Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে অ্যানফিল্ড আজ ‘দিয়োগো’ময়! হাজির থাকবে প্রয়াত ফুটবলারের পরিবার

সমর্থকদের আয়োজনের পাশাপাশি দলের তরফেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খেলোয়াড়দের জার্সি ও স্টেডিয়াম জ্যাকেটে পুরো মরশুমজুড়ে লাগানো থাকবে ‘ফরএভার ২০’ (‘Forever 20’) প্রতীক।

প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে অ্যানফিল্ড আজ ‘দিয়োগো’ময়! হাজির থাকবে প্রয়াত ফুটবলারের পরিবার

দিয়োগো জোতা

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 August 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ (EPL)। আর নতুন মরশুমের প্রথম ম্যাচেই শোক-স্মৃতি-সন্তাপ মিলে অ্যানফিল্ড (Anfield) আবেগময় হতে চলেছে। শুক্রবার বোর্নমাউথের (Bournemouth) বিরুদ্ধে লিভারপুলের (Liverpool) উদ্বোধনী ম্যাচে স্ট্যান্ডে থাকবেন দিয়োগো জোতার (Diogo Jota) পরিবার। গত মাসে স্পেনের উত্তরাঞ্চলে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন ২৮ বছরের পর্তুগিজ ফরোয়ার্ড এবং তাঁর ভাই আন্দ্রে সিলভা (২৫)।

প্রিমিয়ার লিগের তরফ থেকে জানানো হয়েছে, এই সপ্তাহান্তের সব ম্যাচে দুই খেলোয়াড়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। ফুটবলাররা মাঠে নামবেন কালো আর্মব্যান্ড পরে, স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে ছবি, ফুটে উঠবে বিশেষ বার্তা। তা ছাড়া জোতার ক্লাব অ্যানফিল্ডে থাকবে বিশেষ শ্রদ্ধাঞ্জলি। আয়োজনে সমর্থকেরা। এক মিনিটের নীরবতার সময়ে কপ ও স্যার কেনি ডালগ্লিশ স্ট্যান্ডে উন্মোচিত হবে বিশেষ মোজাইক (Diogo Jota Tribute)।

প্রসঙ্গত, শুক্রবারের ম্যাচের প্রোগ্রাম নোটে লিভারপুল ম্যানেজার আর্নে স্লট লিখেছেন, ‘আমরা জানি, এটি অত্যন্ত আবেগপূর্ণ মুহূর্ত হতে চলেছে, কারণ জোতা ও আন্দ্রেকে হারানোর পর এটাই আমাদের প্রথম লিগ ম্যাচ। আমি আগেও বলেছি, ফুটবল দুনিয়ায়, বিশেষ করে লিভারপুলের তরফে যে-শ্রদ্ধা জানানো হয়েছে, তা সত্যিই অনন্য। আজ রাতে আবার একসঙ্গে তাঁদের অভিবাদন দেব। আমার ধারণা, দিয়োগোর স্ত্রী, সন্তান এবং পরিবার উপস্থিত থাকবেন। আপাতত সবচেয়ে জরুরি হল, দুঃসময়ের দিনে তাঁরা সবসময় আমাদের ভালোবাসা ও সমর্থন পাবেন—এই বার্তা পৌঁছে দেওয়া। আমরা তাঁদের পাশে আছি, সবসময়!’

সমর্থকদের আয়োজনের পাশাপাশি দলের তরফেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খেলোয়াড়দের জার্সি ও স্টেডিয়াম জ্যাকেটে পুরো মরশুমজুড়ে লাগানো থাকবে ‘ফরএভার ২০’ (‘Forever 20’) প্রতীক। গত মরশুমে জোতা ‘নম্বর ২০’-র জার্সি পরে ক্লাবকে এনে দেন রেকর্ডসংখ্যাক ২০তম ইংলিশ লিগ শিরোপা। তাঁর স্ত্রী রুট কারদোসো ও পরিবারের সঙ্গে আলোচনার পরেই লিভারপুল এই নম্বরটি চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, শুধু লিভারপুল নয়, জোতার পুরনো ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সও বিশেষ শ্রদ্ধাজ্ঞাপনের পরিকল্পনা করেছে। শনিবার ঘরের মাঠে প্রথম ম্যাচ ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে। সেখানে লড়াই শুরুর আগে অনুষ্ঠান আয়োজিত হবে। 


```