Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Restaurant Style Paneer: নিরামিষ দিনে বানান পনিরের এই রেসিপি, হেলদি স্ন্যাক্সে জমবে সন্ধের আড্ডা

ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায় রেস্তরাঁর মতো সুস্বাদু পদ। বাড়িতে অতিথি আসলে গরম গরম বানিয়ে দিতে পারেন 'পনিরের কাবাব' (Restaurent Style Paneer Kabab)। 

Restaurant Style Paneer: নিরামিষ দিনে বানান পনিরের এই রেসিপি, হেলদি স্ন্যাক্সে জমবে সন্ধের আড্ডা

পনির কাবাব (ফাইল চিত্র)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 October 2025 16:18

দ্য ওয়াল ব্যুরো: আজকাল অনেকেই নিরামিষ খাবার (Vegetarian food) খেতে পছন্দ করেন, বিশেষ করে উপবাসের সময়। কিন্তু নিরামিষ মানেই যে স্বাদের অভাব, তা একেবারেই নয়। একটু ভিন্নভাবে রান্না করলে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায় রেস্তরাঁর মতো সুস্বাদু পদ। বাড়িতে অতিথি আসলে গরম গরম বানিয়ে দিতে পারেন 'পনিরের কাবাব' (Quick paneer kebab recipe)। এই নিরামিষ কাবাবটি (Veg Kabab Recipe) তারই এক দারুণ উদাহরণ। ঝামেলা কম, আর স্বাদে ভরপুর- স্বাস্থ্যকরও বটে!

উপকরণ:

দই- ১ কেজি
পনির- আধ কাপ
পাউরুটির গুঁড়ো- প্রয়োজনমতো
বেসন- আধ কাপ
কাঁচা লঙ্কা কুচি- ৩-৪ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
ভাজা পেঁয়াজ- ২ টেবিল চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
কাজুবাদাম- ১ টেবিল চামচ (কুচি করে কাটা)
কিশমিশ- ১ টেবিল চামচ
গরম মশলা গুঁড়ো- আধ চা চামচ
গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ
জিরে গুঁড়ো- ১ টেবিল চামচ
এলাচ গুঁড়ো- আধ চা চামচ
নুন ও চিনি- পরিমাণ মতো


কীভাবে বানাবেন-

  • প্রথমে দইটি একটি পাতলা কাপড়ে বেঁধে বেশ কিছুক্ষণ রেখে পুরো জল ঝরিয়ে নিন।
  • এরপর একটি বড় পাত্রে দই, পনির এবং বাকি সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।
  • মণ্ড তৈরি হয়ে গেলে ছোট ছোট ভাগ করে কাবাবের আকার দিন।
  • প্রতিটি কাবাবের দুই পিঠে পাউরুটির গুঁড়ো মাখিয়ে প্লেটে সাজান।
  • আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন, যাতে কাবাব শক্ত হয়ে যায়।
  • এবার একটি ফ্রাইপ্যানে অল্প তেল গরম করে দু’পিঠ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।
  • স্যালাড, ধনেপাতা বা পুদিনার চাটনি, টমেটো সসের সঙ্গে গরম গরম কাবাব (Restaurent Style Paneer Kabab) পরিবেশন করুন।

```