Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

UCL Round of 16: রিয়াল-সিটি ফের মুখোমুখি, চেলসির বিরুদ্ধে হিসেব মেটাতে নামছে পিএসজি

রাউন্ড অফ সিক্সটিনের আরও এক আকর্ষণীয় লড়াই আতলেতিকো মাদ্রিদ বনাম টটেনহ্যাম। কাগজে-কলমে বড় ম্যাচ, যদিও বাস্তবে দুই দলের ফর্মের বিস্তর ফারাক।

UCL Round of 16: রিয়াল-সিটি ফের মুখোমুখি, চেলসির বিরুদ্ধে হিসেব মেটাতে নামছে পিএসজি

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 March 2026 14:53

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) নকআউট পর্ব শুরু হতে চলেছে। ষোলোটি দল টিকে। স্ট্রাইকারদের একটা খারাপ পারফরম্যান্স, রক্ষণে ছোট ভুল ইউরোপ-অভিযান শেষ করে দিতে পারে। ১০ ও ১১ মার্চ প্রথম লড়াই, ফিরতি লেগ ১৭ ও ১৮ মার্চ। এই দুই সপ্তাহেই ঠিক হয়ে যাবে কোন দল বুদাপেস্টের পথে এগোবে, কারা ফিরে যাবে ঘরে। আসন্ন রাউন্ডে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ রয়েছে। ফুটবল অনুরাগীদের নজর আপাতত সেদিকে।

পিএসজি বনাম চেলসি: পুরনো হিসেব, নতুন লড়াই

এই রাউন্ডের সবচেয়ে মশলাদার ম্যাচ সম্ভবত এটাই। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি (PSG) মুখোমুখি হবে ক্লাব ওয়ার্ল্ড কাপজয়ী চেলসির (Chelsea FC)। গতবারের গ্রীষ্মে ফাইনালে পিএসজিকে হারিয়েছিল চেলসি। এখন সেই হিসেব মেটানোর সুযোগ পাচ্ছে লুই এনরিকের দল। উসমান দেম্বেলে ও ফাবিয়ান রুইজের সম্ভাব্য প্রত্যাবর্তন পিএসজির আক্রমণে বাড়তি শক্তি যোগাবে। চেলসির তরুণ দল আনকোরা হলেও বিপজ্জনক। যদিও দুই লেগে পিএসজির অভিজ্ঞতা ও আক্রমণের গভীরতা আসল পার্থক্য তৈরি করতে পারে।

রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি: চলতি যুগের সেরা দ্বৈরথ

রিয়াল মাদ্রিদ (Real Madrid) বনাম ম্যানচেস্টার সিটি (Manchester City)—এটা কার্যত সাম্প্রতিক সময়ের চ্যাম্পিয়ন্স লিগের অনিবার্য দ্বৈরথ হয়ে উঠেছে। বারবার দেখা, প্রতিবারই জমজমাট নাটক, চুলচেরা ব্যবধানে ফলাফল নির্ধারণ। কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) সিটির বিরুদ্ধে গোলের রেকর্ড দুর্দান্ত। অন্যদিকে আর্লিং হ্যালান্ড (Erling Haaland) আবারও মাদ্রিদের রক্ষণ ভাঙার চেষ্টা করবেন। আন্তোনিও রুডিগারের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত লড়াই-ই সম্ভবত ঠিক করে দেবে কোন দল হাসবে শেষ হাসি।

লিভারপুল-গালাতাসারে, বার্সা-নিউক্যাসল, আতলেতিকো-স্পার্স

লিগ পর্বে আর্নে স্লটের লিভারপুলকে (Liverpool FC) ইস্তানবুলে হারিয়েছিল গালাতাসারে। ভিক্টর ওসিমেনের পেনাল্টিতে আসে দুরন্ত জয়। ঘরের মাঠে তুর্কি ক্লাব সব সময় বিপজ্জনক। প্রথম লেগে বড় ব্যবধানে না হারলে অ্যানফিল্ডে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে লিভারপুলের।

বার্সেলোনা (FC Barcelona) এই সিজনে সেন্ট জেমস পার্কে নিউক্যাসলকে ইতিমধ্যে হারিয়ে এসেছে। হান্সি ফ্লিকের দল আক্রমণে ধারালো। তবে নিউক্যাসল শিবিরে চোটের সমস্যা। ঘরের দর্শকদের সামনে প্রথম লেগে ভালো ফল চাইবে এডি হাওয়ের ছেলেরা। ইংল্যান্ডের ক্লাব যতই প্রতিশ্রুতি জাগাক না কেন, বিশ্লেষকদের নজরে, দুই লেগ মিলিয়ে বার্সা এগিয়ে।

রাউন্ড অফ সিক্সটিনের আরও এক আকর্ষণীয় লড়াই আতলেতিকো মাদ্রিদ বনাম টটেনহ্যাম। কাগজে-কলমে বড় ম্যাচ, যদিও বাস্তবে দুই দলের ফর্মের বিস্তর ফারাক। দিয়েগো সিমিওনের টিম নকআউটে সব সময় ভয়ঙ্কর। স্পার্স চলতি মরসুমে প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে হোঁচট খাচ্ছে, টেবিলের নীচের দিকে অবনমন ঠেকাতে লড়ে যাচ্ছে। হুলিয়ান আলভারেজ, আলেকজান্ডার সোরলোথ, আন্তোয়ান গ্রিজম্যানের মতো আক্রমণভাগ সামলাতে টটেনহ্যামকে দুই লেগেই অসাধারণ কিছু করে দেখাতে হবে।


```