কলকাতার চ্যাপ্টার 2 রেস্তরাঁয় ১১ অগস্ট থেকে শুরু হয়েছে গোয়ান ফুড ফেস্টিভ্যাল, যেখানে সস্তায় পাওয়া যাবে গোয়ার ঐতিহ্যবাহী স্বাদ।

'চ্যাপ্টার 2'
শেষ আপডেট: 12 August 2025 21:33
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার জনপ্রিয় রেট্রো ডাইনিং রেস্তরাঁ 'চ্যাপ্টার 2'-এ আবারও ফিরল বহু প্রতীক্ষিত ‘গোয়ান ফুড ফেস্টিভ্যাল’। ১১ অগস্ট থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্দেশ্য একটাই, শহরের খাবারপ্রেমীদের কাছে গোয়ার রান্নার স্বাদ পৌঁছে দেওয়া।

এবারের ফেস্টিভ্যালে রয়েছে গোয়ার নানা রকম আইকনিক খাবারের বিশাল আয়োজন—সামুদ্রিক মাছ, মশলাদার মাংস, সুগন্ধি কারি থেকে শুরু করে ঐতিহ্যবাহী মিষ্টান্ন। মেনুতে থাকছে গোয়ান স্কুইড চিলি ফ্রাই, পর্ক সসেজ চিলি ফ্রাই, গোয়ান ফিশ ক্রোকেট, ক্রিসপি ফ্রাইড বম্বিল, গোয়ান বিয়ার ব্যাটার্ড প্রনস, পমফ্রেট রিচিয়াডো, পর্ক সোরপটেল, প্রন বালচাও, গোয়ান ফিশ কারি, পর্ক ভিন্দালু সহ নানা পদ।
শাকাহারীদের জন্যও থাকছে বিশেষ আয়োজন—ফ্রেঞ্চ বিন ফুগাথ, মিক্সড ভেজ জাকুটি, মাশরুম চিলি ফ্রাই ও মিন্সড ভেজ চপ। ডেজার্টে থাকছে গোয়ান দোদোল ও ঐতিহ্যবাহী বেবিঙ্কা।

শুধু খাবারেই নয়, উৎসবে রয়েছে গোয়া-থিমের ককটেল ও মকটেল—যেমন মালটা অরেঞ্জ ও টিয়া মারিয়া, ওয়াটারমেলন মজিটো এবং চিলি গুয়াভা।
চ্যাপ্টার 2-এর সহ-প্রতিষ্ঠাতা শিলাদিত্য ও দেবাদিত্য চৌধুরী বলেন, "গোয়ান খাবার গোয়ার ইতিহাস, সংস্কৃতি ও স্বাদের অনন্য মেলবন্ধন। এ বছরের আয়োজন আরও বিস্তৃত ও খাঁটি, সঙ্গে থাকবে গোয়ায় তৈরি ককটেল এবং লাইভ রেট্রো মিউজিক।"

মাত্র ২০০ টাকা থেকে শুরু এই গোয়া ফুড ফেস্টিভ্যাল। ঠিকানা—চ্যাপ্টার 2, সাউদার্ন অ্যাভিনিউ, কলকাতা।