Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫ অগস্ট ও ২৬ জানুয়ারি একইভাবে তোলা হয় না পতাকা, নিয়মের পার্থক্য মানেন প্রধানমন্ত্রী-সহ সকলে

রাত পোহালেই ১৫ অগস্ট, সকালে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

১৫ অগস্ট ও ২৬ জানুয়ারি একইভাবে তোলা হয় না পতাকা, নিয়মের পার্থক্য মানেন প্রধানমন্ত্রী-সহ সকলে

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 14 August 2025 10:53

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় পতাকা মানে দেশের গর্ব, ঐক্যের প্রতীক। ভারতের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। বছরভর নানা অনুষ্ঠানে পতাকা দেখা গেলেও, দু’টি দিনে এর গুরুত্ব একেবারেই অন্যরকম, একটি ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, অন্যটি ১৫ অগস্ট স্বাধীনতা দিবস। কিন্তু জানেন কি, এই দুই দিন পতাকা তোলার ধরনে সামান্য পার্থক্য থাকে? একদিন ‘উত্তোলন’ হয়, অন্যদিন ‘উন্মোচন।’

পতাকা উত্তোলন মানে কী?

পতাকা উত্তোলন বলতে বোঝায়, খুঁটির নিচ থেকে জাতীয় পতাকাকে ধীরে ধীরে উপরে তুলে দেওয়া, যাতে তা উপরে গিয়ে হাওয়ায় উড়তে শুরু করে। ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে এই পতাকা উত্তোলন হয় দিল্লির লালকেল্লায়। এদিন দেশের প্রধানমন্ত্রী, যিনি সরকারের প্রতিনিধি, পতাকা উত্তোলন করেন। থাকেন অন্যান্য বিশিষ্টরা।

কেন স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন হয়?

১৯৪৭ সালের এই দিন ভারত ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়েছিল। তাই স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী লালকেল্লায় পতাকা উত্তোলনের মাধ্যমে সেই স্বাধীনতার স্মারক উদযাপন করেন। জাতীয় সঙ্গীত বাজিয়ে, নানা সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দেশজুড়ে এই স্বাধীনতার আনন্দ ভাগ করে নেওয়া হয়।

এবার আসা যাক পতাকা উন্মোচনে। পতাকা উদ্বোধন বা ‘আনফার্লিং’ বলতে বোঝানো হয়, পতাকা আগে থেকেই খুঁটির মাথায় বাঁধা আছে, সেটিকে কেবল গোটানো অবস্থায় খুলে দেওয়া হয়। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই অনুষ্ঠান হয় দিল্লিতে।

এবার প্রজাতন্ত্র দিবসে পতাকা উদ্বোধন কেন হয়?

ভারত ১৯৪৭ সালেই স্বাধীনতা পেয়েছিল, কিন্তু গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে সংবিধান গ্রহণ করেছিল ১৯৪৯ সালের ২৬ নভেম্বর। সেই সংবিধান কার্যকর হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। তাই প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি পতাকা উদ্বোধন করেন, যা স্বাধীনতা-তার উত্তর, ভারতের সার্বভৌম, গণতান্ত্রিক পরিচয়কে তুলে ধরে।

রাত পোহালেই ১৫ অগস্ট, সকালে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি হবে তাঁর টানা দ্বাদশবার পতাকা উত্তোলন। সকাল ৭টা নাগাদ অনুষ্ঠান শুরু হবে, এরপর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন।


```