
হেলদি স্ন্যাক্স হিসেবে কী কী বেছে নিতে পারেন জেনে নিন
শেষ আপডেট: 26 April 2025 20:32
দ্য ওয়াল ব্যুরো: একটা দিন ছুটি পেয়েছেন, বাড়িতে আরাম করে বসে সিনেমা দেখবেন ঠিক করেছেন। কিন্তু এদিকে ছবির সঙ্গে কিছু মুখ চালানোর মতো জিনিসও তো চাই, নাহলে যেন ঠিক জমে না। আবার হয়তো কখনও মাঝে মাঝে মারাত্মক ‘ক্রেভিং’ হচ্ছে, সেই সময় হেলদি তো দূরের কথা, আগে জাঙ্ক ফুডের কথাই মনে পড়বে। ‘চিট ডে’ হোক বা না হোক, মুখরোচক কিছু খাওয়ার জন্য সবসময় চিন্তা করতে কার ভাল লাগে!
তাই প্রচণ্ড ‘গিল্ট ট্রিপে’ ভুগতে ভুগতে ফোন তুলে কিছু অর্ডার করার আগে এই কয়েকটা খাবারের কথা ভাবতে পারেন। আপাতভাবে জাঙ্ক বলে মনে হলেও এই খাবারগুলি কিন্তু হেলদি। মনও ভরবে আবার নজর থাকবে স্বাস্থ্যের দিকেও।