
ছবি সৌজন্যে- গুগল
শেষ আপডেট: 25 October 2024 14:48
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর আগে ভূত চতুর্দশীর দিন অনেকের বাড়িতেই চোদ্দ শাক খাওয়ার রীতি আছে। নিয়ম মেনে, তিথি অনুযায়ী এই শাক খাওয়া হয়। ১৪ রকমের শাক, এই সময় খেলে নাকি ভাল।
ঠিক কী ভাল হয়, কেন খাওয়া হয়, এই নিয়ে প্রশ্ন অনেক। ধর্মীয় অনেক কারণ এতে লুকিয়ে আছে অবশ্যই সঙ্গে এই চোদ্দ শাকের উপকারিতাও রয়েছে অনেক। এর স্বাস্থ্যগুণের জন্যই এই সময় খাওয়া হয় প্রায় প্রতি বাড়িতে।