Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মাখা আটা ফ্রিজে রাখার অভ্যাস! আদৌ নিরাপদ, কতদিন পর্যন্ত খাওয়া যায়?

ফ্রিজে মাখা আটা রাখা কি সত্যিই নিরাপদ? কতদিন পর্যন্ত খাওয়া যায়, কীভাবে রাখলে নষ্ট হবে না, আর নষ্ট আটার লক্ষণ কী জেনে নিন।

মাখা আটা ফ্রিজে রাখার অভ্যাস! আদৌ নিরাপদ, কতদিন পর্যন্ত খাওয়া যায়?

ফ্রিজে এভাবে আটা অনেকেই রাখেন

গার্গী দাস

শেষ আপডেট: 28 November 2025 18:23

দ্য ওয়াল ব্যুরো: কম-বেশি প্রায় প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ খুললে দেখা যাবে একটা স্টিলের টিফিন বাক্স বা বাটিতে রাখা আগের দিনের মাখা আটা (Atta Dough)। ব্যস্ত সময়ে নতুন করে আটা মাখতে আলসেমি হয়, তাই অনেকেই আটা মেখে ২-৩ দিনের জন্য রেখে দেন।। খাদ্য সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস সব সময় নিরাপদ নয়। কারণ মাখা আটায় জল আর কার্বোহাইড্রেট থাকায় সঠিকভাবে না রাখলে দ্রুত জীবাণু (Bacteria) জন্মাতে পারে।

আজকাল মিল প্রেপ, ব্যাচ কুকিং, আর নানা ধরনের কিচেন হ্যাক (Kitchen Hacks) জনপ্রিয় হওয়ায় রেফ্রিজারেটেড আটার নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও বেড়েছে। তাই জানা জরুরি, কতক্ষণ পর্যন্ত আটা এভাবে মেখে রেখে দেওয়া নিরাপদ এবং কীভাবে বুঝবেন যে আটা নষ্ট হয়ে গিয়েছে।

ফ্রিজে রাখা আটা, আদৌ নিরাপদ?

সংক্ষেপে উত্তর হ্যাঁ। তবে শর্ত আছে।

বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজে রাখা আটার তাল ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত নিরাপদে ব্যবহার করা যায়, যদি সঠিকভাবে সংরক্ষণ করা হয়। সমস্যা শুরু হয় যখন আটা অনেকক্ষণ বাইরে থাকে, বিশেষত রাতে বাইরে রেখে দিলেন।

ভুলভাবে রাখায় সমস্যা বেশি

  • ঘরের তাপমাত্রায় ৮–১০ ঘণ্টা রাখলে আটা ই-কোলি আর স্যালমোনেলা-র মতো ক্ষতিকারক জীবাণুতে ভরে যেতে পারে।
  • ফ্রিজে রাখলে জীবাণুর গতি কমে, কিন্তু পুরোপুরি থামে না
  • সময় যত বাড়ে, আটার গন্ধ, টেক্সচার আর স্বাদ বদলে যায়
  • তার উপর হাত বা পাত্র ঠিকমতো পরিষ্কার না থাকলে ফ্রিজে রাখলেও সংক্রমণের ঝুঁকি বাড়ে।

ফ্রিজে থাকলে আটার কী পরিবর্তন হতে পারে?

  • রেফ্রিজারেশনেও আটা বদলে যেতে থাকে। যদিও এতে সঙ্গে সঙ্গে অসুস্থ হওয়ার ঝুঁকি না থাকলেও, রুটির গুণগত মান কমে যায়।
  • আটায় থাকা গ্লুটেন (Gluten) আরও শক্ত হয়, ফলে আটা শক্ত আর আঁঠালো হয়ে যায়
  • উপরিভাগ শুকনো বা ক্র্যাকড হয়ে যায়
  • অল্প অল্প ফার্মেন্টেশন (Fermentation) হয়, ফলে টক গন্ধ বা স্বাদ তৈরি হতে পারে
  • কিছু পুষ্টিগুণ, যেমন ফোলেট ও ভিটামিন সি কমে যায়
  • ফলে টাটকা আটার রুটি যেমন নরম হয়, পুরনো আটায় অনেক সময় শক্ত বা কম স্বাদযুক্ত রুটি (Roti) হয়।

কতক্ষণ পর্যন্ত আটা নিরাপদে রাখা যায়?

খাদ্য বিশেষজ্ঞরা বলছেন,

  • ঘরের তাপমাত্রায় ২–৩ ঘণ্টা
  • ফ্রিজে (এয়ারটাইট) রাখলে ১২–২৪ ঘণ্টা
  • ফ্রিজারে রাখলে ঠিকমতো প্রসেস করে, ২ মাস পর্যন্ত
  • ২৪ ঘণ্টার বেশি ফ্রিজে রাখলে সে আটা না খাওয়াই ভাল।

রান্নার আগে পুরনো আটা ফের নরম করবেন কী ভাবে?

যদি আটা শক্ত লাগে, তাহলে,

  • সামান্য হালকা গরম জল দিন
  • উপরে একটু তেল/ঘি (Ghee) লাগিয়ে রাখুন
  • ১০–১৫ মিনিট রুম টেম্পারেচারে রেখে দিন
  • এতে আটা কিছুটা নরম হয়ে যায়।

কীভাবে বুঝবেন আটা নষ্ট হচ্ছে?

ব্যবহার করার আগে এই লক্ষণগুলো দেখুন,

  • তীব্র টক বা বাজে গন্ধ
  • আঠালো বা পিচ্ছিল (Slimy Texture)
  • ধূসর বা কালচে রঙ
  • সাদা/কালো/সবুজ আস্তরণ
  • যদি এর কোনওটা থাকে, আটা ফেলে দেওয়াই নিরাপদ।

আটা খারাপ হয়ে যাওয়ার পর খেলে কী হতে পারে?

নিউট্রিশনিস্ট শ্বেতা শাহ বলছেন, '১২–২৪ ঘণ্টার বেশি রাখা আটা পেটের সমস্যা, গ্যাস, অম্বল, ফাঁপা ভাব, এসব বাড়াতে পারে। সংক্রমিত আটা খেলে ফুড পয়জনিং (Food Poisoning) পর্যন্ত হতে পারে।'

বিশেষত, শিশু, বয়স্ক, গর্ভবতী মহিলা, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে।

সময়ের বাঁচাও, সুস্থ থাকো

যাঁরা সময় বাঁচাতে চান, তাঁদের জন্য কিছু নিরাপদ অপশন-

  • শুকনো আটা-মশলার মিক্স রেখে প্রয়োজনমতো জল দিয়ে আটা বানানো
  • আধসেদ্ধ রুটি (Half Cooked Roti) ফ্রিজে রেখে পরে গরম করা
  • কাঁচা রুটি বেলে বাটার পেপার দিয়ে আলাদা করে ফ্রিজে রাখা
  • এগুলোতে স্বাদও থাকে, ঝুঁকিও কম।

আটা রাখবেন কী ভাবে?

যদি রাখতেই হয়—

  • ক্লিং ফিল্মে শক্ত করে মোড়ান
  • পাতলা তেল বা ঘি লাগিয়ে আর্দ্রতা আটকান
  • এয়ারটাইট কন্টেনারে রাখুন
  • তারিখ ও সময় লিখে দিন গায়ে
  • ব্যবহার করার আগে রুম টেম্পারেচারে আনুন
  • এতে সমস্যা কম হতে পারে।

ফ্রিজে আটা রাখা যায় কিন্তু শর্তসাপেক্ষ। সঠিক তাপমাত্রা, এয়ারটাইট কন্টেনার আর ২৪ ঘণ্টার মধ্যে ব্যবহার, এই তিনটি বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি। তবুও টাটকা আটার রুটি (Fresh Dough Roti) স্বাদে, গুণে আর হজমে সব সময় এগিয়ে থাকবে সবসময়।


```