দুর্গাপুজোয় বাইরে ঘুরতে না যেতে পারলেও থাকছে তাজ গ্রুপের স্টেকেশন অফার। কলকাতার বিভিন্ন তাজ হোটেলে মিলবে বিলাসবহুল থাকার অভিজ্ঞতা, দুর্দান্ত খাবার আর সঙ্গী হবে নাচ-গান।

এআই দিয়ে তৈরি
শেষ আপডেট: 25 September 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো মানেই বাঙালির জীবনে উৎসব, আড্ডা আর ভুরিভোজ। পুজোর পাঁচটা দিন সব ভুলে আনন্দে মাতে বাঙালি। আর সেই আনন্দকে কীভাবে আরও বাড়িয়ে দেওয়া যায়, আনন্দের অংশ হয়ে স্মরণীয় করে রাখা যায় দিনগুলো, সেই কথা মাথায় রেখে বিশেষ পুজো অফার নিয়ে হাজির হয়েছে আইএইচসিএল হোটেল। শুধু হোটেলে থাকার অফার দিচ্ছে সংস্থা এমন নয়, সঙ্গে এই হোটেলের অধীনে থাকা প্রায় সমস্ত রেস্তরাঁয় থাকছে দুর্দান্ত সব ডিল। সঙ্গে পুজো পুজো ভাইব ও তেমনই পরিবেশে কয়েকটা দিন কাটানোর সুযোগ।
তাজ বেঙ্গল
কলকাতায় পুজো স্টেকেশনের অফার থাকছে ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। এখানে অতিথিদের জন্য প্রতিদিনের ব্রেকফাস্ট, প্রতিরাতে ১৫০০ টাকার ক্রেডিট, সেলুন, স্পা ও গাড়ির ভাড়ায় ১৫ শতাংশ ছাড়, বাচ্চাদের জন্য বিশেষ ছাড়ে ব্রেকফাস্ট, ইন-রুম উদযাপনের সুবিধা, সন্ধ্যায় পাম লাউঞ্জে আড্ডা ও বিশেষ পুজোর রীতি উপভোগ করার ব্যবস্থা থাকছে। ধাকের তালে কোমড় দোলাতে পারবেন সকলেই। প্রতি রাতের ভাড়া শুরু ১২,৫০০ টাকা থেকে।
এদের সোনারগাঁও রেস্তরাঁয় থাকছে বিশেষ মহাভোজ থালি, নিরামিষ, আমিষ ও সি-ফুড অপশন। দই কাতলা থেকে চিংড়ি মালাইকারি, রাধুনি মুরগি থেকে ধোকার ডালনা, সবই চেটেপুটে খেতে পারবেন। থালির দাম ৩৪৫০ টাকা থেকে শুরু। অন্যদিকে ক্যাল ২৭ রেস্তরাঁয় থাকছে বিশেষ বাঙালি থিমের বুফে, লাঞ্চ ও ডিনারে, ৩৩৯৯ টাকা থেকে শুরু।
তাজ সিটি সেন্টার নিউটাউন
তাজ সিটি সেন্টারও পুজোয় সাজিয়েছে বিশেষ আরবান গেটওয়ে প্যাকেজ। ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিলাসবহুল স্টের সঙ্গে থাকছে ব্রেকফাস্ট ও একবেলা খাবারের সুযোগ, আগেভাগে চেক-ইন ও দেরিতে চেক-আউট, রুম আপগ্রেডের সুবিধা, ফুড, স্পা ও লন্ড্রিতে ২০ শতাংশ ছাড়। এখানে ভাড়া শুরু ১০,০০০ টাকা প্রতি রাত থেকে।
এদের শামিয়ানা রেস্তরাঁয় থাকছে ‘পুজো ভুরি ভোজ’, যেখানে মুর্শিদাবাদের বিরিয়ানি থেকে সর্ষে ভাপা ইলিশ, আলুর দম থেকে ছানার মোহিমা, সব মিলিয়ে আসল পুজোর স্বাদ। দাম মাথাপিছু ২৭৫০ টাকা থেকে। এম্পেরর লাউঞ্জে থাকছে বিশেষ ফেস্টিভ হ্যাম্পারও।
তাজ তাল কুটির
তাজ তাল কুটিরও বাদ যায়নি। উৎসবে মেতেছে তারাও। থাকছে ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পুজো স্টেকেশনের বিশেষ আয়োজন। অতিথিদের জন্য থাকছে বুফে ব্রেকফাস্ট ও ওয়াই-ফাই সুবিধা। প্রতি রাতের ভাড়া শুরু ১৪,০০০ টাকা থেকে।
বাইপাসের ভিভান্তা কলকাতার মাইন্ট রেস্তরাঁয় থাকছে বিশেষ ভোজের আয়োজন। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এখানে বাঙালি ও অন্যান্য কুইসিন পাবেন। বুফেতে জমিয়ে খাওয়া সঙ্গে লাইভ মিউজিক উপভোগেরও সুবিধা থাকছে। মুচমুচে ফুচকা থেকে মাটন ডাক বাংলো, ইলিশের নোনিভরা থেকে চিংড়ি ভাপা, সঙ্গে মিষ্টি পানের চকোলেট টার্ট পর্যন্ত থাকছে একাধিক পদ। ডিনারের দাম ২১৯৯ টাকা থেকে শুরু।
রাজকুটির কলকাতা আইএইচসিএল সিলেকশনসেও থাকছে স্টেকেশন, যার ভাড়া শুরু ১০,০০০ টাকা থেকে। ইস্ট ইন্ডিয়া রুমে থাকছে জমিদার বাড়ির রান্নার ঐতিহ্যে ভরপুর আ-লা-কার্টে মেনু, যেখানে চিংড়ি মালাইকারি থেকে মাটন ডাক বাংলো, থাকছে নানা পদ। রং দুরবারে থাকছে বিশেষ বাঙালি থিমের বুফে, যেখানে মাচের ফিঙ্গার, মুরগির চপ, শুক্তো থেকে মিষ্টি দই পর্যন্ত সাজানো থাকবে আস্বাদের পসরা।