Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

একপেশে ম্যারাথন এখন রুদ্ধশ্বাস স্প্রিন্ট! আর্সেনাল না ম্যান সিটি—কার পাল্লা ভারী? ডেটা কী বলছে?

আর্সেনালের সাম্প্রতিক পয়েন্ট খোয়ানো—ধরা যাক উলভসের বিরুদ্ধে—প্রমাণ করে চাপের মুহূর্তে ফোকাস নড়ে যেতে পারে। সিটি এই জায়গায় এগিয়ে। আর তাই এপ্রিলের মুখোমুখি দ্বৈরথ হতে পারে নির্ধারক।

একপেশে ম্যারাথন এখন রুদ্ধশ্বাস স্প্রিন্ট! আর্সেনাল না ম্যান সিটি—কার পাল্লা ভারী? ডেটা কী বলছে?

গুয়ার্দিওলা ও আর্তেতা

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 February 2026 13:00

দ্য ওয়াল ব্যুরো: একপেশে দৌড় শেষ৷ প্রিমিয়ার লিগ (Premier League) আবার সেই পুরনো, চিরচেনা উত্তেজনায় ফিরেছে। এক সময় যখন মনে হচ্ছিল আর্সেনাল খেতাব নিয়ে চম্পট দেবে, ধরাছোঁয়ার বাইরে মিকেল আর্তেতার ছেলেরা, সাম্প্রতিক একগুচ্ছ ফলাফল কিন্তু ছবিটা একেবারে পালটে দিয়েছে। একদিকে গানার্সদের ফর্মের অবনমন, অন্যদিকে পিছু ধাওয়া করা ম্যানচেস্টার সিটির উত্থানে একমেটে ম্যারাথন আপাতত রুদ্ধশ্বাস স্প্রিন্ট!

অঙ্কের হিসেব বলছে টেবিলের শীর্ষে আর্সেনাল (Arsenal), ঠিক পেছনে ম্যানচেস্টার সিটি (Manchester City)। ব্যবধান পাঁচ পয়েন্ট। সিটির হাতে আবার এক ম্যাচ বেশি। মানে পয়েন্টের ফারাক নেমে আসতে পারে দুইয়ে। এপ্রিল মাসে দু’দলের মুখোমুখি লড়াই বাকি। অর্থাৎ, শিরোপার ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে দুই কোচ—মিকেল আর্তেতা (Mikel Arteta) ও পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) রণকৌশল এবং খেলোয়াড়দের স্নায়ুর উপর।

আর্সেনাল: রক্ষণে জমাট, সেট-পিসে ক্ষুরধার

অপ্টা-র (Opta) প্রজেকশন অনুযায়ী আর্সেনালের শিরোপা জয়ের সম্ভাবনা ৮৪ শতাংশ। এই অ্যাডভান্টেজের মূল কারণ তাদের রক্ষণ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গানার্সদের মতো কম মানের সুযোগ (০.৬৭ এক্সপেক্টেড গোলস এগেইনস্ট প্রতি ৯০ মিনিটে) আর কারও নেই!
গত দু’মরসুমে আর্তেতার দল ছিল ‘হাই প্রেসিং’ নির্ভর। সোজা বাংলায়: সামনে থেকে চেপে ধরা। এবার একটু বদল এসেছে। প্রতিপক্ষ লং বল খেলছে বেশি। ফলে আর্সেনালকে মাঝমাঠে নতুনভাবে গড়ে তুলতে হয়েছে নিজেদের রক্ষণ কাঠামো। তাদের ‘রেস্ট ডিফেন্স’—মানে আক্রমণে থাকলেও রক্ষণ প্রস্তুত—চলতি সিজনে আরও পরিণত।

আর আক্রমণে? এক্ষেত্রে সবচেয়ে বড় অস্ত্র সেট-পিস। ২০২৫-২৬ মরসুমে ১৯টি সেট-পিস গোল। ইউরোপে সেরার সেরা! প্রিমিয়ার লিগে আর্সেনালের মোট গোলের ৩৪ শতাংশ এসেছে ডেড-বল থেকে। কর্নার, ফ্রি-কিক—সব জায়গায় পরিকল্পিত আগ্রাসন!

তবে শুধু সেট-পিস নয়। ওপেন প্লেতেও ‘কাটব্যাক’ কৌশল এবার দারুণ কাজে দিচ্ছে। ডানদিকে বুকায়ো সাকা (Bukayo Saka), মাঝখানে মার্টিন ওডেগার্ড (Martin Odegaard) জুটি এখনও দলের প্রাণভোমরা। সঙ্গে জুরিয়েন টিম্বারের (Jurrien Timber) সাপোর্ট। লো ব্লকে খেলা টিমের বিরুদ্ধে বারবার ডান প্রান্তে জায়গা বানিয়ে বক্সের মাথায় বল ফেরানো—এটাই এখন আর্সেনালের ‘সিগনেচার’ মুভ!

সব মিলিয়ে, গানার্সরা ঝুঁকি কম নিচ্ছে। ম্যাচের গতি নিয়ন্ত্রণ করছে। ভুল কম। বিশ্লেষকদের চোখে, শিরোপা জিততে গেলে এই ধারাবাহিকতাই বড় পুঁজি হয়ে উঠতে পারে।

ম্যান সিটি: নিয়ন্ত্রণ নয়, এবার ‘মোমেন্টে'র দল

ডেটা বলছে সিটির শিরোপাজয়ের সম্ভাবনা ১৬ শতাংশ। কিন্তু গুয়ার্দিওলার দলের ইতিহাস মাথায় রাখলে এই সংখ্যা ছোট বলে মনে হয়। আগেও তারা ১২, ১৫, ১৮ ম্যাচে জয়ের ধারা দেখিয়েছে। শীত পেরিয়ে বসন্ত এলেই সিটি যেন আরও ভয়ঙ্কর, আরও ক্ষুরধার! 
তবে পারফরম্যান্সের নিরিখে এবার পেপ-বাহিনী বরাবরের মতো নিখুঁত নয়। আগে তারা ৬৫-৭০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের দমবন্ধ করত। এ বার গড় পজেশন ৬০ শতাংশের নিচে। কখনও কখনও ৫০ শতাংশেরও কম। মানে নিয়ন্ত্রণে সেই ট্রেডমার্ক দাদাগিরি উধাও!

কিন্তু কেন এই পরিবর্তন? মূল কারণ লিগ বদলেছে। দলগুলো এখন দ্রুত, শারীরিকভাবে শক্তিশালী, কাউন্টার আক্রমণে ভয়ঙ্কর। তাই গুয়ার্দিওলা কৌশল পাল্টাতে বাধ্য হয়েছেন। এখন সিটি দ্রুত ট্রানজিশনে আঘাত হানছে। উইং থেকে গতি যোগ করেছেন অঁতোয়ান সেমেনিয়ো (Antoine Semenyo)। সামনে ‘ক্লিনিক্যাল’ এরলিং হল্যান্ড (Erling Haaland)—যাঁর পায়ে একটা সুযোগ মানেই নিশ্চিত গোলের সুবর্ণ সম্ভাবনা!

এই সিটি কখনও কখনও অগোছালো। ব্রাইটনের বিরুদ্ধে ১-১ ড্র, টটেনহ্যামের বিরুদ্ধে ২-০ এগিয়ে থেকেও পয়েন্ট খোয়ানো—এগুলো অবিন্যস্ততার প্রমাণ। কিন্তু যখন বড় খেলোয়াড়রা জ্বলে ওঠেন, তখন তারা প্রত্যয়ে অপ্রতিরোধ্য। গুয়ার্দিওলা এবার আশ্চর্যজনকভাবে ছকবাঁধা প্রথম একাদশে বেশি ভরসা করছেন। আগের চার মরসুমে যতবার অপরিবর্তিত দল নামিয়েছেন, এবার এক সিজনে প্রায় ততবার একই টিম প্রথম মিনিট থেকে ময়দানে। ধারাবাহিকতা আনতেই কি এই ‘অ-গুয়ার্দিওলাসুলভ’ কৌশল?

ডেটা বনাম অভিজ্ঞতা

অপ্টা বলছে আর্সেনাল এগিয়ে। রক্ষণে শক্ত, সেট-পিসে তীক্ষ্ম, ঝুঁকি নিচ্ছে কম।
অভিজ্ঞতা বলছে সিটিকে অবহেলা করা যায় না। তারা শেষ দৌড়ে দ্রুতি বাড়াতে জানে।
প্রথম দল নিরাপদ, পরিকল্পিত, ধারাবাহিক। দ্বিতীয় দল ভয়ঙ্কর, দ্রুত, বড় মুহূর্তে সিদ্ধান্ত নিতে ওস্তাদ।

ডেটা অনুযায়ী অ্যাস্টন ভিলার (Aston Villa) সম্ভাবনা ০.৭ শতাংশ। ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) ০.২ শতাংশের কাছাকাছি। চেলসি (Chelsea) প্রায় শূন্যের কোঠায়। মানে বাস্তবে এই লড়াই দু’তরফা। সিটির ফিক্সচার আপাতত কিছুটা সুবিধাজনক। হাতে ম্যাচের চাপ রয়েছে। আবার চাপ তৈরি করার সুযোগ আছে। যার সার অর্থ: আর্সেনালকে বারবার জিততেই হবে!

আসল লড়াই স্নায়ুর

শিরোপা-দখলের যুদ্ধ শুধু ট্যাকটিক্স নয়, স্নায়ুরও পরীক্ষা। আর্সেনাল টানা তিনবার দ্বিতীয় হয়েছে। এবার হাতের সামনে সোনার সুযোগ। ২২ বছর পর ইংল্যান্ডের শিরোপা তুলতে মরিয়া গানার্সরা।

অন্যদিকে সিটিকে এগিয়ে রাখছে অভিজ্ঞতা, শেষ ল্যাপে চাপ সামলানোর রেকর্ড। পেপ জানেন কীভাবে টিমকে ‘জোন’-এ রাখতে হয়।

আর্সেনালের সাম্প্রতিক পয়েন্ট খোয়ানো—ধরা যাক উলভসের বিরুদ্ধে—প্রমাণ করে চাপের মুহূর্তে ফোকাস নড়ে যেতে পারে। সিটি এই জায়গায় এগিয়ে। আর তাই এপ্রিলের মুখোমুখি দ্বৈরথ হতে পারে নির্ধারক। কিন্তু তার আগে ছোট ছোট ম্যাচগুলোতেই পাকা সিদ্ধান্ত তৈরি হবে। রেসের এই গোধূলি-পর্বে একটিমাত্র ভুলের চরম মাশুল গুনতে হতে পারে।


```