Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সকালটা হোক জমজমাট! মাত্র ৯৯ টাকায় দক্ষিণ কলকাতায় মিলছে দারুণ ব্রেকফাস্ট

এখানে রয়েছে নানা রকম ডিমের পদ, স্ক্র্যাম্বলড, পোচ, সানি সাইড আপ কিংবা মশলা বা চিকেন হ্যাম দিয়ে বানানো ভরপেট অমলেট। চাইলে খেতে পারেন নরম প্যান কেক, ফ্রেঞ্চ টোস্ট, বেকড বিনস বা মশলাদার ওটস।

সকালটা হোক জমজমাট! মাত্র ৯৯ টাকায় দক্ষিণ কলকাতায় মিলছে দারুণ ব্রেকফাস্ট

ছবি- দ্য ওয়াল

শেষ আপডেট: 1 July 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: সকালের ব্যস্ততা আর তাড়াহুড়োর মধ্যে পেটপুজো প্রায়ই থেকে যায় অধরা। কিছু একটা মুখে দিয়ে বেরিয়ে যেতে হয়। কিন্তু এবার আর নয়। দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ে খুলতে চলেছে ‘৯৯’। যা হতে পারে আপনার ব্রেকফাস্টের ডেস্টিনেশন। প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকবে।

নজরুল মঞ্চের ঠিক উল্টো দিকে, ১২২বি সাদার্ন অ্যাভিনিউয়ের এই ছোট্ট অথচ আকর্ষণীয় খাবারের জায়গায় পাওয়া যাচ্ছে নানা রকমের হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট। সহ-প্রতিষ্ঠাতা অনির্বাণ সেনগুপ্তের কথায়, 'বাঙালির সেই পুরনো দিনে বসে-খাওয়ার ব্রেকফাস্টের সংস্কৃতি ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। সস্তায় সুস্বাদু আর ঘরোয়া খাবার পাওয়া যাবে।'

এখানে রয়েছে নানা রকম ডিমের পদ, স্ক্র্যাম্বলড, পোচ, সানি সাইড আপ কিংবা মশলা বা চিকেন হ্যাম দিয়ে বানানো ভরপেট অমলেট। চাইলে খেতে পারেন নরম প্যান কেক, ফ্রেঞ্চ টোস্ট, বেকড বিনস বা মশলাদার ওটস।

যাঁরা একটু ভারী খেতে পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে ব্রেকফাস্ট বুরিতো, গ্রিল স্যান্ডউইচ, চিজি ফ্রাই কিংবা গ্রিলড চিকেন সসেজের মতো মজাদার আইটেম। আর সবচেয়ে আকর্ষণীয়, ‘ব্রেকফাস্ট প্ল্যাটার’ (ভেজ বা নন-ভেজ), যার সঙ্গে মিলবে চা, কফি বা জুসও।

তরতাজা ফলের রসের মধ্যে রয়েছে ক্র্যানবেরি, কমলালেবু, আম ও পেয়ারা। সঙ্গে চাইলে পাবেন কফি বা চায়ের পট।

ডেলিভারি এবং ডাইন-ইন দুই-ই উপলব্ধ। ফলে বসেও খেতে পারেন আবার মর্নিং ওয়াক থেকে ফেরার পথে খাবার প্যাক করে নিয়েও ফিরে যেতে পারে। 


```