Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গল্প নয় সত‍্যি! পকেট পরোটা খ্যাত রাজুদার সঙ্গে দেখা হবে মেসির

যাইহোক একটা কথা দিলাম। এই ছবিটা আমি বাস্তব করব। ইনি মেসির সঙ্গে দেখা করবেন। আমি করাব।

গল্প নয় সত‍্যি! পকেট পরোটা খ্যাত রাজুদার সঙ্গে দেখা হবে মেসির

ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 10 October 2025 21:05

দ্য ওয়াল ব্যুরোআনলিমিটেড তরকারি, তিনটে পরোটা আর একটা ডিম সেদ্ধ। কারও কথা মনে পড়ছে কী? ঠিক ধরেছেন, ইনিই হলেন শিয়ালদার বিখ্যাত পরোটা বিক্রেতা রাজুদা। সেই কাকভোরে এসে যিনি এনআরএস হাসপাতালের সামনে পরোটা বিক্রি করেন। দুপুর গড়ানোর আগেই শেষ হয়ে যায় সব পরোটা। তাঁর পরোটা-তরকারির স্বাদ ও মিষ্টি ব্যবহারে দিলখুশ হয়ে যায় ক্রেতাদের। রাজুদার সঙ্গে এবার নাকি কলকাতায় এসে দেখা করবেন ফুটবলের যুবরাজ লিওনেল মেসি।

ফ্লুড ব্লগারদের কল্যাণে রাজুদাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সহজ-সরল চেহারা আর আন্তরিক কথাবার্তার জন্য রাজুদা নেটিজেনদের কাছে খুবই কাছের মানুষ। বিদেশেও পৌঁছে গিয়েছে তাঁর কথা। তবে দুষ্টু মানুষের তো অভাব হয় না। তাঁকে নিয়েও শুরু হয়েছে নানা মিম। 

সম্প্রতি একটি মিমে দেখা গিয়েছিল, রাজুদা মেসির হাতে তাঁর পরোটা তুলে দিচ্ছেন। এই নিয়ে বিস্তর হাসাহাসিও হয়েছে। তবে রাজুদার এই অপমান মেনে নিতে পারেননি মেসিকে ভারতে আনার প্রধান কারিগর শতদ্রু দত্ত। তিনি বাস্তবিকই চাইছেন রাজুদার সঙ্গে মেসির দেখা করাতে।

শতদ্রু দত্ত তাঁর ফেসবুকে পেজে রাজুদা ও মেসির মিমের ছবি পোস্ট করে লিখেছেন, আমি এই ছবিটা দেখছি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। শুনলাম উনি পরোটা বিক্রি করেন। অনেকেই মজা করছে এই ছবিটা নিয়ে। কিন্তু আমার একটাই প্রশ্ন, কারওর বাবা তো তাঁকে টাকা দিচ্ছে না। আমি কখনও কোনও কাজকে ছোট মনে করি না। আর যাঁরা নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চান, তাঁদের তো একদমই নই। যাইহোক একটা কথা দিলাম। এই ছবিটা আমি বাস্তব করব। ইনি মেসির সঙ্গে দেখা করবেন। আমি করাব।” 


```