Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

World Music Day: গলা মেলায় সারা বিশ্ব! যেখানে শেষ হয় ভাষা, সেখানেই শুরু হয় সুরের যাত্রা

আজকের দিনটা শহরের প্রতিটা মানুষের উদ্দেশে লেখা একটা চিঠির মতো, উদযাপনের দিন।

World Music Day: গলা মেলায় সারা বিশ্ব! যেখানে শেষ হয় ভাষা, সেখানেই শুরু হয় সুরের যাত্রা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 June 2025 15:27

দ্য ওয়াল ব্যুরো: সকালটা আজ একটু আলাদা। শহরের ট্রামলাইন ধরে যেন হেঁটে আসছে সুর। বউবাজারের এক পুরনো বাড়ির জানলা দিয়ে কেউ বেহালার বো–টা টেনে নিচ্ছে, আর সেই সুর চলে যাচ্ছে কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধ পেরিয়ে রবীন্দ্র সরোবরে।

আজ ২১ জুন। আজ বিশ্ব মিউজিক দিবস। পৃথিবীর অন্তত ১২০টা শহর আজ একটাই ভাষায় কথা বলছে, তা হল সুরের ভাষা।
সুরের তালে তাল মেলায় শরীরের ছন্দ, কিন্তু তারও আগে তো তার সঙ্গে সম্পর্ক আত্মার। এই দিনের সঙ্গে জুড়ে আছে পুরনো এক শহরের গল্প। শুরুটা দেখানেই।

১৯৮২ সালের প্যারিস। এক ভরদুপুরে ফরাসি সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাং ভাবলেন, সঙ্গীত তো শুধু গুটিকয় শিল্পীর সম্পদ নয়! সুর যদি সকলের হয়? যদি সবাই এক সুরে গায়? সেদিনের সেই ভাবনা আজ ‘ফেট দ্য লা’ মিউজিক হয়ে ঢুকে পড়েছে লন্ডনের আকাশে, কায়রোর দুপুরে, দিল্লির ট্রাফিকে। আর, হ্যাঁ, কলকাতার হৃদয়ে।

বিশ্ব সঙ্গীত দিবসে রইল দ্য ওয়ালের বিশেষ পডকাস্ট, দেখুন...

 

শহরের বুকজুড়ে যেন এক সুরের স্টেশন। আজকের কলকাতা যেন নিজেকেই নতুন করে আবিষ্কার করছে। এই দিনে আমরা সবাই ছোট হয়ে যাই। মনে পড়ে যায়, বাড়িতে বাবার গলায় ভেসে আসা রবীন্দ্রসংগীত বা ক্লাস সিক্সের মঞ্চে প্রথম বার গান গাওয়ার ভয়। আজকের দিনটা যেন সেই সব স্মৃতি ফিরিয়ে আনার দিন। আর সেই ফেলে আসা গানগুলোকেই আবার কাছাকাছি আনার দিন। যে মানুষটার গলায় গান ছিল, অথচ কোনো দিন মঞ্চে ওঠেনি, সেই মানুষটাকেও মনে রাখার দিন।

আজকের দিনটা শহরের প্রতিটা মানুষের উদ্দেশে লেখা একটা চিঠির মতো, উদযাপনের দিন।

বিশ্ব মিউজিক দিবস মানে শুধু দেশে বিদেশে ছড়িয়ে থাকা কনসার্টের মাধ্যমে উদযাপন নয়। এই দিন সুরের জাদুতে একজনের মনের সঙ্গে আরেকজনকে জোড়া লাগানোর চেষ্টা। ভাষা, ধর্ম, দেশের গণ্ডি ছাড়িয়ে সবাই যেন একটাই কথা বলে, ‘Let the music play’। 


```