গন্ধরাজ ২০২৪ সালে শুরু হয়ে দ্রুত কলকাতার বাঙালি খাবারপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। এখানে ঐতিহ্য ও নতুনত্বের মিশেলে বাঙালির স্বাদের গল্প ফুটে ওঠে প্রতিটি পদে।

ছবি- দ্য ওয়াল
শেষ আপডেট: 15 August 2025 18:07
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা মানেই বাঙালির প্লেটে ইলিশ, সেই চেনা স্বাদে নতুন মাত্রা আনতে গন্ধরাজ, ফ্লেভার্স অব বেঙ্গল শুরু করেছে 'হিলসা ফেস্টিভ্যাল'। বাঙালির পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই ‘রুপোলি শস্য’ ঐতিহ্য ও নতুনত্বের মেলবন্ধনে জায়গা পাবে আপনাদের প্লেটে। অগস্টজুড়ে চলবে এই বিশেষ উৎসব, যেখানে মিলবে নদী–তীরের রান্নার গন্ধ, হারিয়ে যাওয়া বিভিন্ন রেসিপির ছোঁয়া আর আধুনিক কুলিনারি এক্সপেরিমেন্টের চমক।
উৎসবের বিশেষ পদগুলির মধ্যে রয়েছে-
গন্ধরাজের মালিক জোহান মান্টশ বলেন, “ইলিশ বাঙালির গর্ব। আমাদের লক্ষ্য মানুষের শিকড়ের সঙ্গে খাবারের মাধ্যমে যোগসূত্র তৈরি করা। এই উৎসব সেই আবেগেরই উদযাপন।”
শেফ আতিকুর শেখের কথায়, “প্রতিটি পদে ইলিশের ভিন্ন ভিন্ন রূপ তুলে ধরা হয়েছে, কখনও ঐতিহ্য, কখনও নতুন পরীক্ষা-নিরীক্ষা। প্রত্যেক অতিথির জন্য এখানে কিছু না কিছু চমক রয়েছে।”
গন্ধরাজ ২০২৪ সালে শুরু হয়ে দ্রুত কলকাতার বাঙালি খাবারপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। এখানে ঐতিহ্য ও নতুনত্বের মিশেলে বাঙালির স্বাদের গল্প ফুটে ওঠে প্রতিটি পদে। দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা গন্ধরাজের সব শাখায় মিলবে এই উৎসবের স্বাদ। দাম শুরু ৩৩৫ টাকা থেকে।