একে উইকেন্ড, দুই রাখি, ফলে জমিয়ে খাওয়া দাওয়া মাস্ট। এবছর আপনাদের ডেস্টিনেশন হতে পারে এই রেস্তরাঁ। ভাই-বোনদের জন্য ‘দ্য কনক্লেভ ভার্দে’ নিয়ে এসেছে বিশেষ রাখি বন্ধন ডিনার বুফে।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 6 August 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: আর হাতেগোনা দুদিন পরই রাখি। এই বিশেষ দিনকে আরও বিশেষ করতে হাজির হয়েছে 'দ্য কনক্লেভ ভার্দে।'
একে উইকেন্ড, দুই রাখি, ফলে জমিয়ে খাওয়া দাওয়া মাস্ট। এবছর আপনাদের ডেস্টিনেশন হতে পারে এই রেস্তরাঁ। ভাই-বোনদের জন্য ‘দ্য কনক্লেভ ভার্দে’ নিয়ে এসেছে বিশেষ রাখি বন্ধন ডিনার বুফে। ৯ অগস্ট অর্থাৎ এই শনিবার সন্ধে ৭টা থেকে রাত সারে ১০টা পর্যন্ত এই অফার থাকবে।
এবারের রাখির রাতে থাকছে এশিয়ান থিমে সাজানো সুস্বাদু মেনু। থাকছে ভেজ স্প্রিং রোল, হংকং স্টাইল ফিশের ঝাঁঝালো স্বাদ, আর সুগন্ধি লেমন রাইস উইথ সেসামির মতো নানা পদ। বুফে কিন্তু খরচ হবে মাত্র ৪৯৯ টাকা (+ট্যাক্স)।
খেতে হলে পৌঁছে যেতে হবে পঞ্চসায়রের এই রেস্তরাঁয়। আরও তথ্যের জন্য রেস্তরাঁর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।