Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

Oil-Free Chicken Stew: তেল ছাড়া রান্না, কিন্তু স্বাদে ভরপুর! জেনে নিন চিকেন স্টু তৈরির সহজ পদ্ধতি

ভারী ও মশলাদার খাবার এড়িয়ে যারা হালকা কিন্তু পুষ্টিকর কিছু খুঁজছেন, তাদের জন্য এই রেসিপি এক আদর্শ বিকল্প। তেল ছাড়া তৈরি হলেও স্বাদে ও গন্ধে কোনও কমতি নেই। 

Oil-Free Chicken Stew: তেল ছাড়া রান্না, কিন্তু স্বাদে ভরপুর! জেনে নিন চিকেন স্টু তৈরির সহজ পদ্ধতি

ফাইল ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 7 October 2025 17:38

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য সচেতন মানুষের তালিকায় এখন এক নতুন পদ- তেল ছাড়া চিকেন স্টু (Oil-Free Chicken Stew Recipe)। ভারী ও মশলাদার খাবার এড়িয়ে যারা হালকা কিন্তু পুষ্টিকর কিছু খুঁজছেন, তাদের জন্য এই রেসিপি এক আদর্শ বিকল্প। তেল ছাড়া তৈরি হলেও স্বাদে ও গন্ধে কোনও কমতি নেই। দই ও মশলার মিশ্রণে রান্না হওয়া এই স্টু একদিকে যেমন হজমে সাহায্য করে, তেমনই শরীরের অতিরিক্ত তেল-চর্বি নিয়ন্ত্রণেও কার্যকর। একবার খেলে এর হালকা কিন্তু সমৃদ্ধ স্বাদ মন জয় করে নেবে।

উপকরণ:

চিকেন (মুরগির মাংস) - ৫০০ গ্রাম
পেঁয়াজ - ১ টি কুচি করে কাটা
আদা-রসুন বাটা - ১ টেবিল চামচ
গাজর- ১ টি (স্লাইস করে কাটা)
আলু- ২ টি (মাঝারি আকারের, টুকরো করে কাটা)
ক্যাপসিকাম - ১ টি (স্লাইস)
টমেটো- ২ টি (মিহি কাটা)
লবণ- স্বাদ অনুযায়ী
টক দই - মাংসের পরিমাণ অনুযায়ী

গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
ধনে গুঁড়ো - ১ চা চামচ
জিরে গুঁড়ো - ১ চা চামচ
হলুদ গুঁড়ো - ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
লবঙ্গ, দারচিনি, এলাচ- ২/২ টুকরো
জল বা চিকেন স্টক- ২ কাপ
ঘি
কসুরি মেথি
ধনেপাতা- সাজানোর জন্য

কীভাবে বানাবেন-

প্রথমে একটি বড় পাত্রে টক দই, আদা-রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, কসুরি মেথি, লবণ এবং অর্ধেক পরিমাণ গরম মশলা একসঙ্গে মিশিয়ে নিন। এরপর মাংসের টুকরোগুলি এই মশলা-দইয়ের মিশ্রণে ভালোভাবে মাখিয়ে নিন। প্রতিটি টুকরোতে সমানভাবে মশলা লেগে গেলে অন্তত ৩০ থেকে ৪৫ মিনিটের জন্য ম্যারিনেট হতে দিন। প্রয়োজনে ফ্রিজে কয়েক ঘণ্টা রাখতে পারেন।

এরপর প্যানে অল্প ঘি গরম করে লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিন। এরপর পেঁয়াজ কুচি মিশিয়ে নাড়তে থাকুন, হালকা ভাজা ভাজা হয়ে গেলে একে একে কেটে রাখা সবজিগুলি দিয়ে অল্প আঁচে ভেজে নিন। ম্যারিনেট করা মাংসও কড়াইতে ঢেলে দিন।

প্রথমে আঁচ বাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দিন, এরপর আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দিন। মাংস থেকে বের হওয়া তরল ও দই মিশে স্বাদে ভরপুর ঝোল তৈরি করবে। প্রায় ১৫-২০ মিনিট কম আঁচে রান্না করা হলে মাংস নরম হয়ে যাবে। মাঝে মাঝে পাত্র নেড়ে নিন যাতে মাংস প্যানে লেগে না যায়।

যদি রান্নার পর ঝোল পাতলা মনে হয়, ঢাকনা খুলে আরও কয়েক মিনিট রান্না করুন। দই এবং পেঁয়াজের সাহায্যে ঝোল স্বাভাবিকভাবে ঘন হয়ে যাবে। রান্নার শেষে কাঁচা লঙ্কা, বাকি গরম মশলা এবং কিছুটা কুচি করা ধনে ও পুদিনা পাতা ছড়িয়ে দুই মিনিট আরও রান্না করুন। এর পর আঁচ বন্ধ করে গরম গরম পরিবেশন করুন।

এই তেলবিহীন মুরগির স্টু স্বাস্থ্যকর, হালকা এবং স্বাদে সমৃদ্ধ। উৎসবের পর শরীরকে হালকা রাখতে এবং স্বাভাবিক খাবারে ফিরে আসতে এটি আদর্শ।
 


```