Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Dhanteras 2025: ধন ত্রয়োদশীর মুখে ধনবর্ষা বাঙালির ঘরে, শহরে সোনা-রুপোর দাম কত?

এই দিনে মূলত ধন-সম্পদের দেবী মা লক্ষ্মী, ধনের দেবতা কুবের এবং স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরির পুজো করা হয়।

Dhanteras 2025: ধন ত্রয়োদশীর মুখে ধনবর্ষা বাঙালির ঘরে, শহরে সোনা-রুপোর দাম কত?

সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 17 October 2025 10:34

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি বা আলোর উৎসব শুরু হয় ধনতেরাসের মাধ্যমেযা প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়। এই দিনে মূলত ধন-সম্পদের দেবী মা লক্ষ্মীধনের দেবতা কুবের এবং স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরির পুজো করা হয়। ২০২৫ সালে ত্রয়োদশী তিথি দুই দিন ধরে থাকবেযার কারণে ধনতেরাস উদযাপনের তারিখ নিয়ে সামান্য বিভ্রান্তি তৈরি হয়। তবে প্রচলিত নিয়ম এবং পঞ্জিকা অনুসারে প্রদোষ কাল-এ (সূর্যাস্তের পরের সময়ত্রয়োদশী তিথি থাকলেই সেই দিন ধনতেরাস পালিত হয়। সেই হিসেবে১৮ অক্টোবর২০২৫শনিবার ধনতেরাস পালিত হবে।

ত্রয়োদশী তিথি শুরু: ১৮ অক্টোবর২০২৫শনিবারদুপুর ১২টা ১৮ মিনিট থেকে।

ত্রয়োদশী তিথি সমাপ্ত: ১৯ অক্টোবর২০২৫রবিবারদুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত।

ধনতেরাস উদযাপনের প্রধান দিন: ১৮ অক্টোবর২০২৫শনিবার।

পুজোর শুভ মুহূর্ত (প্রদোষ কাল)

ধনতেরাসের পুজো প্রদোষ কাল-এ করাই সবচেয়ে শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। এই সময়টি প্রদোষ এবং বৃষভ (স্থির) লগ্ন দ্বারা নির্ধারিত হয়।

ধনতেরাস পুজো মুহূর্ত (সাধারণ): ১৮ অক্টোবর২০২৫সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত।

কেনাকাটার শুভক্ষণ

ধনতেরাসে সোনারূপানতুন বাসনপত্রবা অন্যান্য মূল্যবান ধাতু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়যা ঘরে সারা বছর ধরে সমৃদ্ধি নিয়ে আসে।

১৮ অক্টোবরশনিবার: আপনি পুরো দিন জুড়েই কেনাকাটা করতে পারেনতবে বৃষভ কাল এবং লাভ যোগে কেনাকাটা সবচেয়ে শুভ।

দিনের শুভ সময় (চৌঘড়িয়া): সকাল ১১টা ৪৫ মিনিট গতে ২টো ৪৭ মিনিট পর্যন্ত। সন্ধ্যা ও রাতের শুভ সময় (চৌঘড়িয়া): সন্ধ্যা টা ১৬ মিনিট থেকে রাত টা ১১ মিনিট পর্যন্ত।

ধনতেরাসের আগে দেশজুড়ে সোনা-রুপোর চাহিদা প্রবল বেড়েছে। সোনা ক্রয় সহ পুরনো সোনা দিয়ে নতুন সোনা নেওয়ার প্রবণতাও বেড়েছে। দাম বাড়লেও সোনার চাহিদা কমছে না।

সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। ১৭ অক্টোবর২০২৫ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ১২২১০ টাকাযা গত দিনের থেকে ০.০০ শতাংশ পরিবর্তিত হয়েছে। এদিন খুচরো পাকা সোনার (২৪ ক্যারেট) ১ গ্রামের দাম ১২৮৪৫। অর্থাৎ ১০ গ্রামের দাম ১২৮৪৫০ টাকা। হলমার্ক গয়না সোনার দাম (২২ ক্যারেট) ১ গ্রাম ১২২১০ অর্থাৎ ১০ গ্রামের দাম ১২২১০০। অন্যদিকে, রুপোর খুচরো দাম ১০০ গ্রাম ১৭৫৬৫ অর্থাৎ ১ কেজির দাম ১৭৫৬৫০ টাকা। রুপোর বাট ১০০ গ্রামের দাম ১৭৫৫৫ টাকা এক কেজি রুপোর বাটের দাম ১৭৫৫৫০ টাকা। এগুলির প্রত্যেকটির সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং টিসিএস। 


```