Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

David Beckham: ডেভিড-ভিক্টোরিয়া দুজনকেই আইনি নোটিস পাঠালেন ছেলে ব্রুকলিন! কিন্তু কেন?

ঘনিষ্ঠ মহলের দাবি, সেলেব্রিটি দম্পতি সমঝোতার দরজা বন্ধ করতে অনিচ্ছুক। তাঁদের বক্তব্য, ‘দরজা সবসময় খোলা’। কিন্তু বাস্তবে সেই দরজায় এখন তালা ঝুলছে—আইনের তালা! 

David Beckham: ডেভিড-ভিক্টোরিয়া দুজনকেই আইনি নোটিস পাঠালেন ছেলে ব্রুকলিন! কিন্তু কেন?

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 January 2026 17:51

দ্য ওয়াল ব্যুরো: বেকহ্যাম পরিবারে ফাটল নতুন নয়। কিন্তু এবার বিষয়টা একেবারে আইনি স্তরে পৌঁছল। ছেলে ব্রুকলিন বেকহ্যাম (Brooklyn Beckham) সরাসরি আইনি নোটিস পাঠালেন বাবা ডেভিড বেকহ্যাম (David Beckham) ও মা ভিক্টোরিয়া বেকহ্যামকে (Victoria Beckham)। বার্তা পরিষ্কারএখন থেকে কোনও ব্যক্তিগত যোগাযোগ নয়। কথা হবে শুধু আইনজীবীর মাধ্যমে।

এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে চলে এসেছে বেকহ্যাম পরিবারের ভিতরের টানাপড়েন। এতদিন যা ছিল ঠান্ডা লড়াই, এবার তা রীতিমতো কাগজে-কলমে সংঘাত।

কেন এই নোটিস?

বিদেশি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ব্রুকলিন গত বছরের শেষ দিকে বাবা-মাকে একটি আইনি চিঠি পাঠান। সেখানে স্পষ্ট বলা হয়কোনও সোশ্যাল মিডিয়া পোস্ট, ট্যাগ বা প্রকাশ্য বার্তা নয়। তিনি চান, ভবিষ্যতে সব যোগাযোগ যেন কেবল আইনজীবীদের মাধ্যমে হয়।

যদিও সেই অনুরোধ মানা হয়নি বলেই অভিযোগ। ভিক্টোরিয়া নাকি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট ও ‘লাইক’ করেছেন। শেষ ধাক্কা একটি সাধারণ ঘটনায়ব্রুকলিনের পোস্ট করা ‘রোস্ট চিকেনে’র ভিডিওতে ভিক্টোরিয়ার ‘পছন্দচিহ্ন’। পরিবারের অন্দরমহলের টানাপড়েনে সেটাই যেন বিস্ফোরণ ঘটায়। এরপরেই ব্রুকলিন ইনস্টাগ্রামে বাবা-মা এবং নিজের ভাইবোনদের ব্লক করে দেন। তবে দাদু-দিদা বা দূর সম্পর্কের আত্মীয়দের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত নেননি। তাঁদের সঙ্গে যোগাযোগ এখনও স্বাভাবিকভাবেই চলেছে।

নেপথ্যে নিকোলা পেল্টজ

এই সংঘাতের সূত্রপাত অনেক আগে। ব্রুকলিনের স্ত্রী নিকোলা পেল্টজের (Nicola Peltz) সঙ্গে ভিক্টোরিয়ার সম্পর্ক শুরু থেকেই ‘অস্বস্তিকর’ বলে গুঞ্জন। বিয়ের পর থেকে দুই পরিবারের মধ্যে দূরত্ব বাড়ে। সেই ফাটল ধীরে ধীরে ব্রুকলিনকেও বাবা-মায়ের থেকে আলাদা করে দেয়।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্রুকলিন আসলে প্রকাশ্যে কিছু চাননি। তাঁর বক্তব্য ছিল, বিষয়টা ব্যক্তিগত থাকুক। আইনি পথে যোগাযোগ চাওয়ার কারণও সেটাই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নাম জড়িয়ে যাওয়ায় ব্রুকলিনের বক্তব্য, সীমারেখা মানা হয়নি। ফলে আবেগের বদলে এবার কড়া রাস্তাআইনি নোটিস!

এখন যোগাযোগ শুধু আইনজীবীর মাধ্যমে

এই মুহূর্তে ডেভিড ও ভিক্টোরিয়ার পক্ষে আইনি লড়াই সামলাচ্ছে হারবটল অ্যান্ড লুইস (Harbottle & Lewis)—যে সংস্থার সঙ্গেই যুক্ত রয়েছেন রাজা চার্লস (King Charles)। জানা যাচ্ছে, এই ফার্মের পারিশ্রমিক ঘণ্টায় প্রায় ৮০০ পাউন্ড। ঘনিষ্ঠ মহলের দাবি, সেলেব্রিটি দম্পতি সমঝোতার দরজা বন্ধ করতে অনিচ্ছুক। তাঁদের বক্তব্য, ‘দরজা সবসময় খোলা’। কিন্তু বাস্তবে সেই দরজায় এখন তালা ঝুলছেআইনের তালা! পুনর্মিলন আদৌ হবে কি না, হলে কবেতা এখন পুরোপুরি নির্ভর করছে কোর্টরুমের বাইরের আলোচনার উপর।


```