Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

EPL: সোমবার স্কুল, তার আগে আর্সেনালকে জিতিয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়লেন এই কিশোর

শনিবার ম্যাচের পর সুখী চোখ আর্তেতা বললেন, 'মাঠে নামার আগে ওকে বলেছিলাম—যাও, নিজের মতো খেলো, ম্যাচটা জিতিয়ে দাও!’ ডাওম্যান ঠিক তাই করলেন। নাম রাখলেন কোচের, নিজেরও৷

EPL: সোমবার স্কুল, তার আগে আর্সেনালকে জিতিয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়লেন এই কিশোর

ম্যাক্স ডাওম্যান

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 March 2026 10:49

দ্য ওয়াল ব্যুরো: নব্বই মিনিট শেষ৷ ম্যাচ সংযুক্ত সময়ে৷ কর্নার পেয়েছে এভার্টন৷ ডেভিড মোয়েসের দীর্ঘদেহী ডিফেন্ডাররা ভিড় জমাচ্ছেন আর্সেনালের পেনাল্টি বক্সে। একটা ভুলেই সবকিছু ওলটপালট হয়ে যেতে পারে। এক গোলের লিড বেজায় নড়বড়ে৷ এই পরিস্থিতিতে গোল হজম করলে কিক অফের সময়টুকুও হয়তো জুটবে না৷ এমিরেটেস স্টেডিয়াম দুশ্চিন্তায় থমথমে!

এই পরিস্থিতিতে কর্নার থেকে ভেসে আসা বল ক্লিয়ার করল গানার্স রক্ষণ৷ আর সেটা পায়ে পেতেই ছুট লাগাল এক কিশোর (Max Dowman Solo Goal)। নিজেদের পেনাল্টি বক্স থেকে বিদ্যুৎগতির স্প্রিন্ট৷ এভার্টন ডিফেন্ডারকে ডজ করতেই সামনে ফাঁকা নেট৷ গোলকিপার পিকফোর্ড তখন গোলের আশায় ঝুঁকি নিয়ে আর্সেনালের পেনাল্টি বক্সে। বছর ষোলোর ম্যাক্স ডাওম্যানের (Max Dowman Record) সামনে তখন সময়ই সময়৷ ধীরেসুস্থে বল পায়ে এগোলেন, এমিরেটসের নিনাদটুকু শুষে নিলেন, তারপর মাথা ঠান্ডা করে বল ঠেললেন জালে। সতীর্থরা, রিজার্ভ বেঞ্চ সুদ্ধ ছুটে এল৷ তিন পয়েন্ট নিশ্চিত, দশ পয়েন্টের লিডও৷ পাশাপাশি প্রিমিয়ার লিগে সবচেয়ে কম বয়সী গোলদাতার তকমাও! আগামিকাল স্কুলে হোমওয়ার্কের পাশাপাশি বুকভরা গর্ব আর একগাদা নজিরও পকেটে পুরে নিয়ে যাবেন ডাওম্যান! যাঁকে কিছুদিন আগেই প্রতিভার বিচারে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন কোচ মিকেল আর্তেতা। এখনও রাস্তা অনেকটাই বাকি, বিস্তর লড়াই জিততে হবে বছর ষোলোর ডাওম্যানকে৷ কিন্তু তার আগে লিগের হাইভোল্টেজ ম্যাচে দুরন্ত সোলো গোল করে মহড়ায় নিজের জাতটুকু চিনিয়ে রাখলেন মুখচোরা কিশোর উইংগার (Max Dowman Solo Goal)!

ভাঙল ২০ বছরের পুরনো নজির

ম্যাক্স ডাওম্যান (Max Dowman) কাল রাতে গোল করলেন ১৬ বছর ৭৩ দিন বয়সে। এতদিন প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড ছিল এভার্টন স্ট্রাইকার জেমস ভনের—২০০৫ সালে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে নজির গড়েন ( ১৬ বছর ২৭০ দিন বয়সে)। ডাওম্যান সেই মাইলস্টোন পেরলেন ১৯৭ দিন আগে। তালিকায় পেছনে রইলেন জেমস মিলনার, ওয়েন রুনি (Wayne Rooney), রিও নগুমোহার মতো বড় বড় তারকা।

প্রস্তত, এটা ডাওম্যানের মাত্র তৃতীয় প্রিমিয়ার লিগ ম্যাচ। আগের দুটোয় নেমেছিলেন পরিবর্ত হিসেবে। আর্সেনালের ক্লাব রেকর্ডও এখন তাঁর নামে—টপকে গেলেন সেস ফেব্রেগাসের ২০০৩ সালে গড়া নজির, যা লেখা হয়েছিল ডাওম্যানের জন্মের ছয় বছর আগে।

চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়েছেন আগেই

রেকর্ড বুকে নাম লেখার অভিজ্ঞতা ডাওম্যানের নতুন নয়। গত নভেম্বরে স্লাভিয়া প্রাগের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগে বিকল্প হিসেবে নেমে সেই প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের নজির গড়েছিলেন—তখন বয়স ছিল ১৫ বছর ৩০৮ দিন। যুব দলে পারফরম্যান্স দেখে কোচ আর্তেতা (Mikel Arteta) তাঁকে ডেকেছিলেন সিনিয়র দলের অনুশীলনে, ২০২৪ সালের ডিসেম্বরে। বয়স মাত্র ১৪। তখনই এশিয়া সফরে এসি মিলান ও নিউক্যাসলের বিরুদ্ধে প্রি-সিজন ম্যাচেও খেলেছেন। প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী ১৮ বছরের কম বয়সীদের জন্য আলাদা ড্রেসিং রুম বরাদ্দ—সিনিয়র সতীর্থদের সঙ্গে একসঙ্গে পোশাক পরারও অনুমতি নেই!

শনিবার ম্যাচের পর সুখী চোখ আর্তেতা বললেন, 'মাঠে নামার আগে ওকে বলেছিলাম—যাও, নিজের মতো খেলো, ম্যাচটা জিতিয়ে দাও!’ ডাওম্যান ঠিক তাই করলেন। নাম রাখলেন কোচের, নিজেরও৷


```