Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Rui Posto: একঘেয়ে মাছের পদ রেঁধে বিরক্ত? রুই ‘পোস্ত’ ট্রাই করতে পারেন এই রোববার

রোজকার মাছের তরকারিতে একঘেয়েমি লাগছে? রোববারের দুপুরে বদলে ফেলুন মেনু, ট্রাই করুন সহজে বানানো ঐতিহ্যবাহী রুই পোস্ত রেসিপি, যা দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে।

Rui Posto: একঘেয়ে মাছের পদ রেঁধে বিরক্ত? রুই ‘পোস্ত’ ট্রাই করতে পারেন এই রোববার

ছবি - দ্য ওয়াল

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 7 November 2025 19:00

দ্য ওয়াল ব্যুরো: রাতে সরষে খেলে অ্যাসিড হয়, পেটে সহ্য হয় না। এদিকে ঝাল ঝাল আদা রসুন দিয়ে মাছ খেতে ভাল লাগে না সবসময়। একঘেয়ে লাগে।

‘ঘটি’ পরিবারের ছেলে বা মেয়ে হলে তিনি ‘পোস্ত’র ডাই হার্ট ফ্যান তা বলার অপেক্ষা রাখে না। সবজি হোক বা মাছ-মাংস—যেখানে পোস্ত আছে, সেখানে স্বাদও আলাদা। এবার মাছের অন্যরকম পদ বানাতে চাইলে রুই পোস্ত মাস্ট! ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম উপযুক্ত এই পদটি।

কীভাবে বানাবেন, কী কী লাগবে?

  • রুই মাছ – ৬ টুকরো
  • পেঁয়াজ – ১টা (মাঝারি, খুব পাতলা করে কাটা)
  • পোস্ত দানা – ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো – আধ চা চামচ
  • লাল মরিচ গুঁড়ো – আধ চা চামচ
  • কাঁচা লঙ্কা – ৫-৬টা (চিরে নেওয়া)
  • সরষের তেল – ৫-৬ টেবিল চামচ
  • নুন – পরিমাণমতো

পদ্ধতি

১. মাছের টুকরোগুলিতে এক চিমটি হলুদ গুঁড়ো ও নুন মেখে রাখুন।
২. পোস্ত দানা আধ ঘণ্টা জলে ভিজিয়ে রেখে মিহি পেস্ট করে নিন।
৩. কড়াইতে ৪ টেবিল চামচ তেল গরম করে মাছ হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।
৪. কড়াইতে আরও ১ টেবিল চামচ তেল দিন। তাতে ৪টা চিরে নেওয়া কাঁচা লঙ্কা ফোড়ন দিন।
৫. গন্ধ বেরোলে পোস্তবাটা দিন, নাড়াচাড়া করুন।
৬. এখন হলুদ গুঁড়ো ও লাল মরিচ গুঁড়ো দিন। অল্প জল ছিটিয়ে ২-৩ মিনিট কষে নিন।
৭. আধ কাপ গরম জল দিন, নুন ঠিক করুন।
৮. এবার ভাজা মাছ কড়াইতে দিয়ে ঢেকে ৩-৫ মিনিট রান্না করুন।
৯. শেষে আরও ২টা কাঁচা লঙ্কা ও ১ টেবিল চামচ কাঁচা সরষের তেল দিন।
১০. উনুন বন্ধ করে ১০ মিনিট ঢেকে রাখুন।

পরিবেশন

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সহজ কিন্তু সুস্বাদু রুই মাছের পোস্ত।


```