ী এনজো ফার্নান্দেজকে ‘শাস্তি’ দিল চেলসি

এনজো ফার্ন্দান্দেজ

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 April 2026 17:57

দ্য ওয়াল ব্যুরো: কথাটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। এবার তার দাম চোকাতে হবে মাঠের বাইরে বসে। চেলসির (Chelsea) বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ (Enzo Fernandez) আগামী দুই ম্যাচে খেলতে পারবেন না। কারণ? কোচের ভাষায়—‘ও একটা সীমারেখা অতিক্রম করে ফেলেছে!’ শুধু একটা মন্তব্য নয়। চেলসি ম্যানেজার লিয়াম রোজেনিয়রের বক্তব্য: এনজো যা বলেছে, তা ক্লাবের অন্দরের সংস্কৃতি, শৃঙ্খলা—সবকিছুর সঙ্গে জড়িয়ে। তাই সিদ্ধান্তও তদনুরূপ কঠোর।

কী বলেছিলেন এনজো, কেন এত বড় সিদ্ধান্ত?

চ্যাম্পিয়নস লিগ (Champions League) থেকে ছিটকে যাওয়ার পর এক সাক্ষাৎকারে আর্জেন্তিনীয় মিডফিল্ডার জানান, আগামী মরসুমে চেলসিতে থাকবেন কি না এই ব্যাপারে তিনি নিশ্চিত নন। এই এক লাইনের মন্তব্যে সমস্যার সূত্রপাত। যা আরও জটিল হয় পরবর্তী সাক্ষাৎকারে। যেখানে জাতীয় দলে মেসির তরুণ সতীর্থ জানিয়ে দেন, আগামীতে স্পেনে থাকতে চান। শহর হিসেবে মাদ্রিদ (Real Madrid) তাঁকে জন্মভূমি বুয়েনোস আইরেসের কথা মনে করিয়ে দেয়।

বস্তুত, এই মন্তব্যগুলোই ক্লাবের চোখে ‘অসন্তোষের বার্তা’। বিশেষ করে টিম যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সহ-অধিনায়কের এহেন বক্তব্য ‘অনভিপ্রেত’ বলে মনে করছে চেলসি।

কোচের সাফ ঘোষণা

চেলসি কোচ লিয়াম রোজেনিয়র (Liam Rosenior) সরাসরি বলেন, ‘আমি ওর বিরুদ্ধে নই। কিন্তু সবকিছুর একটা সীমা আছে। এনজো সেটা অতিক্রম হয়েছে!’ তাঁর মতে, ক্লাবের ভেতরে একটা নির্দিষ্ট সংস্কৃতি তৈরি হচ্ছে। যেখানে খেলোয়াড়দের দায়িত্বশীল হওয়া জরুরি। পাশাপাশি লিয়াম জানিয়ে দেন, এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত নয়—ক্লাবের মালিকপক্ষ, স্পোর্টিং ডিরেক্টর, এমনকি ড্রেসিংরুম—সবাই এর সঙ্গে একমত।

তবে দরজা পুরো বন্ধ হয়নি। এটা ‘সাময়িক শাস্তি’, ‘চূড়ান্ত বহিষ্কার’ নয়। খারাপ ফর্ম, বাড়তি চাপ—সেখান থেকেই এনজোর বিস্ফোরণ বলে মনে করছে ফুটবল মহল। এমনিতেও চেলসির সময়টা সহজ যাচ্ছে না। টানা চার ম্যাচে পরাজয়। পিএসজির (PSG) বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগে ৮-২ ব্যবধানে হেরে লজ্জার বিদায়। এই পরিস্থিতিতে এমন ঘটনা। রোজেনিয়রও মনে করছেন, হতাশা থেকেই এসব কথা বেরিয়ে এসেছে। প্রায় এনজোর ছাঁচে মন্তব্য করেছিলেন লেফট ব্যাক মার্ক কুকুরেয়াও (Marc Cucurella)। তবে তাঁর সঙ্গে আলাদা করে কথা বলে মীমাংসা টানা হয়েছে।


```