Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

বাছাই করা পদে ভ্যালেন্টাইন মেনু সাজিয়েছে IHCL হোটেলস, সেরা সুযোগ হাতের কাছেই

কলকাতার বিভিন্ন IHCL হোটেল এই ভ্যালেন্টাইন’স ডে-তে নিয়ে এসেছে বিশেষভাবে সাজানো রোম্যান্টিক ডাইনিং অভিজ্ঞতা। তাজ বেঙ্গল থেকে ভিভান্তা—প্রেমের দিনে দম্পতিদের জন্য থাকছে ডিনার, হাই-টি ও এক্সক্লুসিভ কাবানা অভিজ্ঞতা চেখে দেখার সুযোগ।

বাছাই করা পদে ভ্যালেন্টাইন মেনু সাজিয়েছে IHCL হোটেলস, সেরা সুযোগ হাতের কাছেই

ছবি- দ্য ওয়াল

শেষ আপডেট: 12 February 2026 18:56

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের মরসুমে শহরের আইএইচসিএল (IHCL) গ্রুপের হোটেলগুলি সাজছে একের পর এক বিশেষ আয়োজন নিয়ে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে (Valentine’s Day) ঘিরে তাজ বেঙ্গল (Taj Bengal) থেকে তাজ সিটি সেন্টার নিউ টাউন (Taj City Centre New Town), তাজ তালকুটির (Taj TaalKutir) থেকে ভিভান্তা (Vivanta) — সব হোটেলেই থাকছে আলাদা আলাদা অভিজ্ঞতা, প্রেমিক-প্রেমিকাদের জন্য একেবারে বিশেষভাবে সাজানো প্যাকেজ।

তাজ বেঙ্গল (Taj Bengal, Kolkata)

১৪ ফেব্রুয়ারি রাত ৭টা থেকে ক্যাল ২৭ (Cal 27)-এ থাকছে একেবারে জমকালো রোম্যান্টিক ডিনার বুফে (Romantic Dinner Buffet)। সঙ্গে থাকবে বাছাই প্রিমিয়াম বেভারেজ (Premium Beverages)। দাম মাথাপিছু ৩৫০০ টাকা (plus taxes)। বিস্তারিত জানতে ফোন করতে পারেন ৯৮৩১৫৭৯১৩১ নম্বরে।

হোটেলের গ্রিল বাই দ্য পুলে (Grill by the Pool) একই দিন ৭টা থেকে দম্পতিদের জন্য সাজানো মাল্টি-কুইজিন ভোজ (Multi-Cuisine Feast), সিগনেচার বেভারেজ (Signature Beverages) আর লাইভ মিউজিক (Live Music)। দাম দুজনের জন্য ১২,০০০ টাকা প্লাস ট্যাক্স। প্রয়োজনে ফোন করতে পারেন ৯৩৩০৪১৫০৯৫ / শক্তি: ৯০০৭৭৮৫৫৯০ নম্বরে।

আর যারা চান আরও প্রাইভেট রোম্যান্স, তাঁদের জন্য পুলের ধারে প্রাইভেট কাবানা (Private Cabana) অভিজ্ঞতা। বুফে, সিলেক্ট বেভারেজ, এক বোতল স্পার্কলিং ওয়াইন (Sparkling Wine), গোলাপের তোড়া আর সঙ্গীর জন্য এক্সক্লুসিভ চকোলেটের বক্সও থাকবে। দাম ২৫,০০০ টাকা প্লাস ট্যাক্স দুজনের জন্য।

তাজ সিটি সেন্টার নিউ টাউন (Taj City Centre New Town, Kolkata)

শহরের ব্যস্ততা থেকে একটু পাশ কাটিয়ে প্রেমের দিনে রাখা হয়েছে আ টেবল সেট ফর টাইমলেস রোম্যান্স (A Table Set for Timeless Romance) পুলডেকে। সময়— ৬টা থেকে। মেনুতে থাকবে অ্যাফ্রোডিজিয়াক ফ্লেভার (Aphrodisiac Flavours)-এর সাজ, লিভ পারফরম্যান্স (Live Performance) আর লাভ-থিমড ককটেল (Love-themed Cocktails)। রেট— আ লা কার্টে।

তাজ তালকুটির (Taj TaalKutir, Kolkata)

১৪ ফেব্রুয়ারি রাত ৭টা থেকে দ্য ভেরান্দাতে (The Verandah) থাকছে স্পেশ্যাল ডিনার মেনু (Special Dinner Menu) ও সিলেক্ট বেভারেজ। দাম মাথাপিছু ৩২৫০ টাকা, ট্যাক্স অতিরিক্ত।

পুলসাইড (The Poolside)-এ সন্ধে ৭:৩০ থেকে সাজানো থাকছে তারার নীচে ভ্যালেন্টাইন’স ডিনার— লাইভ বারবিকিউ (Live Barbeque), সিগনেচার সিজলার (Signature Sizzlers), গ্রিলস (Grills), ফনড্যু (Fondue) আর ডেজার্টের লম্বা তালিকা। দাম দুজনের জন্য ৯,০০০ টাকা প্লাস ট্যাক্স।

লেকভিউতে (The Lakeview) রয়েছে একেবারে আলাদা হাই-টি এক্সপিরিয়েন্স (Hi-Tea Experience)— স্কোন, মাকারোঁ, টিকেক, হট চকোলেট— সব মিলিয়ে জমজমাট। সময়— দুপুর ৩:৩০– সন্ধে ৬:৩০। মাথাপিছু ১৭৫০ টাকা প্লাস ট্যাক্স।

রাত ৭টা থেকে লেকভিউ ভ্যালেন্টাইন’স ডে ডিনার ৬-কোর্স মেনু (6-Course Menu), ইকো পার্ক লেকের (Eco Park Lake) ধারে প্রাকৃতিক আবহ, সঙ্গে স্পার্কলিং বেভারেজ আর হ্যান্ডমেড চকলেট।
দর— দুজনের জন্য ৮,০০০ টাকা, ট্যাক্স অতিরিক্ত।

ভিভান্তা কলকাতা, ইএম বাইপাস (Vivanta Kolkata EM Bypass)

মিন্টে (Mynt) সন্ধে ৭:৩০ থেকে ভ্যালেন্টাইন’স ডে ডিনার— রোস্ট টার্কি, গ্রিলড প্রন, রাভিওলি, লাউং লত্তা, আলু বিরিয়ানি, মটন কোফতা, পাপড়া মাছের ঝাল, মিল্ক চকোলেট সিল্ক কেক, রোজ সন্দেশ, নলেন গুড় সন্দেশ— আরও অনেক কিছু। লাইভ মিউজিকেও (Live Music) থাকবে রোম্যান্টিক ছোঁয়া। দাম একজনের ২২৫০ টাকা প্লাস ট্যাক্স (সিলেক্ট বেভারেজসহ)। দুজনের জন্য লাগবে ৩৯৯৯ টাকা প্লাস ট্যাক্স।


```