Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

পুজোয় তাজের পাঁচতারা হোটেলগুলিতে থাকছে আকর্ষণীয় ছাড়

তাজের পাঁচতারা হোটেলে আসা অতিথিদের জন্য একাধিক আকর্ষণীয় অফারের ব্যবস্থা থাকছে

পুজোয় তাজের পাঁচতারা হোটেলগুলিতে থাকছে আকর্ষণীয় ছাড়

শেষ আপডেট: 19 October 2023 10:39

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা সহ শহরের আশেপাশে তাজ গ্রুপের একাধিক পাঁচতারা হোটেল রেস্তোরাঁ রয়েছে। আর পুজোর সময়ে সেখানে ভিড় লেগেই থাকে। পুজোয় এই পাঁচতারা হোটেলে আসা অতিথিদের জন্য একাধিক আকর্ষণীয় অফারের ব্যবস্থা থাকছে। দেখে নেওয়া যাক কোন রেস্তোরাঁতে কী কী অফার রয়েছে

সোনারগাঁও
সোনারগাঁওতে থাকছে লোভনীয় মহাভোজ অফার। ১৭ থেকে ২৪ অক্টোবর আমিষ, নিরামিষ এবং সি-ফুডে থাকছে লোভনীয় সব পদ। দুপুর ১২.৩০ থেকে ৩.১৫ এবং রাতে ৭টা থেকে ১১.৩০ পর্যন্ত চলবে এই অফার। আমিষ থালির  জন্য ৩৪৫০ টাকা, নিরামিষ থালির জন্য ২৯৫০ টাকা এবং সিফুড থালির জন্য ৩৭৫০ টাকা খরচ পড়বে। আসন সংরক্ষণের জন্য ফোন নম্বর- ৯৮৩১৩০৫০৫৭

চিনইসেরি
চিনইসেরিতে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে বিশেষ অফার। লাঞ্চ, ডিনার, এবং আ লা কার্ট থাকবে অতিথিদের জন্য। লাঞ্চ এবং ডিনার করতে খরচ হবে ৪০০০ টাকা এবং আ লা কার্ট মেনুর জন্য খরচ হবে ৪৫০০ টাকা। 

ক্যালকাটা ২৭

২১ থেকে ২৪ অক্টোবর ক্যালকাটা ২৬-এ চলবে দুর্গাপুজোর বাঙালি ব্যুফে। দুপুর ১২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত এবং ৭টা থেকে ১১টা পর্যন্ত চলবে এই অফার। 

সৌক
২১ থেকে ২৪ অক্টোবর সৌকে চলবে লাঞ্চ এবং ডিনারের অফার। এর মধ্যে ২১ তারিখ শুধু লাঞ্চ এবং ২৪ তারিখ শুধু ডিনারে থাকবে বিশেষ অফার। 

শামিয়ানা
শামিয়ানাতে ২০ থেকে ২৪ অক্টোবর থাকছে শারদীয়ার মহাভোজ। দুপুর ১২.৩০ থেকে ৩টে পর্যন্ত লাঞ্চ এবং সন্ধে ৭টা থেকে ১১টা পর্যন্ত ডিনারের আয়োজন থাকবে। 

উইকিকি
২০ থেকে ২৪ পর্যন্ত থাকবে আ লা কার্ট মেনু। সেখানে নানারকম লোভনীয় পদ খেতে পারবেন অতিথিরা।

এম্পেরর লাউঞ্জ
২০ থেকে ২৪ অক্টোবর চলবে বিশেষ অফার। দুজনের জন্য ৯৫০ টাকা খরচ হবে। 

ভিভান্তা
ভিভান্তায় থাকছে লাঞ্চ এবং ডিনারের বিশেষ অফার। ১২.৩০ থেকে ১৫.৩০ এবং ডিনারে সন্ধে ৭.৩০ থেকে রাত ১১টা পর্যন্ত অফার চলবে। ছোটদের জন্য ১২৫০ টাকা খরচ হবে এবং প্রাপ্তবয়স্কদের জন্য মাথাপিছু ২৩০০ টাকা খরচ হবে। 

উইঙ্ক

উইঙ্কে ২০ থেকে ২৪ অক্টোবর চলবে বিশেষ অফার। ১৩৯৯ টাকা খরচ হবে দুজনের খাওয়াদাওয়ায়। 

সুইর্ল

২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অফার চলবে এই রেস্তোরাঁয়। বিকেল ৪.৩০ থেকে ৬.৩০ পর্যন্ত বিকেলের জলখাবারে মিলবে আকর্ষণীয় ছাড়। ৮০০ টাকা খরচ হবে দুজনের খাওয়াদাওয়ায়।

রাজকুটির

রাজকুটিরে পুজোর বিশেষ অফারে থাকছে রাজবাড়ির ভূরিভোজ। ২০ থেকে ২৪ অক্টোবর চলবে এই অফার। ২০ থেকে ২৩ তারিখ পর্যন্ত লাঞ্চে ও ডিনারে এবং ২৪ তারিখ শুধুমাত্র লাঞ্চে এই অফার থাকবে। ধুনুচি নাচ এবং বাউল সঙ্গীতের সঙ্গে দুপুর ১২টা থেকে ৪.৩০ এবং ডিনারে সন্ধ্যে ৭টা থেকে ১১.৩০ পর্যন্ত এই অফার উপভোগ করতে পারবেন সকলে। ছোটদের জন্য ৮৯৯ টাকা এবং বড়দের জন্য মাথাপিছু ১৭৯৯ টাকা খরচ হবে। 


```