দুর্গাপুজোয় বাঙালিয়ানায় ভরা বিশেষ মেনু নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টেল’। দুর্গা এল থেকে পথের পাঁচালি, সর্ষে নারকেল চিংড়ি থেকে ঠাকুরবাড়ির দুধ কাতলা, পুরনো বাংলার নস্ট্যালজিয়া ফিরবে প্লেটে।

মূল ছবি- দ্য ইয়ালো টার্টেল গ্রাফিক্স- এআই
শেষ আপডেট: 15 September 2025 16:35
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো মানেই আড্ডা, আনন্দ আর খাওয়াদাওয়া। এবার সেই উৎসবের রসনাতৃপ্তিকে নতুন মাত্রা দিতে পসরা সাজিয়েছে দ্য ইয়ালো টার্টেল।
বাঙালি খাবারকে মর্যাদা দিয়ে, ঐতিহ্যকে মাথায় রেখে তৈরি হল তাঁদের এবারের 'পুজো মেনু।' মিলবে বাংলার বহু পুরনো ও প্রায় হারিয়ে যাওয়া রেসিপি। লক্ষ্য একটাই, প্লেটে তুলে দেওয়া সকলের পছন্দের, চেনা পরিচিত স্বাদ।
কী কী থাকছে তাহলে এবারের মেনুতে?
ইয়ালো টার্টেলের শহরে দুটি আউটলেট আছে। একটি গড়িয়াহাটে এবং অন্যটি বাগুইআটিতে। বাগুইআটির মেনু -
ককটেল
ফেস্টিভ মকটেল
অ্যাপেটাইজার
মেন কোরস হাইলাইটস
মিষ্টি
শুধু তাই নয়, বিশেষ আকর্ষণ হিসেবে বাগুইআটি আউটলেটে থাকছে ৩৫টিরও বেশি পদে সাজানো গ্র্যান্ড বুফে। দাম মাত্র ৯৯৯ টাকা। আর সঙ্গে চাইলে আনলিমিটেড অ্যালকোহল উপভোগ করা যাবে মাত্র ১৯৯৯ টাকাতে।
যাঁরা উত্তর কলকাতায় ঠাকুর দেখতে বেরোবেন, বা ভিড়ে ঠেলাঠেলি চান না। তাঁদের মস্ত বড় আড্ডার হতে পারে এই রেস্তরাঁ।