Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

শীতের আমেজ পড়তেই প্রিন্সটন ক্লাবে শুরু স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল! খাবারের দাম শুরু ১০০ টাকা থেকে

উৎসবটিতে ক্লাব সদস্য ছাড়াও বাইরের লোকজন প্রবেশ করতে পারবেন। প্রবেশযোগ্যতা ও আসন সংক্রান্ত তথ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রকাশ করেছে।

শীতের আমেজ পড়তেই প্রিন্সটন ক্লাবে শুরু স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল! খাবারের দাম শুরু ১০০ টাকা থেকে

ছবি - দ্য ওয়াল

গার্গী দাস

শেষ আপডেট: 8 November 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: শিরশিরে হাওয়া বইতে শুরু করেছে শহরে (Food Festival in Kolkata)। জানান দিচ্ছে, শীত আসছে। কব্জি ডুবিয়ে খাওয়ার এটাই সবচেয়ে ভাল সময়। মরশুমের শুরুতেই ভাল ভাল খাবার শহরবাসীকে উপহার দিতে প্রিন্সটন ক্লাব ফের আয়োজন করল স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল (Street Food Festival)।

৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাবের প্রথম তলার লনে চলবে এই ফেস্টিভ্যাল। থাকছে নস্টালজিক রেসিপি থেকে নতুন স্বাদের মেনু, ধোকলা নাচোস, খিদিরপুর চাট, ভেজ ও স্পেশাল চিকেন মোমো, এগ রোল এবং সকলের পছন্দের ফুচকা-ঘুঘনি সহ রকমারি পদ। খাবারের দাম রাখা হয়েছে ন্যূনতম ১০০ টাকা থেকে সর্বোচ্চ ২২০ টাকা পর্যন্ত।

প্রিন্সটন ক্লাবের (Princeton Club) ম্যানেজার সঞ্জয় কর্মকার বলেন, “আমরা বছরে নানা রকম দেশি ও বিদেশি খাবার নিয়ে উৎসব আয়োজন করি। প্রিন্সটন ক্লাব সুস্বাদু খাবার ও নিজস্ব পরিবেশের জন্য পরিচিত। আমাদের এক্সিকিউটিভ শেফ অভিজিৎ চক্রবর্তীর পরিকল্পনায় এই স্ট্রিট ফুড ফেস্টিভ্যালটিতে টক-ঝাল চাট, লিপ-স্ম্যাকিং মোমো এবং ক্লাসিক এগ রোল—যা সকলে মিস করবে না—সবই আছে।”

উৎসবটিতে ক্লাব সদস্য ছাড়াও বাইরের লোকজন প্রবেশ করতে পারবেন। প্রবেশযোগ্যতা ও আসন সংক্রান্ত তথ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রকাশ করেছে। খাদ্যপ্রেমীরা টুক করে এখানে পৌঁছে যেতেই পারেন।


```