আজাদি কাবাব প্ল্যাটার, যেখানে জাফরানি কমলা, সাদা আর সবুজে সাজানো কাবাবের বাহার, তিরঙ্গা মকটেল সবই পেয়ে যাবেন।
.jpeg.webp)
ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 15 August 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো: ৭৯তম স্বাধীনতা দিবসের উৎসব এবার শুধু গেরুয়া-সাদা-সবুজ পতাকাতেই নয়, ফুটে উঠছে খাবারের থালাতেও। কলকাতার বিভিন্ন রেস্তরাঁ স্বাধীনতা দিবস উদযাপন করছে স্বাদ ও ঐতিহ্যের মাধ্যমে। মেনুতে থাকছে নস্টালজিয়া, সৃজনশীলতা এবং জাতীয় পতাকার রঙের ছোঁয়া।
সেই তালিকায় শীর্ষে রয়েছে শহরের দুই খ্যাতনামা রেস্তরাঁ, আমিনিয়া এবং মন্থন সংহাই। স্বাধীনতার স্বাদে সামিল হতে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে তারা আহ্বান জানাচ্ছে খাদ্যরসিকদের।
আমিনিয়া
আমিনিয়ার সঙ্গে ভারতের স্বাধীনতার এক অদ্ভুত যোগ রয়েছে। ১৯৪৭ সালের ১৫ অগস্ট, যেদিন দেশ স্বাধীন হয়েছিল, সেই দিনই নিউ মার্কেট এলাকায় তাদের অন্যতম ঐতিহ্যবাহী শাখা খুলেছিল। সেই স্মৃতি এখনও গর্বের, আর তাই প্রতিবছর এই দিনে আয়োজন হয় ‘আজাদি ফেস্টিভ্যাল’। মেনুতে রয়েছে তিরঙ্গা কাবাব, শাকাহারি ও আমিষ, দুই ধরনেই। আছে আজাদি কাবাব প্ল্যাটার, যেখানে জাফরানি কমলা, সাদা আর সবুজে সাজানো কাবাবের বাহার। সঙ্গে তিরঙ্গা মকটেল, তাজা ফলের রস ও খুস সিরাপের তিন রঙের মিশেল, যা দেশপ্রেমের স্বাদকে আরও বাড়িয়ে তুলবে।
আমিনিয়ার শুধু নিউ মার্কেটের এলাকায় এই খাবার পাওয়া যাবে, তা নয়। রাজাহাট, যশোর রোড, শ্যামবাজার, গোলপার্ক, বেহালা, শ্রীরামপুর, সোদপুর, শিলিগুড়ি, গুয়াহাটি, কোলাঘাট এবং দুবাই শাখাতেও আজ গোটা দিন এই সব খাবার চেখে দেখতে পারবেন।