Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফের নয়া উপসর্গ নিয়ে হানা দিয়েছে করোনা! ‘পিরোলা’ স্ট্রেনে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন

ফের একবার নতুন উপসর্গ নিয়ে হাজির হয়েছে করোনা ভাইরাস। রোনার বিএ.২.৮৬ ভ্যারিয়ান্ট রূপ বদলে নতুন করে ফিরে এসেছে। নয়া এই ভ্যারিয়ান্টের নাম দেওয়া হয়েছে পিরোলা।

ফের নয়া উপসর্গ নিয়ে হানা দিয়েছে করোনা! ‘পিরোলা’ স্ট্রেনে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন

শেষ আপডেট: 18 November 2023 12:43

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালের শেষ থেকে ২০২২। করোনার দাপটে ভুগেছে গোটা বিশ্ব। ওমিক্রনের এরিস প্রজাতির পরে করোনা নিয়ে হইচই খানিকটা বন্ধ হয়ে গিয়েছিল বটে! আপাতত এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া গিয়েছে বলেও মনে করেছিলেন ভাইরোলজিস্টরা। কিন্তু ফের একবার নতুন উপসর্গ নিয়ে হাজির হয়েছে করোনা ভাইরাস। করোনার বিএ.২.৮৬ ভ্যারিয়ান্ট রূপ বদলে নতুন করে ফিরে এসেছে। নয়া এই ভ্যারিয়ান্টের নাম দেওয়া হয়েছে পিরোলা।


গত জুলাই মাসে আগের ওমিক্রন প্রজাতি থেকে মিউটেশনের পরে পিরোলা স্ট্রেন প্রথম হানা দিয়েছিল। করোনার নতুন এই স্ট্রেন যে শুধু দ্রুত ছড়িয়ে পড়ে তাই নয়, এই স্ট্রেনে নতুন অনেক উপসর্গও রয়েছে। প্রাথমিকভাবে করোনার উপসর্গ ছিল, সর্দি, কাশি, জ্বর সহ রোগীর স্বাদ-গন্ধ চলে যাওয়া। কিন্তু এবার সেই সব উপসর্গ বদলাতে শুরু করেছে। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পিরোলার ক্ষেত্রে ডায়েরিয়া, হাতে-পায়ে ব্যথা, জ্বর, ক্লান্তি, গলা ব্যথ্যাও হয়। একইসঙ্গে পিরোলা আক্রান্তদের মুখে কিংবা চোখের বেশ কিছু উপসর্গ থাকতে পারে যেমন চোখ লাল হয়ে যাওয়া, ত্বকে র‌্যাশ ইত্যাদি বেশি হতে দেখা যাচ্ছে। এছাড়াও শ্বাসনালী ও কন্ঠস্বরেও এই ভাইরাসের প্রভাব পড়তে পারে।

যে কোনও ভাইরাসের মিউটেশনের মাধ্যমে চেহারা বদলানো অস্বাভাবিক কিছু নয়। তাই তো মহামারী চলে গেলেও ভাইরাসের অস্তিত্ব থেকেই যায় বলে জানিয়েছেন ইউকে হেল্থ সিকিউরিটি এজেন্সির চিকিৎসক জেনি হ্যারিস। তাই এক্ষেত্রে দ্রুত প্রতিষেধক নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব স্ট্রেনের ক্ষেত্রেই এই একই পরামর্শ দেওয়া হয়েছে। তবে মাস্ক পরা, যে কোনও উপসর্গ দেখা দিলে পরীক্ষা করে নেওয়ার মতো সাবধানতা অবলম্বনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 


```