Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আইসল্যান্ডের শৈত্যে কাঁপল ফ্রান্স! জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকাপে এক পা জার্মানি-বেলজিয়ামের

এককালে ইউরোপীয় শক্তি সুইডেন এখন গ্রুপের তলানিতে—মাত্র এক পয়েন্ট, টানা তিন ম্যাচে গোলশূন্য! 

আইসল্যান্ডের শৈত্যে কাঁপল ফ্রান্স! জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকাপে এক পা জার্মানি-বেলজিয়ামের

আইসল্যান্ড বনাম ফ্রান্স

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 October 2025 10:36

দ্য ওয়াল ব্যুরো: একদিকে রেইকিয়াভিকের বরফশীতল হাওয়ায় জমে গেল ফ্রান্স (France), অন্যদিকে বেলফাস্ট আর কার্ডিফে গর্জে উঠল জার্মানি (Germany) ও বেলজিয়াম (Belgium)!

সোমবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে (2026 World Cup Qualifiers) নাটক জমল ইউরোপজুড়ে—একদিকে চোটজর্জর ফরাসি ব্রিগেডকে আটকে দিল আইসল্যান্ড (Iceland), অন্যদিকে জার্মানি আর বেলজিয়াম প্রায় পা রেখেই ফেলল আগামী বছরের ফাইনাল পর্বে।

রেইকিয়াভিকে (Reykjavik) দিদিয়ের দেশঁর (Didier Deschamps) দল নেমেছিল অর্ধেক শক্তিতে। অধিনায়ক কিলিয়ান এমবাপে (Kylian Mbappé), গোল্ডেন বল জেতা উসমান ডেম্বেলে (Ousmane Dembélé) নেই—দু’জনেই চোটের কারণে মাঠের বাইরে। সুযোগটা কাজে লাগাল আইসল্যান্ড। প্রথমার্ধের শেষদিকে ভিক্টর পলসনের (Victor Palsson) গোলে এগিয়ে যায় তারা। তবে বিরতির পর ক্রিস্টোফার এনকুঙ্কু (Christopher Nkunku) সমতা ফেরান। ৬৮ মিনিটে জ্যাঁ-ফিলিপ মাতেতা (Jean-Philippe Mateta) আন্তর্জাতিক অভিষেকেই গোল করে ফ্রান্সকে এগিয়েও দেন। কিন্তু আনন্দ বেশিক্ষণ থাকেনি। পরের মিনিটেই এফসি টোয়েন্টের (FC Twente) তরুণ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান হিনসন (Kristian Hlynsson) মাঝমাঠ পেরিয়ে চমৎকার এক ফিনিশে স্কোরলাইন ২-২ করে দেন! সুযোগ ছিল জয়ের, সঙ্গে সরাসরি কোয়ালিফিকেশনও, যদি ইউক্রেন (Ukraine) একইসঙ্গে আজারবাইজানের (Azerbaijan) কাছে পয়েন্ট হারাত। কিন্তু ভাগ্য ফ্রান্সের পক্ষে ছিল না। ইউক্রেন জয় পেল ২–১ ব্যবধানে (গোল করেছেন ওলেক্সি হুতসুলিয়াক ও রুসলান মালিনোভস্কি)। ফলে গ্রুপ ডি-তে (Group D) এখনও শীর্ষে ফ্রান্স—তিন পয়েন্টে এগিয়ে। প্যারিসে ইউক্রেনকে হারালেই পরের মাসে নিশ্চিত হবে টিকিট।

হতাশ কোচ দেশঁ। লড়াইশেষে বলেন, ‘আমরা ম্যাচটা পুরোপুরি নিয়ন্ত্রণ করেছিলাম। আইসল্যান্ডের দু’টো শটই গিয়েছিল টার্গেটে—আর দু’টোই গোল। তবু একটা পয়েন্ট নিয়ে যাচ্ছি। চূড়ান্ত ভাগ্য জানা যাবে সামনের মাসে!’

অন্যদিকে জার্মানিতে (Germany) নিক ওল্টেমাডে (Nick Woltemade) একাই তিন পয়েন্ট এনে দিলেন জুলিয়ান নাগেলসমানের (Julian Nagelsmann) দলকে। বেলফাস্টে (Belfast) নর্দার্ন আয়ারল্যান্ডের (Northern Ireland) বিরুদ্ধে ১–০ জয়ে গ্রুপ এ-তে (Group A) শীর্ষে উঠে গেল জার্মানি। ওল্টেমাডের কথায়, ‘এ রকম কঠিন পরিবেশে জেতাটাই আসল। ম্যাচটা খুব একটা সুন্দর ছিল না, কিন্তু আমরা যা করতে গিয়েছিলাম, সেটা পেরেছি!’

গ্রুপের দ্বিতীয় স্থানে এখন স্লোভাকিয়া (Slovakia), যারা লুক্সেমবার্গকে (Luxembourg) ২–০ হারিয়ে জার্মানির সমান পয়েন্টে পৌঁছেছে। তবে গোল পার্থক্যে এগিয়ে নাগেলসমানের টিম। আগামী মাসে লাইপজিগে (Leipzig) জার্মানি–স্লোভাকিয়া ম্যাচটাই কার্যত গ্রুপ ফাইনাল।

এতকিছুর মধ্যে কার্ডিফে (Cardiff) বেলজিয়াম (Belgium) প্রায় নিশ্চিত করে ফেলেছে তাদের ২০২৬ বিশ্বকাপের টিকিট। কেভিন ডে ব্রুইনের (Kevin De Bruyne) দু’টি পেনাল্টি, থমাস মুনিয়ের (Thomas Meunier) ও লিয়ান্দ্রো ট্রসারের (Leandro Trossard) গোলে ওয়েলসকে (Wales) তারা হারাল ৪–২ ব্যবধানে। শুরুতে জো রোডনের (Joe Rodon) গোলে এগিয়ে গিয়েছিল ওয়েলস, কিন্তু দ্বিতীয়ার্ধে আর দাঁড়াতেই পারেনি। রুদি গার্সিয়ার (Rudi Garcia) নেতৃত্বাধীন রেড ডেভিলস এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষায়। পরের মাসে কাজাখস্তান (Kazakhstan) ও লিচেনস্টাইনের (Liechtenstein) বিরুদ্ধে একটিমাত্র জয়ই যথেষ্ট হবে গ্রুপ জে-র (Group J) শীর্ষে শেষ করতে।

অন্যদিকে, সুইজারল্যান্ড (Switzerland) হাতছাড়া করল তাৎক্ষণিক যোগ্যতা অর্জনের সুযোগ। স্লোভেনিয়ার (Slovenia) সঙ্গে গোলশূন্য ড্র, ফলে অপেক্ষা আরও এক মাসের। গ্রুপ বি-তে (Group B) এখন মাত্র তিন পয়েন্টে পিছনে কসোভো (Kosovo), যারা সুইডেনকে (Sweden) হারাল ১–০ গোলে—স্কোরবোর্ডে নাম লেখালেন হফেনহাইমের (Hoffenheim) ফিসনিক আসলানি (Fisnik Asllani)।

এককালে ইউরোপীয় শক্তি সুইডেন এখন গ্রুপের তলানিতে—মাত্র এক পয়েন্ট, টানা তিন ম্যাচে গোলশূন্য! ভিক্টর গিয়োকারেস (Viktor Gyökeres) আর আলেক্সান্ডার ইসাক (Alexander Isak) একসঙ্গে খেলেও ব্যর্থ।


```