Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

কলকাতায় গোয়ার ছোঁয়া, পন্ডিচেরির সুবাস! তাজ তাল কুটিরে উপকূলের দুই রন্ধনযাত্রা উপভোগ করুন আপনিও

গোয়া ও পন্ডিচেরির স্বাদ চেখে দেখার সুযোগ পাবেন কলকাতার তাজ তাল কুটিরে, শুরু হয়েছে বিশেষ ফেস্টিভ্যাল। অফার শেষ হওয়ার আগেই পৌঁছে যেতে পারেন। 

 কলকাতায় গোয়ার ছোঁয়া, পন্ডিচেরির সুবাস! তাজ তাল কুটিরে উপকূলের দুই রন্ধনযাত্রা উপভোগ করুন আপনিও

ছবি - দ্য ওয়াল

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 30 October 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার তাজ তাল কুটিরে (Taj Taal Kutir) শুরু হয়েছে ভারতের উপকূলীয় রন্ধন ঐতিহ্যের এক অনন্য উদযাপন। শহরের শান্ত লেকপাড়ের এই বিলাসবহুল রিট্রিট এবার অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছে গোয়া ও পন্ডিচেরির (Goa & Pondicherry) স্বাদে ভরা এক কালিনারি যাত্রায়।

উৎসবের মরসুমে তাজ তাল কুটিরে দুটি বিশেষ আয়োজন,‘Goan Hi-Tea Soiree’ ও ‘Pondicherry, A Story on the Palate’ — দু’টি ভিন্ন রন্ধনভূমির গল্পকে নতুন স্বাদে পরিবেশন করছে।

গোয়ান হাই-টি সোয়রে অ্যাট লেক ভিউ লন

ইকো পার্কের হ্রদের ধারে শান্ত বিকেলকে গোয়ার গন্ধে ভরিয়ে তুলেছে এই হাই-টি সোয়েরি। সবুজ বাগান আর ঢেউ খেলানো জলের শব্দে ভেসে অতিথিরা উপভোগ করতে পারবেন কফরিয়াল চিকেন স্যান্ডউইচ, কাটলেট পাও, ভাজি পাও, রস অমলেট, ক্যাফরিয়াল গ্রিলড ব্রকলি, রেচেদো ভেটকি, নারকেল ক্যারামেল কাস্টার্ড-সহ একাধিক প্রামাণ্য গোয়ান ডেলিকেসি।
তারিখ: ২ নভেম্বর ২০২৫ পর্যন্ত
সময়: বিকেল ৪.৩০ – ৬টা
দাম: ১২৫০ (ট্যাক্স আলাদা)

পন্ডিচেরি, অ্যা স্টোরি অন দ্য প্যালেট অ্যাট দ্য ভ্যারান্দা

অন্যদিকে, দ্য ভ্যারান্দাতে অতিথিরা পা রাখবেন পন্ডিচেরির ঐতিহ্যবাহী ফরাসি–তামিল মিলনের রন্ধনজগতে। শেফদের বিশেষভাবে তৈরি এই মেনু পন্ডিচেরির ঔপনিবেশিক ইতিহাসকে স্বাদে অনুবাদ করছে। স্যাফরন বাটারনাট স্কোয়াশ, কুজি পনিয়ারম, চিকেন ললিপপ আ লা ফ্রাঙ্কো, চিকেন কারি আ লা ক্রিওল, মাটন পেপার মাসালা, ক্রিওল কাঁকড়া কারি, পন্ডিচেরি প্রন কারি—প্রতিটি পদই বলে একেকটা গল্প।
তারিখ: ২ নভেম্বর ২০২৫ পর্যন্ত
সময়: দুপুর ১২.৩০ – রাত ১১টা
দাম: আ লা কার্টে

তাজ তাল কুটিরের জেনারেল ম্যানেজার সুমিত সিং দেওল (Sumit Singh Deol) বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল খাবার পরিবেশন নয়, এ অভিজ্ঞতা ভারতের সংস্কৃতি, ঐতিহ্য ও বৈচিত্র্যের গল্প বলে। গোয়া ও পন্ডিচেরির দুই উপকূলের স্বাদ আমরা একত্র করেছি, আমাদের লেকসাইড পরিবেশের সৌন্দর্যের সঙ্গে।’

কলকাতার আতিথেয়তা ও ভারতের উপকূলের স্বাদ, এই দুইয়ের মেলবন্ধনেই তৈরি হয়েছে তাজ তাল কুটিরের এই উৎসব। একদিকে হ্রদের ধারে গোয়ান চায়ের আসর, অন্যদিকে পন্ডিচেরির সুবাসে ভরা ডিনার—দুটোই শহরবাসীর জন্য এক অনন্য অভিজ্ঞতা।


```