Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াতে শিল্ড ফাইনালের আগে ডোনার পরিচালনায় হবে নৃত্য পরিবেশনা

ফাইনাল ম্যাচের আগে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গণে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে বিশিষ্ট নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে নারায়াণা স্কুলের ছাত্রীরা নৃত্য পরিবেশন করবে। 

উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াতে শিল্ড ফাইনালের আগে ডোনার পরিচালনায় হবে নৃত্য পরিবেশনা

ডোনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে চলছে মহড়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 14 October 2025 20:22

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি প্রবল বর্ষণে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের (North Bengal Flood)। দার্জিলং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা বিপর্যস্ত। প্রাণহানির পাশাপাশি ভিটে-মাটি হারিয়ে সহায়-সম্বলহীন প্রচুর সংখ্যক মানুষ। এই অবস্থায় রাজ্য প্রশাসনের পাশাপাশি বানভাসীদের পাশে দাঁড়িয়েছে টলিউড থেকে শুরু করে ক্রীড়া জগতও।

ইস্টবেঙ্গল ক্লাব আগেই ঘোষণা করে জানিয়েছিল, তারা দুর্গতদের পাশে দাঁড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। ক্লাবের পক্ষ থেকে উত্তরবঙ্গের লাল-হলুদ সমর্থকদের আহ্বান জানানো হয়েছিল বানভাসীদের পাশে দাঁড়ানোর। পাশাপাশি বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ (IFA) জানিয়েছিল, তারাও দাঁড়াবে বানভাসীদের পাশে। সেই অনুযায়ী বেশ কিছু উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। 

এদিকে আগামী শনিবার (১৮.১০.২০২৫) তারিখে অনুষ্ঠিত হবে ১২৫তম আইএফএ শিল্ডের ফাইনাল। আইএফএ জানিয়েছে, ফাইনাল ম্যাচের আগে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গণে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে বিশিষ্ট নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) তত্ত্বাবধানে নারায়াণা স্কুলের ছাত্রীরা নৃত্য পরিবেশন করবে। সেই উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মহড়াও।

আইএফএ জানিয়েছে, চলতি আইএফএ শিল্ডের মাধ্যমে উত্তরবঙ্গের অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানবিক উদ্যোগের পরিকল্পনা নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। ঐতিহ্যপূর্ণ আইএফএ শিল্ড ফাইনালের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ উত্তরবঙ্গের ত্রাণ তহবিলে তুলে দেবে আইএফএ।


```