অতিথিদের জন্য শুরুতেই থাকবে অভিনব স্বাদের ওয়েলকাম ড্রিংক- কালা খাট্টা, গন্ধরাজ লেবুর শরবত আর কাঁচা আম-আদা-লঙ্কার পানীয়। স্টার্টারে থাকছে বক ফুলের বড়া, পনির সিগারেলো রোল, আর কাসুন্দি-সহ খাসা দর্জিপাড়ার মাছের কাটলেট।

পুজোয় বিশেষ ভুরিভোজের আয়োজন
শেষ আপডেট: 16 September 2025 15:43
দ্য ওয়াল ব্যুরো: বাঙালির দুর্গাপুজো মানেই উৎসবের আবহ, ঢাকের তালে আনন্দ আর নানা রকম খাবারের গন্ধে ভরে ওঠা চারপাশ। সেই উৎসবকে আরও রঙিন করতে সল্টলেক সিটি সেন্টার ১-এ অর্কো’জ (City Centre 1 Orko’s) নিয়ে আসছে বিশেষ পুজোর ভোজ। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত থাকছে এই আয়োজন। দুপুরে সাড়ে ১২টা থেকে ৪টে পর্যন্ত থাকছে বড়সড় বুফে লাঞ্চ, আর সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত থাকছে আলাদা করে সাজানো ফেস্টিভ মেনুতে ডিনারের আয়োজন।
পঞ্চমী, ষষ্ঠী, অষ্টমী ও দশমীতে বুফে লাঞ্চের দাম রাখা হয়েছে ১,২৯৯ টাকা + ট্যাক্স, আর সপ্তমী ও নবমীতে ১,৩৯৯ টাকা + ট্যাক্স। ডিনারে বিশেষ ফেস্টিভ মেনু পাওয়া যাবে দু’জনের জন্য, যার জন্য খরচ পড়বে ২০০০ টাকা + ট্যাক্স।
অর্কো’জ-এর কর্পোরেট জেনারেল ম্যানেজার কৌশিক সেনগুপ্ত বলেন, “দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটা একটি আবেগ। পরিবার-বন্ধুদের সঙ্গে আড্ডা আর খাওয়াদাওয়া ছাড়া সেই আনন্দ অসম্পূর্ণ। তাই এবার আমরা এমন সব পদ রেখেছি যা বাঙালির মনে পরিবার আর পুজোর স্মৃতি জাগিয়ে তোলে।”

অতিথিদের জন্য শুরুতেই থাকবে অভিনব স্বাদের ওয়েলকাম ড্রিংক- কালা খাট্টা, গন্ধরাজ লেবুর শরবত আর কাঁচা আম-আদা-লঙ্কা দিয়ে বানানো পানীয়। স্টার্টারে থাকছে বক ফুলের বড়া, পনির সিগারেলো রোল, আর কাসুন্দি-সহ খাসা দর্জিপাড়ার মাছের কাটলেট। মাংসপ্রেমীদের জন্য থাকছে শেকাঞ্জা মুর্গ টিক্কা আর ঐতিহ্যবাহী মোচা মুর্গির চপ।
মূল খাবারে ভুরিভোজের আসল স্বাদ- কলকাতা স্টাইল মটন বিরিয়ানি (ডিম, আলু, মাংস আর বীরেস্তা সহ), সঙ্গে চিংড়ির মালাইকারি, আওধি মুর্গ চাপ এবং বাড়ির স্বাদের মাছের মাথা দিয়ে সবজি। নিরামিষপ্রেমীদের জন্য থাকছে হিং-নারকেল ছোলার ডাল, ঘি ভাজা ধোকার ডালনা আর আলু-ফুলকপি রোস্ট। সঙ্গে মিলবে ঝুরো আলুভাজা, বেগুন বসন্তী এবং নানা রকম চাটনি-আচার।

শেষে মিষ্টির টানে থাকছে গুড়ের গরম পায়েশ, রসগোল্লা, গুলাব জামুন আর ঠান্ডা মিষ্টি পানের আয়োজন। সব মিলিয়ে পুজোর দিনগুলোতে ভোজনরসিকদের জন্য অর্কো’স তৈরি করেছে এক জমজমাট খাওয়াদাওয়ার উৎসব।