Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

রাজপুত্র-রাজকন্যাদের পাঠশালা, সিনেমার সেটের মতো সুন্দর এই বিশ্ববিদ্যালয়, পড়ার খরচ কত?

রাজপুত্র-রাজকন্যাদের পাঠশালা, সিনেমার সেটের মতো সুন্দর এই বিশ্ববিদ্যালয়, পড়ার খরচ কত?

মহারাষ্ট্রের পুনেতেও এমন মিষ্টি-সুন্দর একটি ক্যাম্পাস আছে, যার নাম ফ্লেম বিশ্ববিদ্যালয় (Flame University)।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 6 December 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: দেশ এবং বিদেশে এমন অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে, যেগুলি তাদের দৃষ্টিনন্দন স্থাপত্য ও উজ্জ্বল ছাত্র ভবিষ্যতের জন্য সুখ্যাত। প্রাক্তন অভিনেতা ও ট্রাভেল ইনফ্লুয়েন্সার শেহনাজ ট্রেজারির মতে, মহারাষ্ট্রের পুনেতেও এমন মিষ্টি-সুন্দর একটি ক্যাম্পাস আছে, যার নাম ফ্লেম বিশ্ববিদ্যালয় (Flame University)।

গত ৪ ডিসেম্বর শেহনাজ ইনস্টাগ্রামে এই বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতার একটি পোস্ট করেছেন। যেখানে এই পড়ুয়া তাঁকে বলেছেন, ভারতের সবথেকে মিষ্টি এই কলেজ ক্যাম্পাস। দেখে যেন মনে হবে ধর্মা মুভির সেট। বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলতে গিয়ে ট্রাভেল ইনফ্লুয়েন্সার বলেন, পুনে হল বিশ্ববিদ্যালয়ের শহর।

আর সে কারণেই আমি এখানকার বিশ্ববিদ্যালয় ঘুরে দেখার অভিজ্ঞতা শেয়ার করছি। তাঁর এই ধারাবাহিক সফরের প্রথম সিরিজটিই হল ফ্লেম বিশ্ববিদ্যালয়। তাঁর কথায়, ফ্লেম বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘুরে বেড়ালে মনে হবে আপনি কোনও ছবির শুটিং সেটে এসে পৌঁছেছেন।

শেহনাজ পোস্টে লিখেছেন, এখানকার শান্তশিষ্ট পরিবেশ ও মানুষজন। বিশেষত সর্বশেষ প্রজন্মের ছেলেমেয়েরা। অসাধারণ স্পোর্টস সুবিধা, জিম যেমনটি ঠিক আপনি চান। একটি সমৃদ্ধশালী লাইব্রেরি, যেখানে এখনও থরেথরে বই সাজানো রয়েছে। এবং এমন এক জায়গা যেখানে প্রতিদিন আপনার জন্য নতুন নতুন একটি চমক অপেক্ষা করে থাকে। 

শুধু তাই নয়, অনেক ছবি এখানে শ্যুট হয়েছে। ফটোগ্রাফির এক অনবদ্য স্থান। ভারতে এরকম একটি কলেজ আছে বলে মনেই হবে না। উল্লেখ্য, ধর্মা প্রোডাকশনের সাম্প্রতিক ছবি নাদানিয়াঁ, রশ্মি রকেট, কাট্টি বাট্টি এবং বাগী ২-এর মতো সিনেমার শ্যুটিং এখানে হয়েছে।

পুনের লাভালে পাহাড়ির মাথায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি। যেখানে আধুনিকতম সুযোগ-সুবিধার সঙ্গে প্রকৃতির অঢেল সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে রয়েছে। ক্লাসের মধ্যে অকৃপণ বাতাস খেলিয়ে বেড়ায় বায়ুদেবতা। রয়েছে বিশাল অ্যাম্পিথিয়েটার, যেখানে রোজই দুপুর-সন্ধ্যায় চলে কোনও না কোনও বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে পিছনে সবুজ পাহাড়ির মনোরম দৃশ্যপট। সুদূর প্রসারিত দৃষ্টিঘেরা মুক্ত আকাশের সঙ্গে মিশে থাকে সবুজ তৃণভূমি। কাচের জানালা দিয়ে তাকালে মন এমনিতেই খুশিতে ভরে যায়। 

পড়ার পাশাপাশি রয়েছে ফুটবল, সুইমিং, বাস্কেটবল, ভলিবল, টেনিস, স্কোয়াশ ও টেবল টেনিস খেলার জায়গা ও সরঞ্জাম। শেহনাজ এত কিছু জানালেও এই বিশ্ববিদ্যালয়ে পড়ার বা কোর্স ফি কত সে সম্পর্কে বিশেষ কিছু বলেননি। তবে নেট ঘেঁটে জানা গিয়েছে, এই কলেজে স্নাতক স্তর পর্যন্ত পড়তে বার্ষিক সাড়ে ১১ লক্ষ টাকা থেকে ১৩ লক্ষ টাকা খরচ পড়বে। এমবিএ পাঠ্যসূচিতে খরচ ১৬.১৫ লক্ষ টাকা থেকে ১৭.৮৫ লক্ষ টাকা (বিষয় অনুযায়ী)। B.Des পড়ার খরচ ৩০.৮ লক্ষ থেকে ৪৯.৬৫ লক্ষ টাকা।


```