Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পেত্রাতোসের গাড়ি ঘিরে বাগান সমর্থকদের বিক্ষোভ, পুলিশের লাঠি চার্জে আহত তিন, ধৃত ২

এদিনও দেখানো হল বিক্ষোভ। যা থামাতে লাঠি চার্জ পর্যন্ত করতে হল পুলিশকে। এর ফলে আহত হয়েছেন বেশ কিছু সমর্থক। পাশাপাশি জানা গিয়েছে, দুই সমর্থককে আটকও করেছে পুলিশ।

পেত্রাতোসের গাড়ি ঘিরে বাগান সমর্থকদের বিক্ষোভ, পুলিশের লাঠি চার্জে আহত তিন, ধৃত ২

মোহনবাগান সমর্থকদের বিক্ষোভ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 15 October 2025 19:07

দ্য ওয়াল ব্যুরো: এসিএল২ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। খেলোয়াড়দের নিরাপত্তার অজুহাত তুলে বাগান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে ক্লাবের এই সিদ্ধান্ত একদমই মেনে নিতে পারেননি মোহনবাগানের সমর্থকরা (Mohunbagan Supporters)। মোহনবাগানের বিভিন্ন ফ্যান পেজে তো বটেই, এমনকি ক্লাব তাঁবুতেও ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়। যা চলমান রয়েছে আইএফএ শিল্ডে (IFA Shield) মোহনবাগানের ম্যাচের দিনগুলিতেও।

এর আগে মোহনবাগান সমর্থকরা আইএফএ শিল্ডের ম্যাচে স্টেডিয়ামে যে প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন, তাতে লেখা ছিল, ভীরু প্রশাসন। এদিন মোহনবাগানের কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ ছিল ইউনাইটেড কলকাতার (Mohunbagan vs United Kolkata) বিরুদ্ধে। দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিংসের গোলে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে পড়েছে মেরিনার্স। তবুও এসিএল২ খেলতে না যাওয়া নিয়ে বাগান সমর্থকদের ক্ষোভের আঁচ কমেনি। এদিনও দেখানো হল বিক্ষোভ। যা থামাতে লাঠি চার্জ পর্যন্ত করতে হল পুলিশকে (Police Batton Charge)। এর ফলে আহত হয়েছেন বেশ কিছু সমর্থক। পাশাপাশি জানা গিয়েছে, দুই সমর্থককে আটকও করেছে পুলিশ।

এদিন বেশির ভাগ মোহনবাগান ফুটবলারই কিশোর ভারতীতে এসেছিলেন নিজেদের গাড়ি চেপে। ম্যাচের আগে দিমিত্রি পেত্রাতোস গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাগান সমর্থকরা। পাশাপাশি স্টেডিয়ামের বাইরেও দেখা গিয়েছে বেশ কিছু ব্যানার, যেখানে সঞ্জীব গোয়েঙ্কা-সহ বাগান কর্তাদের পদত্যাগের দাবি করা হয়েছে।

ম্যাচ চলকালীনও মেরিনার্স সমর্থকরা ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে টানা স্লোগান দিয়ে গিয়েছেন। এমনকি গোল করার পর পেত্রাতোসকে শুনতে হয় শেম শেম’ আওয়াজ। তাই গোল করার পর এই অজি তারকাও সেলিব্রেশন করেননি। ম্যাচ শেষে পরিস্থিত আরও ঘোরাল হয়। পোশাক চেঞ্জ না করেই পেত্রাতোস নিজস্ব গাড়িতে উঠলেই সমর্থকদের বিক্ষোভ বেড়ে ওঠে। তাঁরা দিমির গাড়ি চাপড়াতে শুরু করেন, চলে বিক্ষোভও। পরিস্থিতি অনুভব করে অজি ফুটবলারের চালক দ্রুত গাড়ি চালিয়ে বেরিয়ে যান। সমর্থকদের সামাল দিতে পুলিশ শুরু করে লাঠি চার্জ। এর ফলে আহত হন দুই মহিলা ও এক পুরুষ সমর্থক। পাশাপাশি পুলিশ জানিয়েছে, দুই সমর্থককে আটক করা হয়েছে, তাঁরা মদ্যপ ছিলেন। 

এই ঘটনার পর আরও উত্তেজিত হয়ে ওঠেন বাগান সমর্থকরা। বিক্ষোভ দেখিয়ে তাঁরা বলতে থাকেন পুলিশ তাঁদের মারধর করেছে। এর প্রায় এক ঘণ্টা পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। পুলিশি পাহারায় স্টেডিয়াম ছাড়েন দুই দলের ফুটবলাররা। এই ঘটনার পর ফাইনালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। 


```