শুরু থেকেই খাবারের গুণগত মান আর আতিথেয়তাকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে এই রেস্তরাঁ। সেই ধারাবাহিকতা বজায় থাকছে বাগুইআটির ঠিকানাতেও।
.jpeg.webp)
ছবি- দ্য ওয়াল
শেষ আপডেট: 17 August 2025 11:14
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতা কাঁপানোর পর এবার উত্তরে পা রাখল 'দ্য ইয়েলো টার্টল'। গড়িয়াহাটে চার বছরের যাত্রা সফলভাবে পেরিয়ে এবার বাগুইআটিতে খুলে গেল সংস্থার দ্বিতীয় আউটলেট। ঝকঝকে পরিবেশে প্রাণখোলা আড্ডা আর খাঁটি এশিয়ান খাবারের স্বাদ মিলবে এখানে। সঙ্গে ককটেল, মকটেলের বাহারও থাকছে।
শুরু থেকেই খাবারের গুণগত মান আর আতিথেয়তাকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে এই রেস্তরাঁ। সেই ধারাবাহিকতা বজায় থাকছে বাগুইআটির ঠিকানাতেও।
দক্ষিণে মন জয় করার পর উত্তর কলকাতার ভোজনরসিকদের জন্যও বিশেষ আয়োজন। মেনুতে পেয়ে যাবেন ভিয়েতনিজ কফি (আমেরিকানো, মিল্কমেইড আর ক্রাশড আইসের মিশেল), ফ্যান্টাসি আইল্যান্ড (আনারস, লেবু, পুদিনা, ক্র্যানবেরি জুসের ট্রপিক্যাল ককটেল), কাতসু চিকেন (গোল্ডেন ফ্রাইড চিকেন, বিশেষ সসে পরিবেশিত), ক্রিস্টাল হট বেসিল ভেজ, প্রন টেম্পুরা, ভেজ সিজলার, ক্লে পট ভেজ, নাসি গোরেং (ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস), খাও শে (বার্মিজ বিশেষ পদ, নারকেল দুধের স্যুপ বেসে নানা অ্যাকম্পানিমেন্ট), থাই কোকোনাট পুডিং।

খাবার ছাড়াও এখানে বিভিন্ন রকম ড্রিঙ্কস পাবেন। বারে প্রিমিয়াম স্পিরিটস, এশিয়ান উপকরণ দিয়ে বানানো বিশেষ ককটেল আর নানা রকম মকটেল আপনাকে স্বাগত জানাবে।
এই রেস্তরাঁর বিশেষত্ব
স্পেসিয়াস ব্যাঙ্কোয়েট হল: বিয়ে, সঙ্গীতানুষ্ঠান, জন্মদিন, অ্যানিভার্সারি, কর্পোরেট অনুষ্ঠান বা যে কোনও ব্যক্তিগত পার্টির জন্য থাকছে ২০০ জনের খাবার ব্যবস্থা, সঙ্গে কাস্টমাইজড সাজসজ্জা আর মেনু।

প্রফেশনাল ক্যাটারিং সার্ভিস: যে কোনও আকারের অনুষ্ঠানকে সফল করতে নিখুঁত ব্যবস্থাপনা ও বৈচিত্র্যময় খাবারের আয়োজন।
সপ্তাহশেষের বুফে: প্রতি শনিবার ও রবিবার ৩৫টিরও বেশি পদ মাত্র ৭৯৯ টাকায় পাওয়া যাবে। সঙ্গে ড্রিঙ্কসও থাকছে।

জন্মাষ্টমীর শুভলগ্নে কর্ণধার অপেক্ষা লাহিড়ি ও তাঁর টিমের হাত ধরে পথচলা শুরু করল দ্য ইয়েলো টার্টল ২.০। এনিয়ে অপেক্ষা বলেন, 'গত চার বছরে হাজার হাজার অতিথির ভালবাসা আমাদের সাফল্য এনে দিয়েছে। এবার সেই যাত্রাকে উত্তর কলকাতায় নিয়ে আসতে পেরে আমরা খুব খুশি। বাগুইআটির এই নতুন আউটলেটে থাকছে রেস্তরাঁর পাশাপাশি সম্পূর্ণ বার ও ২০০ আসনের ব্যাঙ্কোয়েট হল। শুধু খাওয়াদাওয়া নয়, এখন থেকে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও দ্য ইয়েলো টার্টল হয়ে উঠবে নির্ভরযোগ্য নাম।'
ইয়েলো টার্টল ২.০ সকলের জন্য প্রতিদিন বেলা ১২টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকবে। দুজনের জন্য খরচ হবে প্রায় ১৬০০ টাকা।