Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইনস্টাগ্রাম আনফলোতে ফাটল প্রকাশ্যে, বেকহ্যাম পরিবারে ভাঙন কি সত্যিই চূড়ান্ত?

এই ‘আনফলো’-র আসল জটিলতা সাময়িক রাগ, নাকি বেকহ্যাম পরিবারের সম্পর্কে স্থায়ী ছেদ? আপাতত সবার মুখে কুলুপ আঁটা। ঝেড়ে কাশছে না কেউই। 

ইনস্টাগ্রাম আনফলোতে ফাটল প্রকাশ্যে, বেকহ্যাম পরিবারে ভাঙন কি সত্যিই চূড়ান্ত?

সপুত্র বেকহ্যাম-ভিক্টোরিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 December 2025 11:04

দ্য ওয়াল ব্যুরো: এতদিন গুঞ্জন ছিল। এবার যেন প্রকাশ্যে সিলমোহর পড়ল। ডেভিড বেকহ্যাম (David Beckham) ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম (Victoria Beckham) ইনস্টাগ্রামে আর ‘ফলো’ করছেন না তাঁদের বড় ছেলে ব্রুকলিন বেকহ্যামকে (Brooklyn Beckham)। পাল্টা ব্রুকলিনও বাবা-মাকে আনফলো করেছেন বলে খবর (Beckham Family Feud)। ব্যক্তিগত দূরত্ব যে আর গোপন নেই, সোশ্যাল মিডিয়ায় এহেন আলো-ছায়ার খেলা, তা স্পষ্ট করে দিল।

শুধু বাবা-মা নন, পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও সম্পর্কের ফাটল (Beckham Family Feud) ক্রমশ পরিষ্কার। রিপোর্ট অনুযায়ী, ব্রুকলিনের দুই ভাই রোমিও বেকহ্যাম (Romeo Beckham) ও ক্রুজ বেকহ্যামও (Cruz Beckham) তাঁকে আনফলো করেছেন। অন্যদিকে ব্রুকলিনের স্ত্রী নিকোলা পেল্টজ বেকহ্যাম (Nicola Peltz Beckham) বহুদিন ধরেই বেকহ্যাম পরিবারের কাছের লোকজনদের ফলো করেন না বলে জানা যাচ্ছে। সবমিলিয়ে বলা যেতে পারে: দু’পক্ষের দূরত্ব এখন আর অনুমানের স্তরে নেই!

অনুপস্থিতিতেই যাবতীয় বার্তা: ফাঁকা চেয়ারের গল্প

গত এক বছরে একাধিক পারিবারিক অনুষ্ঠানে ব্রুকলিনের না থাকা নজর কেড়েছে (Beckham Family Feud)। মে মাসে ডেভিড বেকহ্যামের (David Beckham) ৫০তম জন্মদিনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও তিনি গড়হাজির। এরপর অগস্ট ২০২৫-এ নিউ ইয়র্কে ব্রুকলিন ও নিকোলার বিবাহবার্ষিকী উপলক্ষে ‘ভাও রিনিউয়ালঅনুষ্ঠান। সেখানে বেকহ্যাম পরিবারের কেউ উপস্থিত ছিলেন না (Beckham Family Feud)।

নভেম্বরে ডেভিড বেকহ্যামের (David Beckham) নাইটহুড অনুষ্ঠানেও একই ছবি। পরিবারের বাকিরা থাকলেও ব্রুকলিন ও নিকোলাকে দেখা যায়নি। বড়দিনেও দূরত্ব অটুট। ২০২৫-এর ক্রিসমাস তাঁরা কাটাচ্ছেন নিকোলার পরিবারের সঙ্গে, ফ্লোরিডায়। একের পর এক এই অনুপস্থিতি (Beckham Family Feud) নিছক কাকতালীয় নয়—পরিকল্পিত দূরত্বের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

বিয়ের দিন থেকে জমা ক্ষোভ? নাম বদলের ভাবনাও আলোচনায়

এই টানাপোড়েনের সূত্রপাত নাকি ২০২২ সালের বিয়ের সময়। ‘ওয়েডিং ড্রেস বিতর্ক তখনই শিরোনামে আসে। ভিক্টোরিয়ার (Victoria Beckham) ডিজাইনের বদলে নিকোলা বেছে নেন ভ্যালেন্তিনোর কাস্টম গাউন। এরপর রিসেপশনে মার্ক অ্যান্থনির (Marc Anthony) গানের সময় নাচ নিয়ে ভুল বোঝাবুঝিসব মিলিয়ে সম্পর্কের প্রথম জোরালো ফাটল দানা বাঁধে সেখানেই।

এরপর গুঞ্জন ওঠে, ব্রুকলিন নাকি পেশাগত নাম থেকে ‘বেকহ্যাম’ পদবি বাদ দিয়ে শুধু ‘ব্রুকলিন পেল্টজ’ হতে চান। জল গড়ায় এতদূর, যে কানাঘুষো শোনা যায়, এই সিদ্ধান্ত প্রত্যাহারের বিনিময়ে তিনি মায়ের কাছ থেকে প্রকাশ্য ক্ষমাপ্রার্থনার শর্ত বেঁধে দিয়েছেন! অন্যদিকে গুঞ্জন ওঠে, একসময় রোমিওর বান্ধবী কিম টার্নবুলকে (Kim Turnbull) ঘিরে বিভ্রান্তি তৈরি হলেও, ক্রুজ বেকহ্যাম (Cruz Beckham) তা নাকচ করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম পিপল ম্যাগাজিনের (People Magazine) রিপোর্ট বলছে, ব্রুকলিন নিজে ‘দ্বিধাগ্রস্ত’। তাঁর বক্তব্য অনুযায়ী, বাবার সঙ্গে সম্পর্ক অনেক সময় ‘পারিবারিক’ কম, ‘পেশাদার’ বেশি বলে মনে হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন একটাইএই ‘আনফলো’-র আসল জটিলতা সাময়িক রাগ, নাকি বেকহ্যাম পরিবারের সম্পর্কে স্থায়ী ছেদ? আপাতত সবার মুখে কুলুপ আঁটা। ঝেড়ে কাশছে না কেউই। 


```