Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
১৬-তে বিয়ে, থেমেছিল পড়াশোনা! অত্যাচারে সন্তান নিয়ে ঘর ছাড়া মেয়েটির সই আজ ভাগ্য লেখে গোটা শহরেরবিয়ের বিতর্ক পিছু ছাড়েনি, এদিকে নববর্ষে সকলের মন জয় করলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকাডিলিমিটেশন বিলের কপি পোড়ালেন স্ট্যালিন, আসন সংখ্যা অপরিবর্তিত রেখে মহিলা সংরক্ষণ চায় কংগ্রেসIPL 2026: জয়ের মধ্যে ইতিহাস কোহলির! ছক্কার রেকর্ডে রাহুলকে টপকে নতুন মাইলস্টোন'বেয়াদপদের এই ভাষাতেই উত্তর দিতে হয়', বালিতে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যাওয়া নিয়ে সাফাই শুভেন্দুরআইপিএল-ঝড়েও টপে ‘পরিণীতা’, টিআরপি তালিকায় এবার বদলের হাওয়া ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তবু সঞ্চয় সামান্য—ভোটের আগে নজরে সায়ন্তিকার সম্পত্তির পরিমাণমস্তিষ্কে জমাট বাঁধা রক্ত, যে কোনও মুহূর্তে ব্রেন স্ট্রোক হতে পারে কাম্বলির! বক্তব্য চিকিৎসকদেরলাহোরে লস্কর প্রতিষ্ঠাতা আমির হামজাকে গুলি ‘অজ্ঞাতপরিচয়’দের, আশঙ্কাজনক হাফিজ সইদের ‘ডান হাত’‘মা-বোনেদের সম্মান দিলেই দেশকে সম্মান জানানো হয়’, মহিলা বিল পেশের আগে বার্তা মোদীর

শিয়ালদহ স্টেশনের দোকানের খাবারে মুখ দিচ্ছে ইঁদুর, সংক্রমণের ঝুঁকির পরও ব্যবস্থা নয়? উঠছে প্রশ্ন

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ইঁদুর কাচের ডিসপ্লেরর ভিতর উদলা খাবারে মুখ দিচ্ছে, খাচ্ছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কথা উঠছে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে।

শিয়ালদহ স্টেশনের দোকানের খাবারে মুখ দিচ্ছে ইঁদুর, সংক্রমণের ঝুঁকির পরও ব্যবস্থা নয়? উঠছে প্রশ্ন

শিয়ালদহ স্টেশনের খাবারে ইঁদুর

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 8 August 2025 20:48

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার শিয়ালদহ স্টেশনে (Sealdah station) নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee) অভিযোগ, স্টেশনের একটিও দোকানের চুক্তি কোনও বাঙালির হাতে দেওয়া হয়নি। বরং সমস্ত দোকানের বরাদ্দ গেছে হিন্দি ভাষাভাষী প্রো-বিজেপি ব্যক্তিদের হাতে। আর সেই ফুডস্টলের খাবারের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে গেছো ইঁদুর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ইঁদুর কাচের ডিসপ্লেরর ভিতর উদলা খাবারে মুখ দিচ্ছে, খাচ্ছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কথা উঠছে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে।

বাংলা পক্ষের গর্গ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিযোগ তুলেছেন, এসবের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিয়ালদহ স্টেশনের ডিআরএম, যাঁর বিরুদ্ধে ‘বাঙালি-বিরোধী’ ও ‘বর্ণবাদী’ মনোভাবের অভিযোগ আনা হয়েছে।

 

এছাড়াও, স্টেশনে সম্ভাব্য গণসংক্রমণের ঝুঁকি উপেক্ষা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। কেন্দ্র সরকারও এ বিষয়ে কোনও চুক্তি বাতিল বা সংশোধনের উদ্যোগ নেয়নি বলে অভিযোগে উল্লেখ রয়েছে গর্গের লেখায়।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে, এবং রেল প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে।


```