Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হাওড়া-হুগলির মাঝমাঠে ফের বল নিয়ে রাজীব, শুক্রবার ব্যারেটোকে নিয়ে বাইক র‍্যালি দুই জেলাজুড়ে

শুক্রবার হাওড়ার দাশনগর থেকে শুরু হবে হাওড়া-হুগলি ওয়ারিয়রসের রোড শো তথা বিশাল বাইক র‍্যালি। হাওড়া ও হুগলি শহর পরিক্রমা করে র‍্যালির শেষ গন্তব্য হবে শৈলেন মান্না স্টেডিয়াম।

হাওড়া-হুগলির মাঝমাঠে ফের বল নিয়ে রাজীব, শুক্রবার ব্যারেটোকে নিয়ে বাইক র‍্যালি দুই জেলাজুড়ে

গ্রাফিক্স- দ্য ওয়াল

সুমন বটব্যাল

শেষ আপডেট: 11 December 2025 22:48

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার গঠনের পর হাওড়া জেলা থেকে সবথেকে ওজনদার মন্ত্রী হয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তাঁকে সেচমন্ত্রী করেছিলেন দিদি। ছাব্বিশের ভোটের আগে হাওড়ার মাঝমাঠে ফের বল নিয়ে দৌড়তে দেখা যাচ্ছে সেই রাজীবকে। বলা যেতে পারে, যেন সেই পুরনো ফর্মে রাজীব।  

বাংলায় শুরু হতে চলেছে পেশাদার ফুটবলের নতুন টুর্নামেন্ট বেঙ্গল সুপার লিগ (Bengal Super league – BSL)। যে টুর্নামেন্টকে বিএসএলের অন্যতম উদ্যোক্তা তথা শ্রাচী স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি বলছেন, ‘দুয়ারে ফুটবল’। 

হাওড়া ও হুগলি জেলা নিয়ে বিএসএলের জন্য হয়েছে নতুন টিম- হাওড়া-হুগলি ওয়ারিয়রস (Howrah Hooghly Warriors FC)। এই টিমেরই নেপথ্যে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর টিমের কোচ করা হয়েছে, হোসে রামিরোজ ব্যারেটোকে (José Marcio Ramirez Barreto)। হাওড়া-হুগলি এই দুই জেলায় মোহনবাগান সমর্থকরা সংখ্যায় ভারী। ব্যারেটো আরও উন্মাদনা তৈরি করবে বলেই মনে করছেন রাজীবরা। 


     
শুক্রবার হাওড়ার দাশনগর থেকে শুরু হবে হাওড়া-হুগলি ওয়ারিয়রসের রোড শো তথা বিশাল বাইক র‍্যালি। হাওড়া ও হুগলি শহর পরিক্রমা করে র‍্যালির শেষ গন্তব্য হবে শৈলেন মান্না স্টেডিয়াম।

একদা জার্মানির বিশ্বকাপ জয়ী জার্মান অধিনায়ক লোথার ম্যাথিউজের হাত দিয়ে সম্প্রতি হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের জার্সি উদ্বোধন করিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে দুই জেলার সামনে মেলে ধরা হবে সেই জার্সি। বাইক র‍্যালিতে শোভা পাবে হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের ব্র্যান্ড লোগো। বাজতে পারে টিমের থিম মিউজিক। সেই সঙ্গে এই রোড শোতেই হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের স্কোয়াডের ঝলক দেখাতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও টিম।

তার আগে দ্য ওয়ালকে রাজীব জানান, র‍্যালিতে হাজির থাকবেন বহু সেলিব্রিটি, প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা। দুই শহরে দর্শকের ভিড় সাম্প্রতিক কালের নিরিখে রেকর্ড গড়বে বলেই তাঁর দাবি।

হঠাৎ এত বড় র‍্যালি কেন?

রাজীবের ব্যাখ্যা, “হাওড়া-হুগলির রক্তে রয়েছে ফুটবল। নতুন টিম শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নয়। দীর্ঘমেয়াদি লক্ষ্য হল দুই জেলা থেকে পেশাদার ফুটবলার তুলে আনা। এলাকার যুব সমাজকে খেলাধুলায় আরও আগ্রহী করা।"

গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব। পরে ভুল বুঝে ফিরে আসেন। হাওড়া জেলা সংগঠনের জন্য তাঁকে মেন্টর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছেন, হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের টিমকে সামনে রেখে ছাব্বিশের ভোটের আগে জেলার রাজনীতিতেও যেন মাঝমাঠ জুড়ে খেলতে চাইছেন রাজীব।  

আইএফএ ও শ্রাচী স্পোর্টস ইনডেভারের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ‘বেঙ্গল সুপার লিগ’। এটা হল জেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে আটটি জেলা। সেই তালিকায় অন্যতম হাওড়া–হুগলি ওয়ারিয়র্স এফসি।

এই বিএসএলের অন্যতম টিম কোপা টাইগার্সের জার্সি ও স্কোয়াড আত্মপ্রকাশ ঘটিয়েছে বুধবার। সেদিন বোলপুরে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandol)। টিমের জার্সি ও বিএসএলের (BSL) ট্রফি হাতে নিয়ে অনুব্রত বলেছিলেন, ছাব্বিশে ভয়ঙ্কর খেলা হবে। এদিন রাজীবও বলেন, খেলা তো হবেই। আর সব খেলার সেরা তো বাঙালির ফুটবল।


```