Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Sunil Chhetri: ৪১–এও ‘ব্লুজ’-এর সঙ্গে! বেঙ্গালুরুর নতুন চুক্তিতে সই সুনীল ছেত্রীর

২০১৬ সালে ফের বেঙ্গালুরুতে লোনে ফিরে আসা। পরের বছর স্থায়ী চুক্তি। তারপর থেকেই দলের মূল ভরসা এই ফরওয়ার্ড।

Sunil Chhetri: ৪১–এও ‘ব্লুজ’-এর সঙ্গে! বেঙ্গালুরুর নতুন চুক্তিতে সই সুনীল ছেত্রীর

সুনীল ছেত্রী

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 October 2025 18:34

দ্য ওয়াল ব্যুরো: বয়স ৪১। তবু সম্পর্কের বাঁধন ঠিক আগের মতোই মজবুত। বেঙ্গালুরু এফসি–র (Bengaluru FC) সঙ্গে নতুন চুক্তিতে সই করে যা স্পষ্ট বুঝিয়ে দিলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)।

এই খবর ক্লাবের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এক আবেগঘন ভিডিওয় জানানো হয়। দু’মিনিটের ক্লিপে ছেত্রীকে বলতে শোনা যায়, ‘এখন ঘোষণা করে দাও!’ শেষে ভেসে ওঠে ক্যাপশন—‘ছেত্রী আর বেঙ্গালুরু—যেন একসঙ্গেই থাকার কথা ছিল!’ (Chhetri. Bengaluru. Simply meant to be.’) নতুন চুক্তির মেয়াদ বা শর্তাদি নিয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। ভিডিও প্রকাশের পর থেকে স্রেফ এটুকু স্পষ্ট, বেঙ্গালুরু জার্সিতে তাঁর কেরিয়ার আরও কিছুটা লম্বা হচ্ছে।

২০১৩ সালে ক্লাবে যোগদান। দুই বছর পর চলে যান মুম্বই সিটি এফসি–তে (Mumbai City FC)। ২০১৬ সালে ফের বেঙ্গালুরুতে লোনে ফিরে আসা। পরের বছর স্থায়ী চুক্তি। তারপর থেকেই দলের মূল ভরসা এই ফরওয়ার্ড।

ভারতের প্রাক্তন অধিনায়ক এখনও পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) সর্বোচ্চ গোলদাতা (৬৫)। দ্বিতীয় স্থানে থাকা বারথোলোমিউ ওগবেচের (Bartholomew Ogbeche) থেকে চার গোল এগিয়ে। আইএসএল আপাতত স্থগিত রয়েছে এআইএফএফ (AIFF) ও এফএসডিএল–এর (FSDL) টানাপোড়েনের কারণে। অচলাবস্থার জেরে অগস্ট মাসে বেঙ্গালুরু ক্লাব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বেতন সাময়িকভাবে ঝুলিয়ে রেখেছিল, যার মধ্যে ছেত্রী  নিজেও ছিলেন। ক্লাবের বিবৃতিতে বলা হয়—‘লিগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। খেলোয়াড় ও তাঁদের পরিবারের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার!’

বেঙ্গালুরু এফসি শেষ মাঠে নেমেছিল গত এপ্রিল মাসে। কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) ইন্টারকাশির (Inter Kashi) বিরুদ্ধে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নেয়। আপাতত ২৯ অক্টোবর গোয়া সুপার কাপে (Goa Super Cup) নামবে দল। এই আবহে সুনীলের বার্তা নিছক এক চুক্তি নয়—দশক-পেরনো সম্পর্কের প্রতীকও বটে।


```