Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

EPL: ওয়েস্ট হ্যামে পয়েন্ট নষ্ট সিটির, খেতাবের পথে অনেকটাই এগিয়ে গেল আর্সেনাল

প্রিমিয়ার লিগে সিটির পরের চ্যালেঞ্জ ১২ এপ্রিল চেলসির বিরুদ্ধে। তারপর ১৯ এপ্রিল আর্সেনাল। 

EPL: ওয়েস্ট হ্যামে পয়েন্ট নষ্ট সিটির, খেতাবের পথে অনেকটাই এগিয়ে গেল আর্সেনাল

বিধ্বস্ত হালান্ড

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 March 2026 09:58

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে দুটো ঘটনা পাশাপাশি ঘটল। এভার্টনের বিরুদ্ধে শেষ মুহূর্তে নাটকীয় জয় তুলে নিল আর্সেনাল (Arsenal)। আর ঠিক তার কিছুক্ষণ পরেই ওয়েস্ট হামের মাঠে বিশ্রী ড্র ম্যান সিটির (Manchester City)। যার ফলে লিগ টেবিলে শীর্ষ দুই ক্লাবের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াল দশে। হাতে একটা বাড়তি ম্যাচ আছে সিটির, কিন্তু ফর্মের যা ছিরি, তাতে সেই সুবিধা কতটা কাজে লাগবে, বলা মুশকিল৷

হালান্ড কার্যত উধাও, গুয়ার্দিওলাও অন্ধকারে

ম্যান সিটির সমস্যার কেন্দ্রে আর্লিং হালান্ড (Erling Haaland)। মরসুমের প্রথম ১৭ লিগ ম্যাচে ১৯ গোল করেছিলেন। পরের ১২ ম্যাচ থেকে এসেছে মাত্র ৩! ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে লন্ডন স্টেডিয়ামে সুযোগ পেলেন কিন্তু গোলকিপার হার্মানসেনের দুর্দান্ত সেভে বারবার আটকে গেলেন। অথচ এই দলের বিরুদ্ধেই প্রিমিয়ার লিগ কেরিয়ারে তাঁর সর্বোচ্চ ১১ গোল!

জানুয়ারিতে অ্যান্টোয়ান সেমেনিয়ো আসার পর থেকে গুয়ার্দিওলা (Pep Guardiola) দলের ছক বদলেছেন। কিন্তু দুই স্ট্রাইকারের ফর্মেশনে হালান্ড ও ওমার মার্মুশকে সামনে রেখে, সেমেনিয়োকে দশ নম্বরে খেলানোর পরিকল্পনা ওয়েস্ট হ্যামের ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল। সিটি বল রাখল, কিন্তু ওয়েস্ট হামের রক্ষণ ভাঙতে পারল না।

বিরতির পর ৪-৩-৩-এ ফিরলেন গুয়ার্দিওলা। রেয়ান চেরকি মাঠে এলেন, সুযোগ তৈরি হল। কিন্তু ২৪টি শট নিয়েও গোলের দেখা নেই!

ম্যাচ শেষে নিজেই দোষ স্বীকার করলেন কোচ। বললেন, ‘চেরকির জায়গায় সেমেনিয়োকে দশ নম্বরে নামিয়েছিলাম—সেটা ভুল ছিল। আমার সমালোচনা করুন, নিজের কাজের প্রাপ্যটুকুই পাচ্ছি!’ অভিজ্ঞ ম্যানেজার মেনে নিলেন, এখনও ঠিকঠাক 'ব্যালেন্স' খুঁজে পাচ্ছেন না তিনি।

শেষ ১৮ ম্যাচে মাত্র একটা হার, তবু শীর্ষ অধরা

পরিসংখ্যানটা অদ্ভুত। শেষ ১৮ লিগ ম্যাচে সিটি হেরেছে মাত্র একবার। কিন্তু শীর্ষ অধরা৷ কেন? আসলে হিসেবের আরেক পিঠেই রয়েছে অন্ধকার! যা বলছে, জেতার পরিস্থিতি থেকে পেপের ছেলেরা খুইয়েছে ১০ পয়েন্ট। চেলসি, ব্রাইটন, টটেনহ্যাম, নটিংহ্যাম ফরেস্ট, আর এবার ওয়েস্ট হাম—জিততে জিততে ড্র। আর এই পয়েন্ট নষ্টের রোগই আপাতত শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাধা।

প্রাক্তন সিটি গোলকিপার জো হার্টও কথাটা মেনে নিয়েছেন। তাঁর মন্তব্য, 'সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু শেষ দিকে বড্ড মরিয়া লাগছে দলটাকে। আশা এখনও আছে—হাতে একটা বাড়তি ম্যাচ, সেটা আর্সেনালের বিরুদ্ধে, ঘরে। কিন্তু তা জেতা সহজ হবে না।'

প্রিমিয়ার লিগে সিটির পরের চ্যালেঞ্জ ১২ এপ্রিল চেলসির বিরুদ্ধে। তারপর ১৯ এপ্রিল আর্সেনাল। মধ্যে রিয়ালের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগ, লিগ কাপ ফাইনাল, এফএ কাপে লিভারপুল—ঠাসা সূচি। আপাতত ক্লান্তি ও ফর্মহীনতা—দুই শত্রুর সঙ্গে একসঙ্গে লড়াই করতে হবে হালান্ডদের।


```