Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Kali Puja 2025: কালী পুজোয় কেন লাগে ১০৮টি জবার মালা, জবা ফুলের জন্মকাহিনি জানেন?

কালীপুজোয় আর কিছু লাগুক না লাগুক, জবা ফুল লাগবেই। রক্তজবা উৎসর্গ করা হয় মা কালীর পায়ে।

Kali Puja 2025: কালী পুজোয় কেন লাগে ১০৮টি জবার মালা, জবা ফুলের জন্মকাহিনি জানেন?

মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন! 

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 17 October 2025 13:03

দ্য ওয়াল ব্যুরো: বল রে জবা বল, কোন সাধনায় পেলি শ্যামামায়ের চরণতল! কিংবা মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে না মন! কোথাও তিনি রণচণ্ডীকোথাও তিনিই দয়াময়ী। হাতে তাঁর খড়্গ। গলায় তাঁর মুণ্ডমালা। কালীপুজোয় আর কিছু লাগুক না লাগুকজবা ফুল লাগবেই। রক্তজবা উৎসর্গ করা হয় মা কালীর পায়ে। কিন্তু জবা ফুলই কেনআরও তো অনেক ফুল রয়েছে! জানেন এর পিছনের রহস্য?

মনে করা হয় জবা ফুলের পাপড়ি অনেকটা দেবী কালীর লোলজিহ্বার মতো। তেমনই টকটকে লাল। যা উগ্রতার প্রতীক বলে পরিচিত। দেবী কালীও উগ্র। পাপের বিনাশ করেও ক্ষান্ত হন না তিনি। দেবীর পুজোয় লাল জবা ফুল লাগে। লাল রং শক্তি ও শৌর্যের প্রতীক। জবা ফুলের লাল। সেই কারণেও দেবীর পুজোয় ব্যবহার করা হয় জবা ফুল।

প্রচলিত একটি কাহিনি হচ্ছে, নানা পুজোয় নানা ফুল ব্যবহার করা হলেওজবা ফুল কোনও পুজোতেই ব্যবহার করা হত না। তাই মনে দুঃখ নিয়ে দেবীর শরণাপন্ন হন জবা। মাকে বলে, ‘মা আমার না আছে রূপনা আছে গন্ধতাই কোনও পুজোতেও আমাকে ব্যবহার করা হয় না’। এই শুনে মা বলেন ‘যাঁদের কেউ নেইতাঁদের মা আছে। আজ থেকে আমার পুজোয় অপরিহার্য হবে জবা ফুল।’ সেই থেকেই লাল জবা ফুল হয়ে ওঠে সৃজন ও শৌর্যের প্রতীকদেবী কালিকার প্রতিনিধি। তাই কালী পুজোয় আর কিছু থাকুক না থাকুক জবা ফুল লাগবেই।

লাল রং ঋতুচক্রের প্রতীক এবং ঋতুচক্র সৃজনেরতাই লাল রং দ্বারা অনন্ত সৃজনকে নির্দিষ্ট করা হয়। এই কারণেই রক্ত জবা কালীপুজোয় অপরিহার্য। লাল রং শৌর্যের প্রতীক। অসুরদলনীরক্তবীজবিনাশিনী মায়ের শৌর্যের কথা সর্বজনবিদিত। অতএব আর গলায় যে রক্তজবার অঙ্গ ভূষণ হবে এইতো স্বাভাবিক। আবার লাল রং ভালবাসাস্নেহের প্রতীক। মা অর্থই হল জগতব্যাপী ভালবাসা।

কালীর গলায় কেন পরানো ১০৮টি জবার মালা?

 হিন্দুধর্মে ১০৮ সংখ্যাটি অতি পবিত্র। হিন্দুধর্মে ১০৮ সংখ্যাটি দ্বারা ব্রহ্মকে প্রকাশ করা হয়। তাই হিন্দুধর্মে ১০৮ সংখ্যাটির এত গুরুত্ব। বর্ণমালায় যে সব বর্ণ পরপর সাজানো আছেবর্ণমালায় তাদের অবস্থান অনুযায়ী ব্রহ্মের ‘ব’ ২৩ নম্বর বর্ণ। ‘র’ ২৭ নম্বর, ‘হ’ ৩৩ এবং ‘ম’ ২৫ নম্বর। ২৩২৭৩৩ আর ২৫ রোগ করলে দাঁড়ায় ১০৮।

আর একটি মতে, প্রাচীন সংস্কৃত ভাষায় ৫৪টি অক্ষর ছিল। প্রতিটি বর্ণের পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গঅর্থাৎ শিব ও শক্তি বর্তমান। সেই অনুযায়ী ৫৪x২= ১০৮। প্রাচীন মুহূর্ত শাস্ত্র অনুসারেসময়কে ১০৮টি উপলব্ধিতে বিভাজিত করা হয়। ৩৬ অতীত৩৬ বর্তমান৩৬ ভবিষ্যৎ। হিন্দুধর্মের পঞ্চদেবদেবীযাঁরা শাস্ত্রানুসারে সর্বাগ্রে পূজিত (গণেশ, বিষ্ণুশিবকৌশিকী বা চণ্ডী এবং সূর্য বা আদিত্য)প্রত্যেকেরই অষ্টোত্তর শতনাম সংকীর্তন করা হয়ে থাকে। বৌদ্ধধর্মে বলা রয়েছে, জপমালার একটি সূত্রতে ১০৮টি পুঁতি থাকে। একটি সূত্র হল-  x  x  x ৩= ১০৮অর্থাৎ ৬ হল মানুষের ছটি ইন্দ্রিয় (চক্ষুকর্ণ, নাসিকাজিহ্বাত্বক ও চিন্তা)৩ হল ত্রিকাল (অতীতবর্তমান ও ভবিষ্য)২ হৃদয়ের দু’টি অবস্থা (নির্মল ও কলুষিত) এবং ৩ হল মানুষের মনের অবস্থা (ইচ্ছাঅনিচ্ছা ও উদাসীনতা)। জপের মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করামনের পরিচালনা করা এবং কালের ঊর্ধ্বে নিজের হৃদয়কে প্রতিস্থাপন করা।


```