Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

উৎসবের দিনে চটজলদি মিষ্টি বানান বাড়িতেই, পুষ্টিগুণে ভরপুর 'সাবুদানা' থাক প্রিয়জনের পাতে

খুব সহজে আর চটজলদি বানাতে পারবেন। অতিথিদের স্বাস্থ্যেও সমস্যা হবে না। কারণ

উৎসবের দিনে চটজলদি মিষ্টি বানান বাড়িতেই, পুষ্টিগুণে ভরপুর 'সাবুদানা' থাক প্রিয়জনের পাতে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 12 October 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: বিজয়া দশমীতে আগেকার দিনে বাড়িতে মিষ্টি বানিয়ে বিলি করার বা প্রিয়জনদের খাওয়ানোর রীতি ছিল। উত্তর কলকাতার কিছু বাড়িতে আজও বাঙালিয়ানা বজায় রেখে সেই নিয়ম পালন করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই 'বিজয়া' সারতে যাওয়া ব্যাপারটা উঠে গেছে। ব্যস্ততার জীবনে এসবের সময় নেই বললেই চলে। তাও যাঁরা বিজয়ার মিষ্টি বাড়িতেই বানাতে চান বা দীপাবলিতে প্রিয়জনদের মিষ্টিমুখ করাতে হাতে বানানো ডেসার্ট চাইছেন, তাঁদের জন্য রইল এই রেসিপি।

খুব সহজে আর চটজলদি বানাতে পারবেন। অতিথিদের স্বাস্থ্যেও সমস্যা হবে না। কারণ পুষ্টিবিজ্ঞানীরা বলেন, ১০০ গ্রাম সাবুদানায় প্রায় ৩৩২ ক্যালোরি, ১ গ্রাম প্রোটিন, ১ গ্রাম ফ্যাট, ৮৩ গ্রাম কার্বোহাইড্রেট আর অল্প ফাইবার থাকে। এতে আছে জিঙ্ক, যা শরীরের দৈনিক চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করতে পারে। গ্লুটেন-মুক্ত হওয়ায় যাদের গ্লুটেন অ্যালার্জি আছে, তাদের জন্যও এটি নিরাপদ। শিশুদের শারীরিক বিকাশেও সাবুদানার বড় ভূমিকা রয়েছে।

আজ রইল সাবুদানার ক্ষীরের রেসিপি। উত্তর ভারতে বেশ জনপ্রিয়। দক্ষিণের কিছু অংশেও।

প্রয়োজনীয় উপকরণ

  • সাবুদানা – হাফ কাপ
  • ফুল ফ্যাট দুধ – ৪ কাপ
  • চিনি – হাফ কাপ
  • এলাচ গুঁড়ো – হাফ চা চামচ
  • ঘি – ১ চা চামচ
  • কাজু – ১০-১২টি
  • কিশমিশ – ১০-১২টি
  • কেশর – সামান্য (ঐচ্ছিক)
  • লবণ – এক চিমটি
  • জল – হাফ কাপ (ভিজানোর জন্য)

সহজ রান্নার পদ্ধতি

১. সাবুদানা ভাল করে ধুয়ে আধা কাপ জলে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন
২. একটি পাত্রে ঘি গরম করে কাজু ও কিশমিশ ভেজে তুলে রাখুন
৩. একই পাত্রে দুধ ঢেলে ফুটিয়ে নিন
৪. দুধ ফুটলে তাতে ভেজানো সাবুদানা দিন এবং নেড়ে নেড়ে রান্না করুন যাতে দলা না হয়
৫. সাবুদানা নরম ও স্বচ্ছ হলে চিনি, এলাচ গুঁড়ো ও এক চিমটি লবণ যোগ করুন
৬. ঘন হয়ে এলে ভাজা কাজু-কিশমিশ আর কেশর দিয়ে নামিয়ে নিন।

গরম বা ঠান্ডা, দুইভাবেই পরিবেশন করা যায় সাবুদানার ক্ষীর। ঠান্ডা করে খেলে সবচেয়ে বেশি ভাল লাগে।

আসল সাবুদানা চিনবেন কীভাবে?

একটু জলভর্তি বাটিতে সাবুদানা দিয়ে দেখুন, যদি জল স্বচ্ছ থাকে, তবে আসল। যদি দুধের মতো সাদা হয়ে যায়, তবে তা নকল। রান্নার পর আসল সাবুদানা স্বচ্ছ ও নরম হবে।
 


```