Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

AFCON Final: আজ আফ্রিকা-জয়ের লড়াই! মুখোমুখি মরক্কো-সেনেগাল, লাইভ দেখবেন কখন, কীভাবে?

আফ্রিকার সেরা দুই দল মুখোমুখি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা, টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক—সব হিসেবেই ফাইনালের যোগ্য দাবিদার দু’পক্ষ।

AFCON Final: আজ আফ্রিকা-জয়ের লড়াই! মুখোমুখি মরক্কো-সেনেগাল, লাইভ দেখবেন কখন, কীভাবে?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 January 2026 16:06

দ্য ওয়াল ব্যুরো: আফ্রিকার সেরা দুই দল মুখোমুখি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা, টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিকসব হিসেবেই ফাইনালের যোগ্য দাবিদার দু’পক্ষ। রবাতে বসছে আফ্রিকান কাপ অব নেশনসের (AFCON) ফাইনাল। প্রতিপক্ষসেনেগাল বনাম মরক্কো।

সময় ও ভেন্যু: কখন, কোথায়?

এবারের মহারণ রবাতের প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে। ম্যাচ শুরু ভারতীয় সময় অনুযায়ী রবিবার, ১৮ জানুয়ারি রাত ১২টা ৩০ মিনিটে (IST)। আয়োজক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (CAF)।

সেনেগাল: রক্ষণে দৃঢ়, আক্রমণে ক্ষুরধার

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে থাকা সেনেগাল গ্রুপ ডি থেকে শীর্ষে উঠে নকআউটে নাম লেখায়। সুদান ও মালিকে হারিয়ে সেমিফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন মিশরকে ১০ গোলে পরাস্ত করে। টুর্নামেন্টে মাত্র দু’গোল হজমরক্ষণে দৃঢ় দেয়াল। আক্রমণে পাপে গুয়ে ও শেরিফ নিয়ায়ে দু’গোল করে রীতিমতো ছন্দে। ফর্মে রয়েছেন অধিনায়ক সাদিও মানেওতিনটি অ্যাসিস্টের পাশাপাশি সেমিফাইনালের জয়সূচক গোলও এসেছে তাঁরই পা থেকে।

মরক্কো: ঘরের মাঠ, বাড়তি আত্মবিশ্বাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১১ নম্বরে থাকা মরক্কো গ্রুপ এ-তে শীর্ষে। তানজানিয়া, ক্যামেরুন পেরিয়ে শেষ চারে নাইজেরিয়াকে টাইব্রেকারে হারান আশরফ হাকিমিরা। পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল হজম। যা বুঝিয়ে দেয় দল হিসেবে তারা কতটা মজবুত। আক্রমণের মুখ ব্রাহিম দিয়াজএখনও পর্যন্ত পাঁচ গোল, টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। ঘরের সমর্থন মরক্কোর বড় শক্তি।

ইতিহাস কী বলছে?

দুই দল মুখোমুখি হয়েছে ৩১ বার। মরক্কোর জিতেছে ১৮টি ম্যাচ, সেনেগালের ৭টি, ড্র ৬টিতে। দু’দলই তাদের দ্বিতীয় আফকন খেতাবের খোঁজে। সেনেগাল জিতেছিল ২০২১-তে, মরক্কো শেষবার ১৯৭৬ সালে।

ভারতে লাইভ দেখবেন কোথায়?

ভারতে এই ফাইনাল টিভিতে সম্প্রচারিত হবে না। লাইভ স্ট্রিমিং ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে।


```