পরিবার-পরিজন, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে একসঙ্গে বসে খাওয়ার সুযোগ মিলবে নানা অঞ্চলের স্বাদের মেনুতে, থাকবে স্বাধীনতার রঙে সাজানো পদও।

ছবি- দ্য ওয়াল
শেষ আপডেট: 14 August 2025 18:08
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তি। দেশজুড়ে যখন উৎসবের আবহ, তখন কলকাতার তাজ, ভিভান্তা-সহ আইএইচসিএল (IHCL) হোটেলগুলিও সাজছে বিশেষ স্বাধীনতা দিবসের ভোজে। পরিবার-পরিজন, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে একসঙ্গে বসে খাওয়ার সুযোগ মিলবে নানা সাংস্কৃতিক স্বাদের মেনুতে, থাকবে স্বাধীনতার রঙে সাজানো পদও।
তাজ বেঙ্গল, কলকাতা
তাজ সিটি সেন্টার নিউ টাউন, কলকাতা
ভিভান্তা কলকাতা, ইএম বাইপাস
শহরে যারা স্বাধীনতার দিন উদযাপন করতে চান, ছুটি কাটাতে চান এবং অবশ্যই সেই আনন্দে পেটপুজো করতে চান, তাঁরা পৌঁছে যেতে পারেন এই সব ঠিকানায়।